এবার অবশেষে ঘটল প্রতীক্ষার অবসান। সামনে এল বহু প্রতীক্ষিত ধারাবাহিক রোশনাইয়ের প্রথম ঝলক। দীর্ঘ প্রতীক্ষার পর লীনা গঙ্গোপাধ্যায়ের ম্যাজিক মোমেন্টসের নতুন ধারাবাহিকের কাহিনী নিয়ে ছোটপর্দায় ফিরছেন বর্ষীয়ান অভিনেত্রী সুপ্রিয়া দেবীর নাতি অভিনেতা শন ব্যানার্জী (Sean Banerjee)। ইতিমধ্যেই স্টার জলসার (Star Jalsha) পর্দায় মুক্তি পেয়েছে শন এবং অনুষ্কা অভিনীত রোশনাইয়ের প্রথম ঝলক।
স্টার জলসার ধারাবাহিক আমি সিরাজের বেগমের মাধ্যমে পর্দায় এসেছিলেন অভিনেতা শন ব্যানার্জী। তারপর এখানে আকাশ নীল ধারাবাহিকে তার অভিনয় বেশ জনপ্রিয় হয়েছিল পর্দায়। শেষবার তাকে দেখা গেছিল সৃজলা গুহর বিপরীতে স্টার জলসার ধারাবাহিক মন ফাগুনে। ধারাবাহিকটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল পর্দায়। ২০২২ সালের আগষ্ট মাসে স্টার জলসার পর্দা থেকে চিরতরে বিদায় নেয় ধারাবাহিক মন ফাগুন। তারপর থেকে আর ছোটপর্দায় দেখে যায়নি তাকে। এবার টানা ২ বছরের প্রতীক্ষার পর অনুরাগীদের সামনে রোশনাইয়ে হাত ধরে পর্দায় ফিরছেন তিনি।
ক্যামেরা হাতে অভিনেতাকে দেখে মুগ্ধ দর্শকরা। তবে এবার তার সঙ্গে গাঁটছড়ার বনি। ধারাবাহিকতা ভেঙে একেবারে অন্যরূপে দেখা যাবে তাদের। সাদা সালোয়ার, পায়ে ঘুঙুর পরে একদম অপ্সরার মতো গঙ্গার ধারে নাচতে দেখে গেল অভিনেত্রীকে। অভিনেত্রী সৌন্দর্য ইতিমধ্যেই তাক লাগিয়ে দিয়েছে দর্শকদের। গঙ্গার ধারে ধ্রুপদী নাচের মগ্ন অভিনেত্রী এবং তাকেই ক্যামেরা বন্দী করেছেন শন। ১০ সেকেন্ডের এই টিজার সারা ফেলেছে সিরিয়াল প্রেমীদের মনে। যদিও আসল চমক ছিল টিজারের শেষে। যেখানে দেখা গেছে ধারাবাহিকের মুক্তির তারিখ ও সময়।
তবে কোন সময় আসছে রোশনাই? কোন ধারাবাহিকের কাহিনীতে পর্দা পড়তে চলেছে শীঘ্রই? জানা গেছে এবার পর্দা থেকে পাকাপাকিভাবে বিদায় নিচ্ছে আপনাদের অনেকেই পছন্দের ওম এবং শ্রাবণের জুটি। হ্যাঁ ঠিকই ধরেছেন, যীশু সেনগুপ্তর প্রযোজনা সংস্থার ধারাবাহিক লাভ বিয়ে আজকাল এবার বিদায় নিতে চলেছে স্টার জলসার পর্দা থেকে। গতবছর আগষ্ট মাসে শুরু হয়েছেন বর্তমান যুগের ভালোবাসা এবং বিয়ের কাহিনী নিয়ে নির্মিত ধারাবাহিক লাভ বিয়ে আজকাল। শুরু থেকেই ধারাবাহিকের অভিনেত্রী নিয়ে ছিল বিতর্ক। পরে ধারাবাহিকের মুখ্য চরিত্রে মৌমিতাকে সরিয়ে শ্রাবণের চরিত্রে আনা হয় জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহাকে।
প্রথম দিকে ধারাবাহিকটি টিআরপি পেলেও পরে ধারাবাহিকের কাহিনীর নতুন চমক একেবারেই পছন্দ করেননি দর্শকেরা। ফলেই কমতে শুরু করে ধারাবাহিকের টিআরপি। অপরদিকে জি বাংলার সম্প্রতি শুরু হওয়া শ্বেতা এবং রণজয়ের ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে সঙ্গে একেবারেই টক্কর দিতে পারছিল না লাভ বিয়ে আজকাল। ফলেই ধারাবাহিকটিকে বন্ধ করার চরম সিদ্ধান্ত নেয় চ্যানেল।
আরও পড়ুনঃ ফুলকির জীবনে নেমে আসল বিপদ! মধুবন্তীকে বাঁচাতে গিয়ে মৃত্যুমুখে ফুলকি! নিজের ভালোবাসাকে কি করে বাঁচাবে রোহিত?
জানা গেছে লীনা গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ঝনকের কাহিনীর অনুকরণে আসতে চলছে রোশনাই। যদিও লীনা কালজয়ী ধারাবাহিক জল নূপুরের আদলে তিনি তৈরি করেছিলেন ঝনক। বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, সুদীপ মুখার্জী, ঊষসী চক্রবর্তী, অম্বরিশ ভট্টাচার্যের মতো জনপ্রিয় তারকারা অভিনয় করতে চলেছেন এই ধারাবাহিকে। ২৪ এপ্রিল বুধবার রাত সাড়ে আটটার সম্প্রচারিত হয় পর্দা থেকে বিদায় নেবে ওম আর শ্রাবণ এবং ২৫ এপ্রিল থেকে থেকে সাড়ে আটটায় সম্প্রচারিত হবে শন এবং অনুষ্কার নতুন ধারাবাহিক রোশনাই। তাহলে আপনারা কারা কারা উৎসাহী রোশনাইয়ের জন্য? আর কারা মিস করছেন লাভ বিয়ে আজকাল?






“দিনের পর দিন যদি ভাঙতে ভাঙতে নিজেকে শেষ করে…” ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট দেবলীনা নন্দীর! বছরের শুরুতেই আত্মহ’ননের চেষ্টা, আবারও কী মিলল সেই ইঙ্গিত?