প্রতি সপ্তাহের মতো এবারও বাংলা টেলিভিশনের (Bengali Television) টিআরপি (TRP) তালিকা (TRP List) ঘিরে জমে উঠেছে টেলিপাড়ার উত্তেজনা। এপ্রিলের চতুর্থ সপ্তাহের ফলাফল প্রকাশ হতেই স্পষ্ট যে দর্শকের পছন্দের নিরিখে আবারও বড়সড় পরিবর্তন এসেছে। বৃহস্পতিবার, ২৩ এপ্রিলের তালিকায় দেখা গেল নতুন কিছু সমীকরণ, যেখানে একদিকে পুরনো জনপ্রিয় ধারাবাহিক নিজেদের জায়গা ধরে রেখেছে, অন্যদিকে নতুন গল্পও ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে দর্শকের মনে।
এই সপ্তাহে শীর্ষস্থানে উঠে এসেছে ‘তারে ধরি ধরি মনে করি’ (Tare Dhori Dhori Mone Kori), ৫.৬ নম্বর নিয়ে। আধ্যাত্মিক আবহ ও প্রেমের মেলবন্ধন এই ধারাবাহিককে ক্রমশ দর্শকদের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলছে। গল্পের আবেগ এবং উপস্থাপনার ভিন্নতা এটিকে অন্যদের থেকে আলাদা করেছে, আর সেই কারণেই ধারাবাহিকটি টিআরপি তালিকার এক নম্বরে জায়গা করে নিয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে ‘পরিণীতা’ (Parineeta), ৫.৪ নম্বর নিয়ে, যা ধারাবাহিকভাবে নিজের শক্ত অবস্থান বজায় রেখেছে।
তৃতীয় স্থানে নেমে এসেছে ‘পরশুরাম: আজকের নায়ক’ (Parshuram: Ajker Nayak) ৫.৩ নম্বর নিয়ে, যা স্টার জলসার একমাত্র ধারাবাহিক হিসেবে সেরা পাঁচে জায়গা ধরে রেখেছে। চতুর্থ স্থানে রয়েছে ‘জোয়ার ভাঁটা’ (Jowar Bhanta), ৫.১ নম্বর নিয়ে, আর পঞ্চম স্থানে ‘কুসুম’ (Kusum), ৫.০ নম্বর পেয়ে তালিকায় নিজের জায়গা পাকা করেছে। এই তালিকা আরও একবার প্রমাণ করল, এবারের লড়াইয়ে জি বাংলা কার্যত একচেটিয়া আধিপত্য বজায় রেখেছে।
সেরা পাঁচের মধ্যে প্রায় সবকটি ধারাবাহিকই এই চ্যানেলের, শুধুমাত্র ‘পরশুরাম’ ছাড়া স্টার জলসার আর কোনও মেগা জায়গা করতে পারেনি। এক সময় টিআরপির শীর্ষে থাকা ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ (Professor Bidya Banerjee)-র তালিকার বাইরে চলে যাওয়াও এই সপ্তাহের বড় চমকগুলির মধ্যে অন্যতম। ট্রেন্ডিং তালিকাতেও নজর কেড়েছে বেশ কিছু ধারাবাহিক। ‘কমলা নিবাস’ (Kamala Nibas) ৪.০ নম্বর পেয়েছে, তবে এর ওপেনিং এক ঘণ্টার বিশেষ পর্বে এসেছে ৫.১। ‘লক্ষ্মী ঝাঁপি’ (Lokkhi Jhanpi) ‘ও মোর দরদিয়া’ (O Mor Dorodiya)-র যৌথ সম্প্রচার গড়ে ৪.৪ নম্বর পেয়েছে।
পাশাপাশি ‘প্রতিজ্ঞা’ (Protigga) ও ‘সংসারের সংকীর্তন’ (Songsarer Sankirtan)-এর সম্প্রচারও ৪.৪ নম্বরে রয়েছে। অন্যদিকে ‘কনে দেখা আলো’ (Kone Dekha Alo) ৪.৩ নম্বর পেয়ে ধীরে ধীরে এগোচ্ছে, আর ‘আনন্দী’ (Anandi) তুলনামূলকভাবে পিছিয়ে ১.৮ নম্বরে রয়েছে। সবমিলিয়ে, এই সপ্তাহে আবারও স্পষ্ট, গল্পের মান আর উপস্থাপনাই শেষ কথা বলছে। এবার এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি তালিকায়– TRP list of Bengali Television for 4th Week Of April | 23rd April | Thursday |
আরও পড়ুনঃ ‘প্রিয়াঙ্কা নয়, শুভশ্রীর হওয়ার কথা ছিল পল্লবী!’ রাজের প্রথম পছন্দ শুভশ্রী হলেও ‘চিরদিনই তুমি যে আমার’-এ প্রিয়াঙ্কা সরকার কিভাবে হলেন নায়িকা? কেন হয়েছিল পরিবর্তন, মৃ’ত্যুর আগে কী জানিয়ে গিয়েছিলেন রাহুল?
BT •• তারে ধরি ধরি মনে করি 5.6
2nd •• পরিণীতা 5.4
3rd •• পরশুরাম 5.3
4th •• জোয়ার ভাঁটা 5.1
5th •• কুসুম 5.0
Trending ••
কমলা নিবাস 4.0, Opening 1 hour Episode 5.1
লক্ষ্মী ঝাঁপি +মোর দরদিয়া (Monday 1hr average) 4.4
প্রতিজ্ঞা + সংসারের সংকীর্তন 4.4
সংসারের সংকীর্তন + শুধু তোমারই জন্য 3.2
কনে দেখা আলো 4.3, আনন্দী 1.8






“লাল পতাকা এখন তো শুধু বিরিয়ানির হাঁড়িতেই দেখা যায়, ওটাই ঢাকার কাজে লাগে…আলাদাই মেরুদণ্ডহীনতা ওদের” নির্বাচনী আবহে রাজ্যের তাপমাত্রা তুঙ্গে, এরই মাঝে শাসকদলের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের ‘লাল পতাকা’ কটাক্ষে তোলপাড় রাজ্য-রাজনীতি!