লাগাতার খু*নের হু’মকি ভরা ইংরেজিতে লেখা চিঠি, ছয় মাস ধরে অতিষ্ঠ স্বস্ত্রীক সৌরভ গঙ্গোপাধ্যায়! শেষমেশ এফআইআর দায়ের করতেই সামনে এল কি সেই অপ’রাধী? কেন এমনটা করেছে সে, কী বললেন সৌরভ-পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়?

প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তাঁর স্ত্রী নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়কে ঘিরে চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। গত কয়েক মাস ধরে তাঁদের কাছে একের পর এক রহস্যময় চিঠি আসছিল বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। সেই চিঠিগুলিতে সরাসরি খু*নের হুম’কি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। প্রথম দিকে বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি পরিবারের তরফে। অতিউৎসাহী কোনও অনুরাগীর কাজ হতে পারে বলেই মনে করা হয়েছিল। কিন্তু দিনের পর দিন একই ধরনের চিঠি আসতে থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বে’গ বাড়তে থাকে। শেষমেশ বিষয়টি আর হালকাভাবে না নিয়ে আইনের দ্বারস্থ হয়েছে গঙ্গোপাধ্যায় পরিবার।

জানা গিয়েছে, প্রায় ছয় মাস ধরে এই ধরনের চিঠি পাচ্ছিলেন তাঁরা। গত ১০ আগস্ট ফের এমনই একটি চিঠি আসার পর পরিস্থিতি আরও গুরুতর হয়ে ওঠে। সৌরভের অফিসের কর্মীরা চিঠিটি খুলে পড়তেই বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়ায়। পুরো চিঠিটি ইংরেজিতে লেখা ছিল এবং তাতে সৌরভ ও ডোনার শারীরিক ক্ষতি করার স্পষ্ট হুমকি দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে। এমনকি তাঁদের পরিবারকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার হুমকিও ছিল বলে অভিযোগ। এরপরই বিষয়টি নিয়ে আর কোনও ঝুঁকি নিতে চাননি তাঁরা। অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ জানিয়ে এফআইআর করা হয়। দীর্ঘদিন ধরে চলতে থাকা এই ঘটনাই শেষ পর্যন্ত পুলিশি পদক্ষেপের দিকে গড়াল।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষয়টি নিয়ে মুখ খোলেন ডোনা গঙ্গোপাধ্যায়। এফআইআর প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “দাদা, দাদার সেক্রেটারি করেছে। আমি এই বিষয়ে খুব একটা কিছু জানি না। চিঠিটা অনেকদিন ধরে আসছিল।” তাঁকে কেন এভাবে খুনের হুমকি দেওয়া হচ্ছে, সেই প্রশ্নেরও উত্তর দেন নৃত্যশিল্পী। ডোনা বলেন, “আমি জানি না কেন করেছে কেউ? লোকেদের কাজ থাকা উচিত। এসব বেকার কাজ কেন করে বুঝে উঠতে পারি না। এসব নিয়ে আমি খুব একটা ভাবিত নই, কোনও অনুভূতিও নেই।” তাঁর কথায় স্পষ্ট, বিষয়টি নিয়ে তিনি আতঙ্কিত হয়ে পড়েননি। তবে দীর্ঘদিন ধরে এমন চিঠি আসার পর শেষমেশ আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে এই ঘটনার মধ্যেই নতুন করে আলোচনায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের পেশাগত ব্যস্ততাও। খুব শীঘ্রই ছোটপর্দায় ফিরতে চলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। তবে এবার তাঁকে ‘দাদাগিরি’র সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে না। জি বাংলার বদলে স্টার জলসার পর্দায় নতুন রূপে দেখা যাবে তাঁকে। চ্যানেলের তরফে প্রকাশিত প্রোমো থেকে জানা গিয়েছে, সৌরভ এবার ‘বিগ বস’ নিয়ে আসছেন। আগামী ৩০ আগস্ট থেকে শুরু হওয়ার কথা এই নতুন রিয়্যালিটি অনুষ্ঠানের। তবে অনুষ্ঠানে কারা প্রতিযোগী হিসেবে থাকবেন, কিংবা কী ধরনের চমক অপেক্ষা করছে, তা এখনও প্রকাশ্যে আনা হয়নি।

আরও পড়ুনঃ “উত্তম কাকু রাগী ছিলেন না, কিন্তু ভীষণ অভিমানী ছিলেন!” বন্ধুত্বের মাঝেই একসময় কেন তৈরি হয়েছিল তি’ক্ততা? হঠাৎ কেন কথা বন্ধ হয়েছিল উত্তম কুমার ও ভানু বন্দ্যোপাধ্যায়ের? মহানায়কের সঙ্গে বাবার দ্ব’ন্দ্বের আসল কারণ কী? এত বছর পর ফাঁস করলেন ভানু-কন্যা বাসবী বন্দ্যোপাধ্যায়!

প্রকাশিত প্রোমোতে অবশ্য ইঙ্গিত মিলেছে, এবারের খেলাটা একেবারেই সহজ হবে না। প্রতিযোগীদের একাধিক প্রতিকূলতার মুখোমুখি হতে হবে বলেই বোঝা যাচ্ছে। ফলে একদিকে যখন সৌরভের নতুন টেলিভিশন উপস্থিতি ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে, অন্যদিকে তাঁর পরিবারকে ঘিরে এই হুমকির ঘটনায় উদ্বেগও রয়েছে। দীর্ঘদিন ধরে আসা চিঠির রহস্যের নেপথ্যে কে বা কারা রয়েছে, সেটিই এখন বড় প্রশ্ন। পুলিশি তদন্তে সেই পরিচয় সামনে আসে কি না, সেদিকেই নজর থাকবে। আপাতত গঙ্গোপাধ্যায় পরিবার এই ঘটনার বিরুদ্ধে আইনি পথেই এগিয়েছে।

You cannot copy content of this page