মোহরের পর আবার স্টার জলসায় ফিরে এসেছেন সোনামণি সাহা এবং প্রতীক সেন তবে আলাদা আলাদা ধারাবাহিকে।এক্কাদোক্কা প্রথম সপ্তাহে ভালোই ফলাফল করেছে কিন্তু সাহেবের চিঠি খেলনা বাড়ির বিরুদ্ধে পারছে না। এই মূল কারণ গল্পে দুর্বলতা এবং দেবচন্দ্রিমা ও প্রতিষ্ঠান ভালো অভিনয় করলেও মূল খলনায়িকা দেবলীনা কুমারের অভিনয় ভালো নয় এদের তুলনায়।

গল্পটাও সাধারণ মানুষের ঠিক ভালো লাগছে না। কোথাও গিয়ে কিছু একটা মিসিং মনে হচ্ছে। তবে এবার আশা করা যাচ্ছে গল্পের টিআরপি বাড়বে কারণ চলে এসেছে বিয়ের ট্র্যাক। কিছুক্ষণ লাগিয়ে দেওয়া হয়েছে নতুন প্রোমো, সেখানে দেখা যাচ্ছে যে রাইমা অনেক ভাবে বাঁধা দেওয়ার সৃষ্টি করছে, কিন্তু বিয়ের আসরে প্রতীক আর দেবচন্দ্রিমা হাজির। মায়ের দেওয়া কথার খেলাপ করবে না বলে চিঠিকে বিয়ে করে সাহেব এবং যখন সাত পাকে ঘুরতে যাবে তখন রাইমা দাঁতমুখ খিঁচিয়ে বলে ওঠে, এক পা তো নেই, সাত পাক ঘুরবে কী করে? মুখ থুবড়ে তো পড়ে যাবে।

সেই শুনে প্রচন্ড রেগে যায় চিঠি এবং সাহেবকে ধরে নিয়ে তাকে সাত পাক ঘুরতে সাহায্য করে আর রাইমার মুখের উপর বলে যে একদিন আপনাকে সাহেবের পা এই পায়ের কাছে মুখ থুবড়ে এসে পড়তে হবে। এই প্রোমো দেখে বিশাল উৎসাহী দর্শকরা এবং তারা মনে করছেন যে এবার চিঠির শক্তিশালী রূপটা তারা দেখতে পাবেন। এবার হয়তো খেলনা বাড়িকে হারিয়ে দেবে সাহেবের চিঠি।






“রামচন্দ্রকে আমি একদম পছন্দ করি না!” “লোকের কথায় নিজের স্ত্রীকে অগ্নিপরীক্ষা দিতে বাধ্য করেছিলেন! বলতে পারতেন না, আমার স্ত্রী, তাতে তোমাদের কী?” সীতাকে সবচেয়ে বড় অপমান করেছেন রাবণ না রাম? সতীত্বের প্রমাণ চেয়ে চরম সিদ্ধান্ত, প্রশ্ন তুলে ‘আদর্শ পুরুষ’ রামকে কাঠগড়ায় দাঁড় করালেন মানসী সিনহা! অভিনেত্রীর যুক্তিতে সহমত দর্শক?