বলিউডের এই বিয়ের মরশুমে ভিকি এবং ক্যাটরিনার পর সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী মৌনি রায়। পাত্র তাঁর দীর্ঘদিনের প্রেমিক সুরাজ নাম্বিয়ার। গোয়ার সমুদ্র সৈকতে বিয়ে সারলেন এই দম্পতি। পাত্রের তরফে মালায়ালি রীতি এবং পাত্রীর তরফে বাঙালি রীতিতে বিয়ে হলো এই যুগলের।
গতকাল থেকেই সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়ে গিয়েছে মৌনির বিয়ের বিভিন্ন মুহূর্তের ছবি এবং ভিডিও। নায়িকার গায়ে হলুদ থেকে দক্ষিণ ভারতীয় সাজে এবং তারপর বাঙালি সাজে সেই সুন্দর সময়ের বিভিন্ন ছবি দেখে তাঁর প্রশংসায় পঞ্চমুখ। মালায়ালি রীতিতে বিয়ে হয়েই গিয়েছিল সকালে। আর গোধূলি লগ্নে হল বিয়ে বাঙালি রীতি অনুসরণ করে। সকালে একেবারে দক্ষিণ ভারতীয় রীতি মেনে সাদা শাড়ি লাল পাড় এবং তার সঙ্গে ঐতিহ্যশালী দক্ষিণী গহনায় সেজেছিলেন তিনি। রাতে বিখ্যাত ডিজাইনার সব্যসাচীর ডিজাইন করা লাল রঙের একটি লেহেঙ্গায় অতীব সুন্দরী লাগছিল তাঁকে। সঙ্গে মাথা একটি বড় টিকলি এবং লাল ওড়না। এদিকে তাঁর স্বামী অর্থাৎ সুরাজের পোশাক ছিল পাঞ্জাবি-পাজামা।
View this post on Instagram
একেবারে বাঙালি ঐতিহ্য মেনে পান পাতায় দুই হাত দিয়ে মুখ থেকে সাতপাকে ঘুরলেন নায়িকা। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মৌনিকে দেখে সত্যিই যেনো চোখ ফেরানো যাচ্ছে না। বলিউড থেকে মন্দিরা বেদি, অর্জুন বিজলানি, আশকা গোরাডিয়া গিয়েছেন তাঁদের প্রিয় বন্ধুর বিয়ের অনুষ্ঠানে।






“রামচন্দ্রকে আমি একদম পছন্দ করি না!” “লোকের কথায় নিজের স্ত্রীকে অগ্নিপরীক্ষা দিতে বাধ্য করেছিলেন! বলতে পারতেন না, আমার স্ত্রী, তাতে তোমাদের কী?” সীতাকে সবচেয়ে বড় অপমান করেছেন রাবণ না রাম? সতীত্বের প্রমাণ চেয়ে চরম সিদ্ধান্ত, প্রশ্ন তুলে ‘আদর্শ পুরুষ’ রামকে কাঠগড়ায় দাঁড় করালেন মানসী সিনহা! অভিনেত্রীর যুক্তিতে সহমত দর্শক?