চলতি বছরের শুরু থেকে যে পরিমাণ আলোচনা শুরু হয়েছে তাতে করে, দেবলীনা নন্দী (Debolina Nandy) এবং ‘প্রবাহ নন্দী’র (Prabaha Nandy) ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন এখন আর কারোর অজানা নয়। গত কয়েক মাস ধরে তাঁদের দাম্পত্য নিয়ে নানান তথ্য সামনে এসেছে। দেবলীনা বারবার প্রকাশ্যে এসে অভিযোগ করেছেন, সংসারে তিনি মা’নসিক আর শারী’রিকভাবে অ’ত্যাচারের শিকার হয়েছেন। সেই অভিযোগের জের গড়িয়েছে থানা-পুলিশ পর্যন্ত।
একসময় যাঁদের সম্পর্ক দীর্ঘদিনের প্রেমের পর বিয়েতে গিয়ে পৌঁছেছিল, সেই সম্পর্কের মধ্যেই এখন স্পষ্ট ফাটলের ইঙ্গিত। এই পরিস্থিতির মধ্যেই দেবলীনা পুরনো ছন্দে ফিরতে, পেশাগত ব্যস্ততাকে বেছে নিয়েছেন। সামাজিক মাধ্যমে তাঁকে প্রায়ই গানের ভিডিও দিতে দেখা যাচ্ছে, পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তিনি। কয়েক মাস আগে তাঁর জীবনে যে অস্থিরতা তৈরি হয়েছিল, এখন যেন ধীরে ধীরে তা কিছুটা থিতিয়ে এসেছে।
অন্তত কাজের তিনি স্বাভাবিক জীবনে চেষ্টা করছেন বলেই মনে হচ্ছে। অন্যদিকে, এতদিন ধরে এই গোটা বিতর্কে একেবারেই নীরব ছিলেন দেবলীনার স্বামী প্রবাহ নন্দী। সংবাদ মাধ্যমে তো দূরের কথা, নিজের সামাজিক মাধ্যমের পাতাতেও তিনি এই নিয়ে কোনও মন্তব্য করেননি। ব্যক্তিগত জীবনের এই টানাপোড়েন নিয়ে তিনি প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া জানাতে চাননি। প্রশ্ন উঠেছিল, তিনি কোথায়? কেন একবারও প্রকাশ্যে এলেন না? তবে, সম্প্রতি তাঁর একটি ইনস্টাগ্রাম স্টোরি থেকেই জানা গিয়েছে তিনি এখন কোথায় রয়েছেন।
প্রসঙ্গত, প্রবাহ পেশায় একজন পাইলট হওয়ায় কাজের সূত্রে প্রায়ই তাঁকে বিদেশে থাকতে হয়। এবারও তেমনই একটি কর্মসূত্রেই তিনি সংযুক্ত আরব আমিরশাহীতে গিয়েছেন বলেই জানিয়েছেন। সেখানকার ‘রাস আল খাইমাহ’ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ছবি তিনি ভাগ করেন। ছবিতে রানওয়ে এবং বিমানের পরিবেশ ধরা পড়লেও, অনেকের নজর কেড়েছে ছবির উপর লেখা তাঁর ছোট্ট বার্তাটি। যেখানে তিনি নিজের কাজের দায়িত্বের কথাই উল্লেখ করে বলেছেন, “যু’দ্ধক্ষেত্র হলেও তা কর্তব্যের ডাক!”
আরও পড়ুনঃ “সফলতা বা ব্যর্থতার সম্পূর্ণ দায় লেখকের, আমি সেটা মেনে নিচ্ছি” স্পষ্ট মত লীনা গঙ্গোপাধ্যায়ের! অভিনব গল্প, মধুমিতার প্রত্যাবর্তনেও পৌঁছেছিল বন্ধের মুখে! জুটি পাল্টাতেই, ফিরে এসেছে ধারাবাহিকের প্রাণ! নীল-মধুমিতা না রাহুল-শ্বেতা, কোন জুটি আপনাদের বেশি ভালো লাগছে?
তবে, এই পোস্টেও ব্যক্তিগত জীবনের বিতর্ক নিয়ে একটি শব্দও খরচ করেননি প্রবাহ। এদিকে গত মাসেই নাকি বিচ্ছেদের জন্য তৎপর হয়েছিলেন দেবলীনা, সঙ্গে দাবী করেছিলেন ভরণপোষণের টাকা। ফলে, তাঁদের দাম্পত্যের বর্তমান পরিস্থিতি নিয়ে নানান জল্পনা থাকলেও, তিনি আপাতত নিজের পেশা আর দায়িত্বেই মন দিতে চাইছেন। অন্যদিকে, দেবলীনা নিজের বক্তব্য আগেই প্রকাশ্যে জানিয়েছেন। ফলে এই সম্পর্কের ভবিষ্যৎ কোন পথে এগোবে, তা নিয়ে কৌতূহল এখনও থেকেই গিয়েছে।






