প্রতি সপ্তাহের মতো এবারও টিআরপি (TRP) তালিকা (TRP List) ঘিরে দর্শকদের কৌতূহল তুঙ্গে। এপ্রিলের শেষ সপ্তাহের ফলাফল সামনে আসতেই পরিষ্কার, ছোটপর্দার লড়াই এবার আরও কঠিন। বৃহস্পতিবার, ৩০ এপ্রিল প্রকাশিত এই তালিকায় দেখা গেল একদিকে যেমন চেনা ধারাবাহিকেরা নিজেদের জায়গা ধরে রাখার চেষ্টা করছে, তেমনই অন্যদিকে নতুন গল্পও ধীরে ধীরে দর্শকের মন কেড়ে নিচ্ছে। তবে নির্বাচন আর আইপিএলের প্রভাব এই সপ্তাহে স্পষ্ট, সামগ্রিকভাবে টিআরপি অনেকটাই কমেছে।
এই সপ্তাহে শীর্ষস্থানে রয়েছে জি বাংলার ‘পরিণীতা’ (Parineeta), ৫.২ নম্বর নিয়ে। ধারাবাহিকটির আবেগঘন গল্প আর চরিত্রের টানাপোড়েন এখনও দর্শকদের আটকে রাখছে পর্দার সামনে। খুব কাছাকাছি ব্যবধানে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ‘তারে ধরি ধরি মনে করি’ (Tare Dhori Dhori Mone Kori), ৫.১ নম্বর পেয়ে। সম্পর্কের সূক্ষ্ম আবেগ আর গল্পের উপস্থাপন এই ধারাবাহিকটিকে ধীরে ধীরে শক্ত জায়গা করে দিতে সাহায্য করছে।
তৃতীয় স্থানে রয়েছে স্টার জলসার ‘পরশুরাম: আজকের নায়ক’ (Parashuram: Ajker Nayak), ৫.০ নম্বর নিয়ে। বাস্তবধর্মী কাহিনি আর অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা এই ধারাবাহিককে বরাবরই দর্শকের কাছে আলাদা করে তুলেছে। চতুর্থ স্থানে রয়েছে ‘জোয়ার ভাঁটা’ (Jowar Bhanta), ৪.৯ নম্বর নিয়ে। পারিবারিক আবহ আর সম্পর্কের ওঠাপোড়েন এই ধারাবাহিকের মূল শক্তি, যা নিয়মিত দর্শকদের আগ্রহ ধরে রাখছে।
পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে ‘ও মোর দরদিয়া’ (O Mor Dorodiya), ৪.৬ নম্বর পেয়ে। গল্পের ভিন্ন স্বাদ আর আবেগময় মুহূর্ত এই ধারাবাহিককে সেরা পাঁচে পৌঁছে দিয়েছে। এই সপ্তাহে জি বাংলা এবং স্টার জলসার মধ্যে টক্কর ছিল একেবারে সমানে সমানে, যা প্রতিযোগিতাকে আরও জমজমাট করে তুলেছে। অন্যদিকে ট্রেন্ডিং তালিকায় নজর কেড়েছে ‘কুসুম’ (Kusum), ৪.৫ নম্বর নিয়ে। পাশাপাশি ‘কমলা নিবাস’ (Kamala Nibas) এবং ‘লক্ষ্মী ঝাঁপি’ (Lokkhi Jhanpi) ৩.৬ নম্বর পেয়ে নিজেদের জায়গা ধরে রেখেছে।
সবমিলিয়ে, নির্বাচন ও আইপিএলের ধাক্কা টিআরপিতে পড়লেও প্রতিযোগিতার উত্তাপ কিন্তু একটুও কমেনি, বরং গল্পের জোরেই আগামী সপ্তাহে আবার নতুন সমীকরণ তৈরি হওয়ার ইঙ্গিত মিলছে। এবার এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি তালিকা— TRP list of Bengali Television for Last Week Of April | 30th April | Thursday
আরও পড়ুনঃ “পুরুষদের ধূ’মপান ও ম’দ্যপানের মতো ভুল অভ্যাসকে অনুকরণ করলেই নারীরা ভাবছে সমতা অর্জন” শিক্ষা, মূল্যবোধ ও সচেতনতার পথেই কি আসে না প্রকৃত ‘ইকুয়ালিটি’? প্রশ্ন তুললেন ববি চক্রবর্তী! ভ্রান্ত ধারণার ভিত্তিতে নিজেকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে যুবসমাজ, কী জানালেন অভিনেতা?
BT •• পরিণীতা 5.2
2nd •• তারে ধরি ধরি মনে করি 5.1
3rd •• পরশুরাম 5.0
4th •• জোয়ার ভাঁটা 4.9
5th •• ও মোর দরদিয়া 4.6
Trending ••
কুসুম 4.5
কমলা নিবাস, লক্ষ্মী ঝাঁপি 3.6






“দিনের পর দিন যদি ভাঙতে ভাঙতে নিজেকে শেষ করে…” ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট দেবলীনা নন্দীর! বছরের শুরুতেই আত্মহ’ননের চেষ্টা, আবারও কী মিলল সেই ইঙ্গিত?