‘মহাপাগলগুলো সব আমাকে দেখতে এসেছে, কী আর বলব!’ মাচা শো-তে গান গেয়ে ফের নেটপাড়ায় চরম কটা’ক্ষ ও ট্রো’লিংয়ের মুখে ঋতুপর্ণা সেনগুপ্ত! অভিনেত্রী ঘুরিয়ে দিলেন জবাবও?

মাচা শোয়ের মঞ্চে তারকাদের কখনও গান গাইতে, কখনও নাচতে আবার কখনও দর্শকদের সঙ্গে সরাসরি কথা বলতে দেখা যায়। সম্প্রতি এমনই এক অনুষ্ঠানে গান গেয়ে সমাজমাধ্যমে চর্চায় উঠে এলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। মঞ্চে স্টিল রঙের চুড়িদার এবং কালো ওড়না পরে দেখা যায় অভিনেত্রীকে। সেখানে তিনি ‘হাসলে যে মিষ্টি করে’ গানটি গাওয়ার পাশাপাশি নাচও করেন। অনুষ্ঠানের সেই ভিডিয়ো একটি সংগীতের পাতার মাধ্যমে সমাজমাধ্যমে প্রকাশ্যে আসতেই শুরু হয় নানা ধরনের মন্তব্য। গান গাওয়ার ধরন নিয়েই মূলত কটাক্ষের মুখে পড়েন অভিনেত্রী। ভিডিয়ো ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের একাংশ তাঁকে নিয়ে নানা বিদ্রূপ করতে থাকেন। এমনকী মঞ্চে দাঁড়িয়ে দর্শকদের একজনকে ধমক দেওয়ার ঘটনাও আলোচনার বিষয় হয়ে ওঠে।

সমাজমাধ্যমে ভিডিয়োটি ছড়িয়ে পড়ার পর ঋতুপর্ণার গান নিয়ে নানা মন্তব্য করতে থাকেন নেটিজেনদের একাংশ। তবে অভিনেত্রী যে এই ধরনের ট্রোলকে বিশেষ গুরুত্ব দেন না, তা আগেও একাধিকবার জানিয়েছেন। এবারও বিষয়টি নিয়ে সরাসরি মুখ খুলেছেন তিনি। মঞ্চে এক দর্শকের উদ্দেশে মাইক হাতে ঋতুপর্ণা বলেন, ‘ওরা আমাকে দেখতে এসেছে। আপনি যদি ভিডিয়োতে কভার করে দেন ওঁনারা কী করে দেখবেন’। এরপর নিজের বক্তব্যের ব্যাখ্যাও দেন অভিনেত্রী। তাঁর কথায়, মাচা অনুষ্ঠানে শিল্পীদের অনেক গান গাইতে হয়। অনেক সময় শিল্পীরা নিজেরা গান বেছে নেন না, বরং অনুষ্ঠানের আয়োজকদের তরফে নির্দিষ্ট গান গাইতে বলা হয়। সেই কারণেই কখনও কখনও পছন্দের বাইরে গিয়েও গান গাইতে হয় বলে জানান তিনি।

ট্রোলারদের নিয়ে এরপর আরও স্পষ্ট ভাষায় নিজের অবস্থান জানান ঋতুপর্ণা। তিনি বলেন, ‘আমরা মঞ্চে উঠলে মাচার প্রোগ্রামে অনেক গান গাইতে হয়। আমরা না বললেও বলা হয়, এটাকেই গাইতে হবে। তখন আমরা গানটা গাই মাঝে মাঝে।’ এরপর ট্রোলিং প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘যারা ট্রোলিং করে তারা মহাপাগল। এখন আমি তাদের পিছনে কিছু বলব? একটা পাগলাকে কী বলেছে, ধূৎ!’ অর্থাৎ সমাজমাধ্যমে তাঁর গান নিয়ে কে কী বলছেন, তা নিয়ে তিনি মাথা ঘামাতে নারাজ। বরং অকারণে কটাক্ষ করা মানুষদের কথাকে গুরুত্ব দেওয়ার কোনও কারণ দেখছেন না অভিনেত্রী। নিজের বক্তব্য শেষ করার পর ট্রোলারদের মন্তব্যকে বিশেষ পাত্তা না দিয়ে মঞ্চ থেকে চলে যান তিনি।

ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে সমাজমাধ্যমে বিতর্ক বা ট্রোলিং অবশ্য নতুন ঘটনা নয়। বিভিন্ন সময় তাঁর পোশাক, কাজ কিংবা সমাজমাধ্যমে প্রকাশ করা ভিডিয়ো নিয়েও নানা মন্তব্য দেখা গিয়েছে। বিশেষ করে আরজি কর আন্দোলনের সময় তাঁর শাঁখ বাজানোর একটি ভিডিয়ো ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। পরে প্রতিবাদ কর্মসূচিতে সরাসরি যোগ দিতে গিয়ে শ্যামবাজারে সাধারণ মানুষের বিক্ষোভের মুখেও পড়েছিলেন অভিনেত্রী। সেই সময় তাঁকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়েছিল এবং তাঁর গাড়িতে ভাঙচুরের ঘটনাও ঘটেছিল। তবে এসব ঘটনার পরেও ঋতুপর্ণা বারবার জানিয়েছেন, নেতিবাচক মন্তব্যের বদলে তিনি তাঁর কাজকে ভালোবাসেন এমন মানুষের ইতিবাচক প্রতিক্রিয়াকেই গুরুত্ব দিতে চান। এবার মাচা শোয়ের গান নিয়েও একই অবস্থান বজায় রাখলেন তিনি।

আরও পড়ুনঃ “ঘনি*ষ্ঠ হতে পারি না বলেই কি কাজ নেই?” “সহকর্মীদের নিয়মিত পর্দায় দেখে হিংসে হয়…কিন্তু দিনের শেষে আয়নার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারি!” ২ বছর ধারাবাহিকে সুযোগ নেই, স্বজনপোষণ নিয়ে বি*স্ফোরক আয়েশা ভট্টাচার্য! অভিনেত্রীর অভিযোগের তীর কার দিকে?

তবে এবার তাঁর বক্তব্যের পরও গানটি নিয়ে সমাজমাধ্যমের আলোচনা থামেনি। একদিকে যেমন তাঁর গাওয়ার ধরন নিয়ে কটাক্ষ করেছেন অনেকে, অন্যদিকে ট্রোলের জবাবে অভিনেত্রীর সরাসরি বক্তব্যও নজর কেড়েছে। মঞ্চে শিল্পীদের অনেক সময় দর্শকদের পছন্দ অনুযায়ী বিভিন্ন গান পরিবেশন করতে হয়, এমনটাই নিজের বক্তব্যে জানিয়েছেন ঋতুপর্ণা। তাই একটি গান গাওয়ার পর শুধুমাত্র সেটিকে কেন্দ্র করে কটাক্ষ করাকে তিনি বিশেষ গুরুত্ব দিতে চাননি। বরং ট্রোলারদের ‘মহাপাগল’ বলে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী। তাঁর এই সোজাসাপটা জবাব নিয়েও এবার সমাজমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

You cannot copy content of this page