বলিউডের বাদশাহ শাহরুখ খান। আর তাঁর পুত্র হয়ে আরিয়ান কি জেলের কয়েদি হয়ে থাকতে পারেন? এতদিন বলিউডকে যেভাবে নিজের জাদুতে কাবু করেছেন ঠিক সেভাবেই যেনো নিজের ছেলের সততায় কাবু করলেন সকলকে। কারণ গতকাল সামনে এসেছে বিশাল বড় খবর যা আলোড়ন সৃষ্টি করেছে বলিউডে।
একসময় শাহরুখ-পুত্র আরিয়ান খানকে নিয়ে তোলপাড় হয়েছিল গোটা বলিউড। মাদক মামলায় নাম জড়িয়ে যেতেই একের পর এক কটাক্ষ। এমনকি জেল হেফাজতে রাখা হয়েছিল তাকে। এই খবরের তারপরেই ভেঙে পড়েছিল পরিবার। বারবার মা গৌরী খান ছুটে যাচ্ছিলেন ছেলেকে দেখতে। শুটিং ফেলে কিং খান ছুটে এসেছিলেন সেখানে।
বেশ কিছু শর্তের নিরিখে আরিয়ান খানকে জেল থেকে আপাতভাবে মুক্তি দেওয়া হয়। কিন্তু তদন্ত পেছনে চলছিলই। নানা জিজ্ঞাসাবাদ খোঁজ-খবর জারি ছিল সিবিআইয়ের দফতরের। ঐদিন রাতে গোয়াগামী জাহাজে চলছিল হাই প্রোফাইল মাদক পার্টি। সেখানে উপস্থিত ছিল আরিয়ান। তারপরেই বেআইনিভাবে মাদক সেবনের অভিযোগ ওঠে আরিয়ানের বিরুদ্ধে। রাতারাতি গ্রেফতার করা হয় তাকে।
শুধু আরিয়ান নয়, এই ঘটনায় আরও ২৮ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে আরিয়ান খান এবং তার বান্ধবী মুনমুন ধামেচাও ছিল। এরপর একদল যেমন আরিয়ান এবং শাহরুখ খানের শিক্ষার দিকে আঙুল তোলে, তেমন এক দল আবার শাহরুখ-পুত্রের সমর্থনে চলে যায়।
জেল থেকে ছেলেকে ছাড়িয়ে আনতে এক প্রকার কালঘাম ছুটে গিয়েছে শাহরুখ খানের। শেষমেশ মুক্তি পেলো শাহরুখ-পুত্র আরিয়ান খান। তাকে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করল এনসিবি। গতকাল এমসিবি তাকে মুক্তি দিল। এখন সকলেই চিন্তা মুক্ত।






“স্ত্রী হিসেবে ওর সঙ্গে থাকা যায় না” দেবশ্রী রায়কে নিয়ে বি’স্ফোরক মিঠুন চক্রবর্তী, দিলেন ‘খামখেয়ালী ও খিটকেল’ তকমা! প্রসেনজিতের সঙ্গে বিচ্ছেদের পর, দ্বিতীয়বার সংসার পাতেননি অভিনেত্রী! হঠাৎ তাঁকে নিয়েই বর্ষীয়ান অভিনেতার এমন মন্তব্যের নেপথ্যে কী কারণ?