বাংলায় নির্বাচনের আবহ আর আইপিএলের টানটান উত্তেজনার মাঝেও বাংলা টেলিভিশনের (Bengali Television) টিআরপি (TRP) লড়াই কিন্তু থেমে নেই। বরং দর্শকের নজর এবার আরও বেশি ভাগ হয়ে যাওয়ায় অনেক ধারাবাহিকের নম্বরেই পড়েছে বড়সড় প্রভাব! বৃহস্পতিবার, ৭ মে প্রকাশিত প্রথম সপ্তাহের টিআরপি তালিকা (TRP List) সামনে আসতেই স্পষ্ট, এই মুহূর্তে জি বাংলা (Zee Bangla) এবং স্টার জলসা (Star Jalsha)-র মধ্যে চলছে সমানে সমানে টক্কর! একদিকে পুরনো জনপ্রিয় ধারাবাহিক নিজেদের জায়গা ধরে রাখার লড়াই চালাচ্ছে, অন্যদিকে নতুন গল্পও ধীরে ধীরে দর্শকের মন কেড়ে নিচ্ছে।
এই সপ্তাহেও সবার উপরে নিজের জায়গা ধরে রাখতে সফল হয়েছে ‘তারে ধরি ধরি মনে করি’ (Tare Dhori Dhori Mone Kori)। ধারাবাহিকটি ৫.১ নম্বর পেয়ে আবারও বেঙ্গল টপারের আসন দখল করেছে। সম্পর্কের আবেগ, পারিবারিক টানাপোড়েন আর আধ্যাত্মিক গল্পের নাটকীয় মোড় দর্শকদের টিভির সামনে ধরে রাখতে সক্ষম হয়েছে। যদিও আগের তুলনায় নম্বর কিছুটা কমেছে, তবু নির্বাচন ও আইপিএলের ভিড়েও এই ধারাবাহিকের জনপ্রিয়তা যে অটুট, তা আরও একবার প্রমাণ হল।
দ্বিতীয় স্থানে রয়েছে ‘ও মোর দরদিয়া’ (O Mor Dorodiya), প্রাপ্ত নম্বর ৪.৬। ধারাবাহিকটির আবহ আর আবেগঘন গল্প দর্শকের কাছে আলাদা আকর্ষণ তৈরি করেছে। খুব কাছাকাছি ব্যবধানে তৃতীয় স্থানে রয়েছে ‘পরিণীতা’ (Parineeta), যার ঝুলিতে এসেছে ৪.৫ নম্বর। দীর্ঘদিন ধরেই টিআরপির তালিকায় নিজেদের শক্ত অবস্থান বজায় রেখেছে এই মেগা। সম্পর্কের জটিল সমীকরণ আর চরিত্রগুলির আবেগঘন যাত্রা এখনও দর্শকের আগ্রহ ধরে রেখেছে।
চতুর্থ স্থানে উঠে এসেছে ‘কুসুম’ (Kusum), ৪.৪ নম্বর নিয়ে। ধীরে ধীরে দর্শকের মধ্যে জনপ্রিয়তা বাড়াচ্ছে এই ধারাবাহিক। অন্যদিকে, প্রথম সপ্তাহেই নজর কেড়েছে নতুন মেগা ‘ঘূর্ণি’ (Ghurni)। ৪.২ নম্বর নিয়ে সরাসরি সেরা পাঁচে জায়গা করে নেওয়ায় শুরুতেই চমক দেখিয়েছে ধারাবাহিকটি। নতুন গল্প, অভিনয় আর উপস্থাপনার কারণে দর্শকের একাংশ ইতিমধ্যেই আগ্রহ দেখাতে শুরু করেছেন বলে মনে করা হচ্ছে।
ট্রেন্ডিং তালিকাতেও এই সপ্তাহে ছিল বেশ কিছু চমক। ‘জোয়ার ভাঁটা’ (Jowar Bhanta) ৪.১ নম্বর পেয়ে নিজের উপস্থিতি জানান দিয়েছে। পাশাপাশি, প্রথম পাঁচে জায়গা না পেলেও ‘পরশুরাম: আজকের নায়ক’ (Parashuram: Ajker Nayak) এবং ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ (professor Bidya Banerjee)-র ১৫ মিনিটের বিশেষ সম্প্রচারও ৪.১ নম্বর পেয়ে আলোচনায় উঠে এসেছে। সব মিলিয়ে, আইপিএল আর নির্বাচনের ধাক্কায় নম্বর কমলেও বাংলা ধারাবাহিকের লড়াই যে এখনও জমজমাট, তা এই সপ্তাহের টিআরপি তালিকাই পরিষ্কার করে দিল।
এবার এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি তালিকা— TRP list of Bengali Television for First Week Of May | 07th May | Thursday
আরও পড়ুনঃ “সময় বুঝে রঙ বদলাতে ওস্তাদ, গিরগিটিও লজ্জা পাবে” দলবদলের জল্পনা ও ‘পাল্টিবাজ’ কটা’ক্ষের মাঝেই ফের বিজেপির সদস্যপদ রিনিউ করালেন রূপাঞ্জনা মিত্র? গোপন তথ্য ফাঁস হতেই, অভিনেত্রীর তীব্র সমালোচনা নেটপাড়ায়!
BT •• তারে ধরি ধরি মনে করি 5.1
2nd •• ও মোর দরদিয়া 4.6
3rd •• পরিণীতা 4.5
4th •• কুসুম 4.4
5th •• ঘূর্ণি 4.2
Trending ••
জোয়ার ভাঁটা 4.1
পরশুরাম+বিদ্যা ব্যানার্জি(15min) 4.1






