বড়পর্দায় ‘লহ গৌরাঙ্গের নাম রে’-র পর, এবার ‘গুন গুন করে মহুয়া’তে ফিরছেন দিব্যজ্যোতি! তবে, রয়েছে বড় চমক! কোন গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন অভিনেতা?

ছোটপর্দায় সুপারহিট ধারাবাহিক চলাকালীনই বড়পর্দায় ডাক। কারণ, মায়া-ভরা মুখ এবং অদ্ভুত চোখের দৃষ্টি! গতবছর বড়পর্দায় পথচলা শুরু করার পরেই অভিনেতা ‘দিব্যজ্যোতি দত্ত’কে (Dibyojyoti Dutta) ঘিরে দর্শকদের আগ্রহ বেড়েছে বেশ অনেকটাই। প্রথম ছবিতেই ‘শ্রী চৈতন্য মহাপ্রভু’র রূপে নজর কেড়েছেন তিনি, ফলে স্বাভাবিকভাবেই পরের ছবি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। কিন্তু প্রত্যাশার ঠিক উল্টো পথে হাঁটতে দেখা গেল অভিনেতাকে! সামনে অভিনয় নয়, আপাতত ক্যামেরার পিছনের জগৎ বোঝার দিকেই মন দিয়েছেন তিনি!

এই সিদ্ধান্ত অনেকের কাছেই অদ্ভুত মনে হলেও, দিব্যজ্যোতির যুক্তি বেশ বাস্তবসম্মত। প্রসঙ্গত, মহুয়া রায়চৌধুরীর জীবনভিত্তিক ছবি ‘গুন গুন করে মহুয়া’তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে তাঁর নাম শোনা গিয়েছিল। মূলত গুঞ্জন উঠেছিল রানা সরকারের পোস্ট করা একটি ছবি ঘিরে। এই ছবির প্রধান নায়িকা অঙ্কিতা মল্লিক এর সঙ্গে পাশাপাশি দেখা গিয়েছিল তাকে। পরে অবশ্য দিব্যজ্যোতি স্পষ্ট করেন, অভিনয়ে দেখা যাবে না তাঁকে। তবু এই প্রোজেক্ট অংশ হিসেবে থাকবেন তিনি!

পরিচালক সোহিনী ভৌমিকের এই ছবিতে তিনি যুক্ত হচ্ছেন অবজার্ভার (পর্যবেক্ষক) হিসেবে। অর্থাৎ সরাসরি অভিনয় না করলেও, প্রি-প্রোডাকশন থেকে শুরু করে শুটিং, সব পর্যায়েই তাঁর উপস্থিতি থাকবে। ছবির কাজ থেকে গোটা প্রক্রিয়াটা কাছ থেকে দেখবেন তিনি। এই প্রসঙ্গে দিব্যজ্যোতির মত, ক্যামেরার সামনে কাজ করতে করতে একটা নির্দিষ্ট দৃষ্টিকোণ তৈরি হয়। কিন্তু ছবি যে অনেক বড় একটা দলগত প্রক্রিয়া, সেটাকে পুরোপুরি বুঝতে গেলে অন্য জায়গা থেকেও দেখা দরকার।

তিনি চান, অভিনয়ের বাইরে থেকেও ছবির ভাষা, নির্মাণের খুঁটিনাটি এবং পর্দার আড়ালের কাজগুলো শেখার সুযোগ নিতে। এই শেখার ইচ্ছেটাই তাঁকে এই পথে নিয়ে এসেছে। উল্লেখ্য, প্রযোজক রানা সরকারের সঙ্গে কথা বলেই এই সুযোগ এসেছে বলে জানিয়েছেন তিনি। নিজের আগ্রহের কথা জানানোর পর প্রযোজকও নাকি রাজি হয়ে যান। এরপর থেকেই খাতা ও কলম হাতে নিয়মিত সেটে হাজির হচ্ছেন অভিনেতা। কাজটা তাঁর কাছে কৌতূহল মেটানোর মতোই, আবার শেখারও একটা পর্ব।

আরও পড়ুনঃ “লবিবা’জি করি না, বিশেষ গোষ্ঠীর সঙ্গে মাখোমাখো সম্পর্ক নেই বলেও কাজও নেই আমার!” অভিনয়ে সুযোগ না পাওয়ায় আক্ষেপ, তবুও ইন্ডাস্ট্রির রাজনীতি নিয়ে নির্ভীক মন্তব্য! জন্মদিনে অকপট অভিনেত্রী রূপা ভট্টাচার্য!  

অভিনয়ের ব্যস্ততার মাঝেও এই আলাদা সময় বের করে নেওয়াটা তাঁর কাজের প্রতি নিষ্ঠার প্রমাণ। তবে ভবিষ্যতে পরিচালনায় আসার কোনও পরিকল্পনা আছে কি? এই প্রশ্নে দিব্যজ্যোতি বেশ সোজাসাপটা। তাঁর কথায়, পরিচালনার জন্য যে ধরনের দক্ষতা দরকার, সেটার দাবি তিনি নিজে করেন না। আপাতত লক্ষ্য একটাই যে অভিনয়কে আরও গভীরভাবে বোঝা এবং নিজেকে আরও প্রস্তুত করে তোলা। তাই এই নতুন ভূমিকা আসলে তাঁর শেখার পথেই আরও একটা ধাপ, বড় স্বপ্নের ঘোষণা নয়।

You cannot copy content of this page