বিগ বস বাংলার রাজনৈতিক টাস্ক ঘিরে রাজবীর ও সৃজলার ঝামেলা ইতিমধ্যেই চর্চায়। লাক্সারি বাজেটের জন্য আয়োজিত এই টাস্কে প্রতিযোগীদের দুটি দলে ভাগ করা হয়েছিল। সৃজলা ছিলেন সাধারণ জনতার অংশ হিসেবে, আর রাজবীর ছিলেন জিতুর নেতৃত্বাধীন নীল হরিণ দলে। প্রচারপর্বে সৃজলা শর্ত দেন, কাঁচা লঙ্কা চিবিয়ে প্রচার করতে হবে। মনামী এই শর্তে আপত্তি জানালে রাজবীরও বিষয়টি নিয়ে তীব্র প্রতিবাদ করেন। তাঁর অভিযোগ ছিল, সাধারণ জনতা তাঁদের প্রতিযোগিতায় টিকতেই দিতে চাইছে না। এরপর সেই বিষয় নিয়েই রাজবীর ও সৃজলার মধ্যে তুমুল কথা কাটাকাটি শুরু হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পরে নিরঞ্জন সৃজলাকে কোলে তুলে সেখান থেকে সরিয়ে নিয়ে যান।
ঘটনার সময় সৃজলাকে যথেষ্ট উত্তেজিত অবস্থায় দেখা, জিতু হাতজোড় করে দুজনকে থামানোর চেষ্টা করলেও পরিস্থিতি শান্ত হয়নি। সৃজলা রাজবীরকে বলেন, “আগের সপ্তাহে কোন ঠিক কাজটা হয়েছিল? অনেক কিছু ঠিক নয়, স্পোর্টিংলি নিতে হবে। নিজের চরিত্রের পরিচয় দিচ্ছ।” এরপর রাজবীর বিপক্ষ দলের পতাকা ফেলে দেন। পাল্টা অনুষ্কা সেই পতাকা ছিঁড়ে ফেলেন এবং রাজবীরের সঙ্গে তাঁর ও তনুশ্রীরও বাগ্বিতণ্ডা শুরু হয়। রাজবীর পরে আগুনপাখি দলের প্রতীকের পাজলের একটি অংশ সরিয়ে দেন। এর পাল্টা প্রতিক্রিয়ায় সৃজলা নীল হরিণ দলের প্রতীক ভেঙে দেন। শেষ পর্যন্ত সৃজলাকে সামলানো কঠিন হয়ে পড়লে নিরঞ্জন তাঁকে কোলে তুলে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যান।
এই ঘটনার পরেই সৃজলার শারীরিক অবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন এক দর্শক। ওই দর্শকের দাবি, নিরঞ্জন সৃজলার পায়ে ব্যথার কথা মনে করিয়ে দেওয়ার পরই তাঁর আগের কথাগুলি নতুন করে মনে পড়ে। সেখান থেকেই দর্শকের প্রশ্ন, পায়ে লিগামেন্টে এত ব্যথা থাকলে কীভাবে সৃজলা গোটা বাড়িতে হিল পরে ঘুরে বেড়াচ্ছেন? যেখানে পায়ে সামান্য মোচড় লাগলেও জুতো পরতে সমস্যা হয় বলে নিজের অভিজ্ঞতার সঙ্গে বিষয়টির তুলনা করেছেন কিছু দর্শক। তাঁদের যুক্তি, পায়ে সত্যিই গুরুতর ব্যথা থাকলে হিল পরে এভাবে চলাফেরা করা কতটা স্বাভাবিক? তবে এগুলি ওই দর্শকের ব্যক্তিগত পর্যবেক্ষণ এবং বক্তব্য, চিকিৎসাগতভাবে প্রমাণিত কোনও তথ্য নয়।
