বিগ বস রিয়েলিটি শোয়ের মঞ্চ থেকেই জনপ্রিয় মুখ হিসেবে উঠে এসেছে শেহনাজ গিল। বিগবস ১৩ সিজনে তার সাথে সিদ্ধার্থ শুক্লার রসায়ন রীতিমত আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় সোশ্যাল মিডিয়া থেকে। তাদের দুজনের মিষ্টি জুটি সিডনাজ নামেই পরিচিত ছিল। 

সূত্রের খবর, প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লার বান্ধবী শেহনাজ বর্তমান সিজনের ওয়াইল্ড কার্ড থেকে এন্ট্রি করতে পারেন। এই বছরের ২রা সেপ্টেম্বর অভিনেতা সিদ্ধার্থ শুক্লা আকস্মিক মৃত্যু হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। স্বাভাবিকভাবেই তার বান্ধবী শেহনাজ ভেঙে পড়েন।
এরমধ্যেই ফের একবার জল্পনা শুরু হয়েছে বিগ বসের ঘরে আসতে চলেছে শেহনাজ গিল। অনুরাগীরা রীতিমত অপেক্ষায় রয়েছেন নতুন ভাবে দেখার অপেক্ষায়। সিডনাজ ভক্তদের কাছে এটি যে আবেগের মুহুর্ত একথা বলার অপেক্ষা রাখে না। 
শেহনাজের ভাই শেহবাজ বাদেশা একটি ট্যাটু করিয়ে সম্প্রতি সোস্যাল মিডিয়া পোস্ট করেছেন। সেখানে শেহনাজকে তার হাত ধরে থাকতে দেখা যায়। স্বাভাবিক ভাবে আবেগপ্রবণ হয়ে পড়েন সকলেই।বর্তমানে দিলজিৎ দোসাঞ্জের ছবি ‘হনসলা রাখ’-এর সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার মধ্যেই বিগ বসে জল্পনা তুঙ্গে।







“বিদেশের জীবন বাইরে থেকে যতটা ঝকঝকে লাগে, বাস্তবে ততটা সহজ নয়” “সফল হওয়াটাই সব নয়, যে মানুষগুলো তোমার জন্য জীবন কাটিয়ে দিল তাদের দিকেও তাকাতে হবে” কলকাতা বৃদ্ধাশ্রমে রূপান্তরিত হচ্ছে! নিজের উন্নতিতে যেন বাবা-মায়ের একাকীত্ব লুকিয়ে না থাকে, নতুন প্রজন্মকে কী বার্তা মমতা শঙ্করের?