জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কার কাছে কই মনের কথায় শুরু হয়েছে পুতুলের বিয়ের পর্ব। শিমুলও জানিয়ে দিয়েছে সে পুতুলের বিয়েতে সবকিছুতেই থাকবে। সেই কথা শুনে খুশি হল সকলেই। তারপর শিমুল চলে যায় বিপাশাদের বাড়ি। সেখানে গিয়ে সে কথা বলতে থাকে শতদ্রুর সঙ্গে। শতদ্রু তাকে জিজ্ঞাসা করে কি বলেছে পরাগ তাকে। তখন শিমুল তাকে সব কথা জানায় যে পরাগ কিভাবে তাকে নতুন জীবনের কথা বলেছে। সেই কথা শুনে শতদ্রু বলে সে কি সিদ্ধান্ত নিল।
তখন শিমুল তাকে জানায় সে বলে দিয়েছে সে ফিরবে না। তখন সেই কথা শুনে সন্তুষ্ট হয় শতদ্রু। সে বলে “জানিস তুই যখন বিয়ে করেছিলি সেটা শুনে আমি খুব কষ্ট পেয়েছি কিন্তু ভেবেছিলাম তুই ভালো থাকলে আমিও ভালো থাকব কিন্তু যখন দেখলাম তুই ভালো নেই তখন তোর থেকে আর দূরে থাকতে পারলাম না।” সেই কথায় সমর্থন করল শিমুল। শতদ্রু তারপর শিমুলকে বলল তাকে ওই বাড়ি না যেতে তখন শিমুল বলল পুতুলের বিয়ের জন্যই সে ওই বাড়ি যাচ্ছে।
শিমুল এরপর কথায় থাকবে সেটা নিয়ে শতদ্রু প্রশ্ন তুললে শিমুল জানায় সে খুঁজবে। তখন শতদ্রু তাকে বলে তার ফ্ল্যাটে থাকতে কিন্তু সম্পর্ক ছাড়া একসঙ্গে থাকতে রাজি হয়না শিমুল। তখন শতদ্রু তাকে বলে তারা বিয়ে করে নেবে। সেটা শুনে খুব খুশি হয় শিমুল। সে জানিয়ে দেয় তাকে কিছুটা সময় দিতে তারপর তারা বিয়ে করে নেবে। শিমুল শতদ্রুকেও বলে ব্যানার্জী বাড়ি যেতে তখন শতদ্রু বলে সে চেষ্টা করবে। ওদিকে সকাল হতেই শুরু হয়ে যায় পুতুলের আশীর্বাদ।
পুতুল মধুবালা দেবীকে বলে শিমুলের কথা। তখন তিনি বলে সে চলে আসবে। তারপর পুতুল মধুবালা দেবীকে বলে সে স্বপ্ন দেখেছে শিমুল এই বাড়িতে পরাগকে বিয়ে করে এসেছে এবং সকলেই সুখে আছে। মধুবালা ভাবেই তিনিও একটাই চেয়েছিলেন। ওদিকে শিমুল চলে আসে ব্যানার্জী বাড়িতে। তাকে দেখে খুশি হয় সকলে। মধুবালা দেবী ভাবেন যে শিমুলকে যে তিনি চাইলেও নিজের কাছে রাখতে পারবেন না। শিমুলের জন্য শতদ্রুই ভালো।
কিন্তু তিনি এও ভাবতে থাকেন যে যদি পুতুল আর শিমুল চলে যায় তখন তিনি একদম একা হয়ে যাবেন। তখন তার পক্ষে এই বাড়িতে থাকা কষ্টকর হয়ে যাবে। তবে এবার কি ভালো ভাবে মিটবে পুতুলের বিয়ে নাকি হবে নতুন ঝামেলা? শিমুল কি এবার পাবে শতদ্রুকে নাকি ঘটবে কোনও সমস্যা?






“বিয়ে মানেই তো সিঁদুর-ফিদুর লেবড়ে-লুবড়ে…” বৈবাহিক সম্পর্কের ব্যাখ্যা দিতেই মন্তব্যে বিতর্ক উস্কে দিলেন কৌশিক সেন! ‘জীবনের ব্যাপ্তি শুধু লিভ ইন করলেই?’ ‘সত্যি কী ভাষা আপনার, ছিঃ!’ ‘পাবলিক ফিগার বলেই কি যা খুশি বলবেন?’ যারা শাঁখা-সিঁদুর পরে তাদের অপমানে, অভিনেতাকে ধুয়ে দিলেন ক্ষু’ব্ধ নেটিজেনরা!