প্রতি সপ্তাহেই টিআরপি (TRP) তালিকা (TRP List) প্রকাশ মানেই নতুন চমক আর দর্শক মহলে তুমুল আলোচনা। এপ্রিলের প্রথম সপ্তাহের পরিসংখ্যান সামনে আসতেই স্পষ্ট যে বাংলা টেলিভিশনের (Bengali Television) প্রতিযোগিতা আরও তীব্র হয়েছে! বৃহস্পতিবার, ৯ এপ্রিল প্রকাশিত এই তালিকায় দেখা গেল, পুরনো সমীকরণ ভেঙে নতুন গল্প ও নতুন ধারাবাহিক নিজেদের জায়গা তৈরি করে নিচ্ছে। বিশেষ করে এই সপ্তাহে শীর্ষস্থানে উঠে এসেছে একেবারে নতুন নাম, যা নিঃসন্দেহে দর্শকদের পছন্দের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
এবারের তালিকায় প্রথম স্থানে যৌথভাবে রয়েছে ‘পরিণীতা’ (Parineeta) এবং ‘তারে ধরি ধরি মনে করি’ (Tare Dhori Dhori Mone Kori), উভয়েরই প্রাপ্ত নম্বর ৫.৭। বিশেষভাবে নজর কেড়েছে ‘তারে ধরি ধরি’, কারণ এই ধারাবাহিক প্রথমবারের মতো শীর্ষস্থান দখল করেছে। আধ্যাত্মিকতা আর প্রেমের মিশেলে তৈরি এই গল্প দর্শকদের মনে আলাদা ছাপ ফেলেছে বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে, দীর্ঘদিন ধরেই জনপ্রিয় ‘পরিণীতা’ নিজের ধারাবাহিকতা বজায় রেখে আবারও শীর্ষে জায়গা করে নিয়েছে।
এবার দ্বিতীয় স্থানে রয়েছে ‘পরশুরাম: আজকের নায়ক’ (Parashuram: Ajker Nayak), ৫.৬ নম্বর নিয়ে। বাস্তবধর্মী কাহিনি আর অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের গল্প এই ধারাবাহিককে সবসময়ই দর্শকের কাছে প্রাসঙ্গিক করে রেখেছে। খুব অল্প ব্যবধানে প্রথম স্থান হাতছাড়া করলেও, ধারাবাহিকটির জনপ্রিয়তায় কোনও ভাটা পড়েনি বলেই মনে করা হচ্ছে। তৃতীয় স্থানে উঠে এসেছে ‘জোয়ার ভাঁটা’ (Jowar Bhanta), ৫.৫ নম্বর নিয়ে, আর এখানেই রয়েছে বড় চমক। আগে রাত অন্য স্লটে সম্প্রচারিত হলেও, নতুন ধারাবাহিকের কারণে সেটির সময় বদলে ৮:৩০-এ নিয়ে আসা হয়।
ঠিক সেই সময়েই প্রতিপক্ষ হিসেবে থাকে ‘প্রফেসার বিদ্যা ব্যানার্জি’ (Professor Vidya Banerjee), যা প্রায়ই টিআরপির শীর্ষে থাকত। তবুও সময় পরিবর্তনের পরেও ‘জোয়ার ভাঁটা’ নিজের শক্তি প্রমাণ করে বেশি নম্বর পেয়ে প্রতিপক্ষকে টেক্কা দিয়েছে। উল্লেখযোগ্য বিষয়, এই সপ্তাহে ‘প্রফেসার বিদ্যা ব্যানার্জি’ তালিকাতেই জায়গা করতে পারেনি! চতুর্থ স্থানে রয়েছে ‘ও মোর দরদিয়া’ (O Mor Dorodiya), ৫.২ নম্বর নিয়ে। পারিবারিক আবেগ আর সম্পর্কের টানাপোড়েন এই ধারাবাহিককে ধীরে ধীরে জনপ্রিয় করে তুলছে।
পঞ্চম স্থানে যৌথভাবে রয়েছে ‘কুসুম’ (Kusum) এবং ‘রাঙামতি তীরন্দাজ’ (Rangamoti Tirandaj), উভয়েরই নম্বর ৫.০। এবার এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি তালিকা– TRP list of Bengali Television for 2nd Week Of April | 09th April | Thursday
আরও পড়ুনঃ ‘অন্য হাউসে কাজ জোটে না, তাই চিরসখা চালানোর আপ্রাণ চেষ্টা রাজা, ভিভানের’, ‘মুখে মেক আপ দিয়ে লীনার সিরিয়ালে অভিনয় করেন, আর মেকআপ ছাড়া লীনার হয় দালালি’ সোশ্যাল মিডিয়ায় নজির বিহীন কটা’ক্ষের শিকার রাজা, ভিভান
BT •• পরিণীতা , তারে ধরি ধরি মনে করি 5.7
2nd •• পরশুরাম 5.6
3rd •• জোয়ার ভাঁটা 5.5
4th •• ও মোর দরদিয়া 5.2
5th •• কুসুম , রাঙামতি 5.0






