“ইশ মেয়েটা জানতেও পারবে না, শেষবার ঠাম্মিকে দেখতেও পারবে না, খুব প্যাথেটিক!” নন্দিনী বিগ বসের ঘরে, বাইরে প্রয়াত ঠাকুমা মীরা দও, খবর ছড়াতেই আবেগে ভাসল নেটপাড়া! এতদিনের ক্ষোভ ভুলে এবার সহানুভূতি দর্শকদের! কী হয়েছিল অভিনেত্রীর ঠাকুমার, নাতনির উদ্দেশ্যে রেখে গেলেন কি কোনও শেষ বার্তা?

বিগ বস বাংলার ঘরে নন্দিনী দত্তকে (Nandini Dutta) নিয়ে গত কয়েকদিন ধরেই একের পর এক আলোচনা চলছে। সৃজলা গুহকে ঘিরে ক্যাপ্টেন্সি টাস্কের ঘটনার পর তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন অভিনেত্রী। এরপর রাজবীর দে-র সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়েও নেটমাধ্যমে শুরু হয়েছে নানান চর্চা। কখনও সৃজলার সঙ্গে তাঁর কথাকাটাকাটি, কখনও আবার রাজবীরের সঙ্গে সম্পর্কের সমীকরণ, সবই নজরে। এমনকী নন্দিনীর খেলা এবং অন্য প্রতিযোগীদের নিয়ে তাঁর মন্তব্যও বারবার শিরোনামে এসেছে। এই পরিস্থিতির মধ্যেই এবার নন্দিনীকে ঘিরে সামনে এল আরও এক দুঃখের খবর। অভিনেত্রীর ঠাকুমা মীরা দও প্রয়াত হয়েছেন বলে সমাজ মাধ্যমে খবর প্রকাশ্যে এসেছে। কিন্তু বিগ বসের ঘরে থাকায় এই মুহূর্তে নন্দিনী সেই খবরটি জানতে পেরেছেন কি না, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

নন্দিনীর ঠাকুমার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বিষয়টি অন্য মাত্রা পেয়েছে। কারণ, বিগ বসের ঘরে থাকা প্রতিযোগীরা বাইরের পৃথিবীর সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন না। ফলে পরিবারের কোনও সদস্যের বিষয়ে এমন দুঃসংবাদ তাঁদের কাছে কখন পৌঁছবে, সেটিও সবসময় তাঁদের হাতে থাকে না। এই কারণেই নন্দিনীর ঠাকুমার প্রয়াণের খবরটি নিয়ে নেটিজেনদের একাংশের মনে তৈরি হয়েছে গভীর আক্ষেপ। জানা গিয়েছে বার্ধক্য জনিত কারণেই গত হয়েছেন তিনি। সবচেয়ে কষ্টের বিষয় হিসেবে উঠে আসছে, শেষবারের মতো ঠাকুমাকে দেখতে পাওয়ার সুযোগও হয়তো নন্দিনীর হবে না। তিনি এখন যে পরিস্থিতির মধ্যে রয়েছেন, সেখানে বাইরের এই দুঃসংবাদ তাঁর কাছে পৌঁছনোর সম্ভাবনাও অনিশ্চিত। ফলে যে নন্দিনীকে নিয়ে এতদিন নানান কারণে নেটমাধ্যমে কটাক্ষ করা হচ্ছিল, তাঁর ব্যক্তিগত জীবনের এই কঠিন মুহূর্তে বদলে গিয়েছে আলোচনার সুর।

সমাজ মাধ্যমের মন্তব্যে এবার তাঁর জন্য সহানুভূতিই বেশি করে প্রকাশ পাচ্ছে। নন্দিনীকে নিয়ে এর আগে নেটমাধ্যমে যথেষ্ট ক্ষোভ দেখা গিয়েছিল। বিশেষ করে সৃজলা গুহ আহত হওয়ার ঘটনায় অনেকে অভিনেত্রীর বিরুদ্ধে সরব হয়েছিলেন। ক্যাপ্টেন্সি টাস্কে নন্দিনীর ধাক্কায় সৃজলা ঘোড়া থেকে পড়ে গিয়ে চোট পান এবং পরে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর নন্দিনীর টিমের তরফে জানানো হয়েছিল, তিনি ইচ্ছা করে সৃজলাকে আঘাত করেননি এবং ঘটনাটি অনিচ্ছাকৃত ছিল। সৃজলার চোট নিয়ে বিতর্কের পাশাপাশি নন্দিনীর খেলা নিয়েও দর্শকদের মধ্যে নানান মত তৈরি হয়েছিল। আবার রাজবীরের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে সম্প্রতি নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজবীর ও নন্দিনীকে নিয়ে এমনকী ‘রাজনন্দিনী’ নামেও নেটমাধ্যমে চর্চা হচ্ছে। এই সমস্ত বিতর্কের মাঝেই এবার ঠাকুমাকে হারানোর খবর নন্দিনীর অনুপস্থিতিতেই ছড়িয়ে পড়ায় আবেগের জায়গাটি আরও গভীর হয়েছে।