সৃজলার পায়ের চোটের প্রকৃত অবস্থা বা হিল পরার বিষয়ে চিকিৎসকের কোনও নির্দিষ্ট পরামর্শ ছিল কি না, এমনও অনেকে ব্যাঙ্গ করে বলেছেন। দর্শকের প্রশ্ন এখানেই শেষ হয়নি, বরং সৃজলাকে নিরঞ্জনের কোলে তুলে নিয়ে যাওয়ার ঘটনাটিকেও তিনি নিজের যুক্তির সঙ্গে মিলিয়ে দেখেছেন। দর্শকের দাবি, সৃজলা আগে জানিয়েছিলেন তাঁর পেটে অসংখ্য সুঁই ফোটানো হয়েছিল এবং ওভারিতে নাকি ফোলাও ছিল। তাই তাঁর প্রশ্ন, পেটে এমন সমস্যা থাকলে নিরঞ্জন যখন সৃজলাকে পেটের দিক জড়িয়ে কোলে তুলে নিয়ে গেলেন, তখন তাঁর একটুও ব্যথা হল না কীভাবে? এই বিষয়টিকেই তিনি সৃজলার আগের শারীরিক সমস্যার দাবির সঙ্গে তুলনা করেছেন।
দর্শকের বক্তব্য, পায়ে ব্যথার কারণে যদি হিল পরা নিয়ে প্রশ্ন ওঠে, তাহলে পেটের সমস্যার কথাও একইভাবে বিবেচনা করা উচিত। তবে সৃজলার শরীরে ঠিক কী ধরনের সমস্যা হয়েছিল, তার তীব্রতা কতটা ছিল, কিংবা সেই সময় তাঁর ব্যথা হয়েছিল কি না, সে বিষয়ে কোনও নিশ্চিত তথ্য আমাদের কাছে নেই। ফলে পুরো বিষয়টিই আপাতত দর্শকের প্রশ্ন এবং ব্যক্তিগত পর্যবেক্ষণের জায়গায় রয়েছে। মূল টাস্কে অবশ্য সৃজলার উত্তেজনা সামলাতেই নিরঞ্জন তাঁকে সরিয়ে নিয়ে গিয়েছিলেন। যদিও কিছু দর্শক সৃজলাকে সমর্থন করা অনুরাগীদের সম্ভাব্য যুক্তি নিয়েও কটাক্ষ করেছেন। তাদের মন্তব্য, “এবার ওর তথাকথিত অনুরাগীরা বলবে, ডাক্তার ওকে হিল পরতে বলেছে তাহলে পা তাড়াতাড়ি সুস্থ হবে!”
আরও পড়ুনঃ “ওনার কি কৃমির সমস্যা? অনুষ্ঠান চলাকালীন এই অসভ্য লোকটা অন্যকে হঠাৎ লাথি মা’রলো কেন? স্বামী বিবেকানন্দের পোস্টার ব্যবহার করে বাঁদরামি, আবার “গে’রুয়া গু*ন্ডামি” বললে গাত্রদা’হ?” এসআরএফটিএই-এর ঘটনা ঘিরে উত্তপ্ত পরিস্থিতি, চাঞ্চল্যকর ভিডিও ফাঁস করে ক্ষো’ভ উগড়ে দিলেন অরিত্র দত্ত বণিক! নিশানায় শাসকদল, বিত*র্ক উস্কে কী বললেন তিনি?
অর্থাৎ সৃজলার হিল পরা নিয়ে যদি কোনও ব্যাখ্যা দেওয়া হয়, সেটি নিয়েও আগে থেকেই প্রশ্ন তুলেছেন তিনি। পুরো মন্তব্যের শুরুতেই তিনি লিখেছেন, “তোমার চালাকি সবাই ধরে ফেলেছে নিরঞ্জন মনে করালো তোমার পায়ে ব্যাথা, ভাগ্যিস নাহলে তুমি তো ভুলেই গেছিলে তোমার পায়ে ব্যাথা!” এরপর পায়ের লিগামেন্টের ব্যথা, হিল পরে হাঁটা এবং পেটের সমস্যার প্রসঙ্গ একসঙ্গে তুলে ধরেছেন। তাঁর বক্তব্যের মূল প্রশ্ন, সৃজলার বলা শারীরিক সমস্যাগুলির সঙ্গে পরবর্তী আচরণ কতটা সামঞ্জস্যপূর্ণ। যদিও দর্শকের এই মন্তব্য তাঁর ব্যক্তিগত মতামত, তা থেকেই সৃজলার শারীরিক অবস্থার সত্যতা সম্পর্কে কোনও নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছনো যায় না।






