ছিঃছিঃ, কী নোং’রামি! চলন্ত ট্রেনে পোশাক খুলে তা’ণ্ডব, আরপিএফ আধিকারিককে ব্লে’ড দিয়ে হাম’লার অভিযোগ, জানালার কাচ ভা’ঙচুর করে গ্রেফতার বাঙালি অভিনেত্রী! সিনেমার গল্প নয়, বাস্তবের এই ঘটনা প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় নেটপাড়ায়!

চলন্ত ট্রেনে টিকিট নিয়ে বচসার জেরে তুমুল অশান্তির অভিযোগ উঠল বাঙালি মডেল ও অভিনেত্রীর বিরুদ্ধে। ৩১ বছর বয়সি এই অভিনেত্রীকে ঘিরে ঘটনাটি ঘটেছে ১২ অগস্ট রাতে আরাবল্লী এক্সপ্রেসে। অভিযোগ, ট্রেনের মধ্যে একের পর এক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেন তিনি। রেল সুরক্ষা বাহিনীর আধিকারিকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ার পাশাপাশি তাঁদের অশালীন ভাষায় গালিগালাজ করার অভিযোগও উঠেছে। শুধু তাই নয়, ধারালো ব্লেড দিয়ে এক আরপিএফ আধিকারিককে আঘাত করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে অন্তরাও কিছুটা আহত হন বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, একটি শুটিংয়ের কাজে মুম্বাই থেকে সুরাট যাচ্ছিলেন তিনি। তাঁর কাছে শয্যাশ্রেণির টিকিট থাকলেও তিনি ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় উঠে পড়েন বলে অভিযোগ। সেই কামরায় একটি আসন নিয়ে এক সহযাত্রীর সঙ্গে তাঁর কথা কাটাকাটি শুরু হয়। ধীরে ধীরে সেই বচসা আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে আসেন টিকিট পরীক্ষক এবং কর্তব্যরত আরপিএফ আধিকারিক ইয়ামিনিকান্ত মিশ্র ও কনস্টেবল রাজেশ কুমার। অভিযোগ, তখনই অন্তরা তাঁদের উদ্দেশে কুরুচিকর ভাষা ব্যবহার করেন। এরপর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

অভিযোগ অনুযায়ী, বচসার এক পর্যায়ে অন্তরা একটি ধারালো রেজার ব্লেড বের করে আরপিএফ আধিকারিকের দিকে এগিয়ে যান। সেই সময় তাঁকে আঘাতও করা হয় বলে অভিযোগ। ঘটনায় ওই আধিকারিক আহত হন। একইসঙ্গে ধস্তাধস্তির মধ্যে অন্তরাও কিছুটা চোট পান বলে জানা গিয়েছে। পুলিশ আরও জানিয়েছে, উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই নিজের পোশাক খুলে ফেলার চেষ্টা করেন অভিনেত্রী। পাশাপাশি আরপিএফ আধিকারিকের পোশাক এবং মোবাইল ফোন ক্ষতিগ্রস্ত করার চেষ্টার অভিযোগও রয়েছে। এরপর কামরা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করার সময় ট্রেনের জানালার কাচ ভাঙারও চেষ্টা করেন তিনি বলে অভিযোগ উঠেছে।

পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেলকর্মী এবং নিরাপত্তারক্ষীদের বেশ কিছুটা সময় লেগে যায়। প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে পরিস্থিতি উত্তপ্ত ছিল বলে জানা গিয়েছে। পরে ট্রেনটি দাহানু রোড স্টেশনে পৌঁছলে অন্তরাকে ট্রেন থেকে নামিয়ে জিআরপির হাতে তুলে দেওয়া হয়। এরপর ১৩ অগস্ট বোরিভালি রেল পুলিশ তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করে। সরকারি কর্মীর কাজে বাধা দেওয়া, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আঘাত করা, নিরাপত্তার জন্য বিপজ্জনক পরিস্থিতি তৈরি করা এবং বিশৃঙ্খলা সৃষ্টির মতো একাধিক অভিযোগে মামলা দায়ের হয়েছে বলে জানা গিয়েছে। তবে আইনি প্রক্রিয়া শেষে পরবর্তীতে জামিনে মুক্তি পান অন্তরা।

অভিযোগের ঘটনায় নাম জড়ানো এই অন্তরা বন্দ্যোপাধ্যায় কে, তা নিয়েও শুরু হয়েছে আলোচনা। কলকাতায় জন্ম ও বেড়ে ওঠা অন্তরার কর্মজীবনের শুরু হয়েছিল মডেলিং এবং শাস্ত্রীয় নৃত্যশিল্পী হিসেবে। পরে তিনি মুম্বাইয়ের হিন্দি বিনোদন জগতে কাজ শুরু করেন। বিভিন্ন জনপ্রিয় ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি তৈরি করেছেন তিনি। তাঁর কাজের তালিকায় রয়েছে ‘গুমরাহ’, ‘সাবধান ইন্ডিয়া’, ‘কসৌটি জিন্দগি কি’ এবং ‘কবচ ২’-এর মতো হিন্দি ধারাবাহিক। অভিনয়ের পাশাপাশি বড় পর্দাতেও কাজ করেছেন এই বাঙালি অভিনেত্রী।

আরও পড়ুনঃ “তুই আজ খাবি না, ছুঁতেও দেব না তোকে…” ভ্রাতার মতো আগলে রাখতেন, পরম স্নেহে ডাকতেন ‘পুলু’ নামে! সেই সৌমিত্র চট্টোপাধ্যায়কে ছেলের বিয়েতে নিমন্ত্রণ করেও কেন খেতে দেননি উত্তম কুমার? কী ঘটেছিল সেদিন যে আনন্দ করে গিয়েও ভোজ জোটেনি কিংবদন্তির কপালে? মহানায়কের এই কাণ্ড জানলে বাকরুদ্ধ হবেন আপনিও!

Antara Banerjee

২০১৪ সালে মুক্তি পাওয়া ‘দ্য শৌকিন্স’ এবং ‘ইয়ে হ্যায় ইন্ডিয়া’ ছবিতেও অন্তরা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি ছিল। মডেলিং, নৃত্য এবং অভিনয়, তিন ক্ষেত্রেই কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। তবে এবার চলন্ত ট্রেনে ঘটে যাওয়া এই ঘটনাকে ঘিরেই নতুন করে খবরের শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী। টিকিট নিয়ে শুরু হওয়া বচসা কীভাবে এতটা বড় আকার নিল, তা নিয়েই এখন আলোচনা চলছে। পুলিশের অভিযোগ এবং রেল সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতেই ঘটনার একাধিক দিক সামনে এসেছে। আইনি প্রক্রিয়ার পর জামিনে মুক্তি পেলেও এই ঘটনা অন্তরার পেশাগত জীবনে কী প্রভাব ফেলে, সেদিকেই এখন নজর।

You cannot copy content of this page