নন্দিনীর এই পরিস্থিতি নিয়ে নেটিজেনদের প্রতিক্রিয়াতেও দেখা যাচ্ছে স্পষ্ট পরিবর্তন। যাঁরা এতদিন অভিনেত্রীর বিভিন্ন কর্মকাণ্ডের জন্য তাঁকে তুলোধোনা করেছেন, তাঁদেরই কেউ কেউ এবার তাঁর কথা ভেবে মন খারাপ করছেন। একজন নেটিজেন লিখেছেন, “ইশ মেয়েটা জানতেও পারবেনা, শেষ বার ঠাম্মিরে দেখতে ও পারবে না, খুব প্যাথেটিক!” এই মন্তব্যের মধ্যেই ফুটে উঠেছে নন্দিনীর প্রতি এক ধরনের আক্ষেপ এবং সহানুভূতি। অভিনেত্রী বিগ বসের ঘরে থাকায় তাঁর ঠাকুমার প্রয়াণের খবর এখনই তাঁর কাছে পৌঁছবে কি না, সেটিই সবচেয়ে বড় প্রশ্ন। ফলে পরিবারের একজন প্রিয় মানুষকে হারানোর পরও নন্দিনী হয়তো সেই মুহূর্তে পাশে থাকতে পারবেন না। বাইরে যখন তাঁর ঠাকুমার শেষকৃত্য বা শেষযাত্রার প্রস্তুতি হতে পারে, তখন রিয়্যালিটি শোর ঘরে নন্দিনী থাকবেন সম্পূর্ণ অন্য এক জগতের মধ্যে। এই ব্যবধানের কথাই ভাবিয়ে তুলছে দর্শকদের একটি অংশকে।

আরও পড়ুনঃ “ওর মিষ্টি ব্যবহার খুব স্মার্ট লাগছে, অনুষ্কা আসার পর থেকেই নন্দিনীর খেলাটা আমার খুব ভালো লাগছে!” কদিন আগেই যাঁকে নিয়ে চরম কটা’ক্ষ, সেই নন্দিনীরই প্রশংসায় এবার পঞ্চমুখ আয়েন্দ্রী! হঠাৎ কেন বললেন “ও নিশ্চিত ফাইনালিস্ট”? আপনারাও কি একমত অভিনেত্রীর সঙ্গে?

সব মিলিয়ে বিগ বস বাংলার প্রতিযোগী নন্দিনী দত্তকে ঘিরে এবার আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তাঁর ব্যক্তিগত জীবনের এই শোকের খবর। শোয়ের ভিতরে তাঁর খেলা নিয়ে যতই বিতর্ক থাকুক, ঠাকুমাকে হারানোর খবরটি সামনে আসতেই অনেক দর্শকের বক্তব্যে বদল এসেছে। কারও কাছে নন্দিনীর আগের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ থাকলেও, এই পরিস্থিতিতে একজন পরিবারের সদস্যকে হারানোর যন্ত্রণা নিয়েই বেশি কথা উঠছে। বিশেষ করে শেষবার ঠাকুমাকে দেখার সুযোগ নন্দিনী পাবেন কি না, সেই প্রশ্নটিই সবচেয়ে বেশি নাড়া দিচ্ছে নেটপাড়াকে। তবে মীরা দওয়ের মৃত্যুর খবর বা সেটি নন্দিনীর কাছে পৌঁছেছে কি না, এই দুই বিষয়েই এখনও নিশ্চিত তথ্য প্রকাশ্যে আসেনি। তাই আপাতত ছড়িয়ে পড়া খবর এবং নেটিজেনদের প্রতিক্রিয়াকে ঘিরেই তৈরি হয়েছে এই আলোচনা। বিগ বসের ঘরে থাকা নন্দিনী আদৌ কবে এবং কীভাবে এই দুঃসংবাদ জানতে পারবেন, সেটাই এখন দেখার বিষয়।

You cannot copy content of this page