টিআরপি দৌড়ে দাপট ‘পরিণীতা’র! সময় বদলেও অপ্রতিরোধ্য ‘জোয়ার ভাঁটা’! পিছিয়ে ‘পরশুরাম’, তালিকা থেকে উধাও ‘বিদ্যা ব্যানার্জি’! এই সপ্তাহে বাকিরা কত নম্বর নিয়ে, কে কোথায়?

প্রতি সপ্তাহের মতোই বাংলা টেলিভিশনের (Bengali Television) টিআরপি (TRP) তালিকা (TRP List) ঘিরে আবারও চড়েছে উত্তেজনার পারদ। মার্চের শেষ সপ্তাহের ফলাফল সামনে আসতেই স্পষ্ট, দর্শকের পছন্দের অঙ্ক আবার বদলে গিয়েছে। বৃহস্পতিবার, ২ এপ্রিল প্রকাশিত এই তালিকায় একদিকে যেমন পুরনো কিছু ধারাবাহিক নিজেদের দাপট বজায় রেখেছে, অন্যদিকে নতুন কিছু সমীকরণও নজর কেড়েছে। বিশেষ করে সময় বদল, নতুন প্রতিদ্বন্দ্বিতা মিলিয়ে এই সপ্তাহের লড়াই ছিল বেশ টানটান।

এই সপ্তাহে শীর্ষস্থানে উঠে এসেছে জি বাংলার ‘পরিণীতা’ (Parineeta), ৬.৩ নম্বর নিয়ে। ধারাবাহিকটির আবেগঘন গল্প এবং চরিত্রগুলোর গভীরতা আবারও দর্শকদের মন জিতে নিয়েছে। অনেকদিন ধরেই এই মেগা শীর্ষের দৌড়ে ছিল, আর এবার সেই জায়গাটা আরও শক্তভাবে দখল করল। সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েন এবং নাটকীয়তা এই সাফল্যের অন্যতম কারণ বলেই মনে করা হচ্ছে। দ্বিতীয় স্থানে রয়েছে দুই জনপ্রিয় ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’ (Jowar Bhanta) এবং ‘পরশুরাম: আজকের নায়ক’ (Parshuram: Ajker Nayok), উভয়েরই প্রাপ্ত নম্বর ৬.০।

বিশেষ করে ‘জোয়ার ভাঁটা’র ক্ষেত্রে এই সাফল্য আরও তাৎপর্যপূর্ণ। শুরু থেকে রাত ৯টার স্লটে সম্প্রচারিত হলেও, নতুন ধারাবাহিক আসায় সেটিকে সরিয়ে দেওয়া হয় ৮:৩০-এ। সেই সময়েই বিপরীতে ছিল টিআরপির দিক থেকে সবসময় শক্ত প্রতিদ্বন্দ্বী ‘প্রফেসার বিদ্যা ব্যানার্জি’ (Professor Vidya Banerjee)। কিন্তু সময় বদল সত্ত্বেও ‘জোয়ার ভাঁটা’ নিজের দাপট বজায় রেখে প্রতিপক্ষকে নম্বরে পিছনে ফেলেছে। উল্লেখযোগ্য, এই সপ্তাহে সেই ধারাবাহিকটি তালিকারও বাইরে!

তৃতীয় স্থানে রয়েছে ‘রাঙামতি তীরন্দাজ’ (Rangamoti Tirandaj), ৫.৯ নম্বর নিয়ে। ধারাবাহিকটির আবহ আর সম্পর্কের গল্প দর্শকদের টানছে ধারাবাহিকভাবে। চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে ‘তারে ধরি ধরি মনে করি’ (Tare Dhori Dhori Mone Kori), ৫.৭ নম্বর নিয়ে। অন্যদিকে পঞ্চম স্থানে রয়েছে ‘ও মোর দরদিয়া’ (O Mor Dorodiya), ৫.৪ নম্বর পেয়ে। এই ধারাবাহিকগুলিও নিজেদের মতো করে দর্শকের মনে জায়গা তৈরি করে চলেছে।

ট্রেন্ডিং তালিকাতেও রয়েছে কিছু চমক। ‘সাত পাঁকে বাঁধা’ (Saat Paake Bandha) পেয়েছে ২.৪, ‘ভোলে বাবা পার করেগা (Bhole Baba Par Karega) ১.১, ‘বেশ করেছি প্রেম করেছি’ (Besh Korechi Prem Korechi) ২.৮ এবং ‘কম্পাস’ (Compass) ২.৬ নম্বর অর্জন করেছে। এই সপ্তাহের টিআরপি তালিকা আবারও প্রমাণ করল যে সময় বদল, প্রতিপক্ষ বদলের মাঝেও ভালো গল্প আর উপস্থাপনাই শেষ কথা বলে। এবার এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি তালিকা– TRP list of Bengali Television for First Week Of April | 02nd April | Thursday

আরও পড়ুনঃ সবটাই পূর্ব পরিকল্পিত? ধারাবাহিকেই ছিল জলে ডুবে নায়কের মৃ’ত্যু? আগে থেকে লেখা সেই দৃশ্যের জন্যই সমুদ্রে নেমেছিলেন, তাতেই কি প্রাণ গেল রাহুলের? গল্পের সঙ্গে মিলে যাচ্ছে বাস্তব, ভয়ংকর পরিণতি নিয়ে কী জবাব লেখিকার?

BT •• পরিণীতা 6.3
2nd •• জোয়ার ভাঁটা, পরশুরাম 6.0
3rd •• রাঙামতি 5.9
4th •• তারে ধরি ধরি মনে করি 5.7
5th •• ও মোর দরদিয়া 5.4
•• Trending
সাত পাঁকে বাঁধা 2.4
ভোলে বাবা 1.1
বেশ করেছি প্রেম করেছি 2.8
কম্পাস 2.6

You cannot copy content of this page