“ছেলে হিসাবে মা-বাবার পাশে দাঁড়াতে পারছি না…একটা স্থায়ী আয় থাকলে সুবিধা হত” বিদেশে ডিগ্রি অর্জন করেও, মাসের পর মাস কাজ নেই খেয়ালি-অরিন্দম পুত্রের! বেকারত্ব ও অনুষার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন আদিত্য!

প্রজাপতি বিস্কুট’ ছবির মাধ্যমে বড়পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন আদিত্য সেনগুপ্ত। প্রথম ছবিতেই নজর কাড়লেও এরপর তাঁকে খুব বেশি দেখা যায়নি রুপোলি পর্দায়। ইন্ডাস্ট্রিতে তাঁর আরেক পরিচয়, তিনি অভিনেত্রী খেয়ালি দস্তিদার এবং অভিনেতা অরিন্দম গঙ্গোপাধ্যায় এর পুত্র। ফলে স্বাভাবিকভাবেই আলোচনার কেন্দ্রে থাকেন তিনি। ব্যক্তিগত জীবন নিয়েও কম চর্চা হয়নি, বিশেষ করে অভিনেত্রী অনুষা বিশ্বনাথন এর সঙ্গে সম্পর্ক এবং বিচ্ছেদ ঘিরে নানা গুঞ্জন শোনা গিয়েছে।

অভিনয়ের পাশাপাশি পরিচালনার প্রতিও গভীর আগ্রহ রয়েছে আদিত্যের। সেই টান থেকেই বিদেশে পড়াশোনা করেছেন তিনি। তবে মায়ের অসুস্থতার খবর পেয়ে কলকাতায় ফিরে আসতে হয়। এখন তিনি ব্যস্ত তাঁদের নাট্যদল ‘চার্বাক’-এর পঞ্চাশ বছর পূর্তি উদযাপন নিয়ে। ‘চলো পটল তুলি’ নাটকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন। পাশাপাশি একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি এবং পূর্ণদৈর্ঘ্যের ছবির কথাবার্তা চলছে। নিয়মিত অডিশনও দিচ্ছেন তিনি, নতুন সুযোগের আশায়।

অনেকেই ভাবেন, মা বাবা অভিনয় জগতের সঙ্গে যুক্ত থাকায় তাঁর পথ সহজ। কিন্তু আদিত্যের মতে বাস্তবটা ভিন্ন। ‘প্রজাপতি বিস্কুট’ ছবির পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায় এর সঙ্গে পারিবারিক পরিচয় থাকলেও নিয়মিত কাজ পাওয়া সহজ নয়। তাঁর কথায়, মাসের পর মাস কাজ ছাড়া বসে থাকতে হয়। কখনও কখনও মনে হয় একটি স্থায়ী চাকরি থাকলে সুবিধা হত। তবু এই মাধ্যমের প্রতি ভালোবাসাই তাঁকে লড়ে যেতে শক্তি দেয়। ব্যক্তিগত জীবন নিয়েও খোলামেলা তিনি। অনুষার সঙ্গে সম্পর্কের দিনগুলোকে সুন্দর বলেই মনে করেন। বিচ্ছেদের পর মানসিক ভাবে ভেঙে পড়েছেন কি না, সে প্রশ্নে আদিত্যের জবাব স্পষ্ট। ছোটবেলা থেকেই জীবনের নানা ওঠাপড়া দেখেছেন, তাই মানসিক দিক থেকে নিজেকে দৃঢ় বলেই দাবি তাঁর। সম্পর্ক শেষ হয়েছে, কিন্তু তিক্ততা নেই। দুজনেই নিজেদের পথে এগিয়ে গিয়েছেন।

আরও পড়ুনঃ “আমার কাজই আমার হয়ে কথা বলবে!” বিধানসভা নির্বাচনে টিকিট পাচ্ছেন না, মুখ খুললেন কাঞ্চন মল্লিক! পাঁচ বছরের কাজের পূর্ণাঙ্গ রিপোর্ট করবেন প্রকাশ! ভবিষ্যতে তদবির করবেন না, সাফ জানালেন অভিনেতা?

আজ তাঁর জীবনের কেন্দ্রবিন্দু পরিবার। মা বাবা এবং দুই পোষ্যকে ঘিরেই তাঁর জগৎ। যত ঝড়ই আসুক, পরিবার পাশে থাকলে সব সামলানো যায় বলে বিশ্বাস করেন আদিত্য। অভিনয় হোক বা পরিচালনা, স্বপ্ন থেকে সরে আসতে রাজি নন তিনি। সংগ্রাম আছে, অনিশ্চয়তা আছে, তবু ভালোবাসার টানেই নিজের পথ ধরে এগিয়ে চলেছেন আদিত্য সেনগুপ্ত।

You cannot copy content of this page