আর কোনও ভিক্ষে নয়, এবার বিচার ছিনিয়ে নেবে তিলোত্তমা! শ্বশুরবাড়ির চোখে ধুলো দিয়ে অপরাধীকে ফাঁসাতে কী মাস্টারপ্ল্যান তমসার? পালানোর সব পথ বন্ধ, এবার নিজের মুখেই সবটা স্বীকার করবে প্রতাপ? জমে উঠেছে ‘তিলোত্তমা’, আসছে নতুন মোড়! জেনে নিন, কী হতে চলেছে ধারাবাহিকের আসন্ন পর্বে?

মাত্র কয়েক দিন আগে শুরু হয়েছে স্টার জলসার নতুন ধারাবাহিক ‘তিলোত্তমা’। শুরু থেকেই গল্পের টানটান পরিস্থিতি এবং অভিনেতা অভিনেত্রীদের অভিনয় দর্শকদের নজর কেড়েছে। এবার তিলোত্তমার সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের বিচার পেতে নতুন পথে হাঁটতে চলেছে তমসা। এতদিন যে বিচার চেয়ে এসেছে, এবার আর তার জন্য কারও কাছে ভিক্ষা করবে না সে। বরং নিজের মতো করে জাস্টিস ছিনিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তমসা। কিন্তু কীভাবে সে শ্বশুরবাড়ির সকলের চোখে ধুলো দিয়ে এই কাজ করবে, তা নিয়েই তৈরি হয়েছে নতুন কৌতূহল। সম্প্রতি চ্যানেলের তরফে প্রকাশ করা হয়েছে ধারাবাহিকের নতুন প্রোমো। আর সেখানেই দেখা গিয়েছে একেবারে চমকে দেওয়ার মতো ঘটনা।

প্রোমোতে দেখা যাচ্ছে, হাসপাতালের করিডোর দিয়ে একা হেঁটে যাচ্ছে প্রতাপ। আচমকাই তার কানে আসে তিলোত্তমার কণ্ঠস্বর। পিছন ফিরে তাকিয়েও অবশ্য কাউকে দেখতে পায় না সে। এরপরই দেখা যায়, প্রতাপের পিছনে লোহার রড হাতে এগিয়ে আসছে রক্তাক্ত তিলোত্তমা। তাকে দেখেই রীতিমতো ভয় পেয়ে যায় প্রতাপ। তিলোত্তমা স্পষ্ট জানিয়ে দেয়, প্রতাপ যে অপরাধ করেছে, সেই অপরাধের কথা এবার তার মুখ দিয়েই স্বীকার করাবে সে। পরিস্থিতি বুঝতে পেরে প্রতাপ তড়িঘড়ি তিলোত্তমার শ্বশুরবাড়িতে ফোন করে। সে জানতে চায়, তিলোত্তমা সেখানে রয়েছে কি না। কিন্তু ফোনের ওপার থেকে এমন পরিস্থিতির কথা শোনা যায়, যা প্রতাপকে আরও বিভ্রান্ত করে দেয়।

কারণ সেই সময় তিলোত্তমাকে দেখা যায় শ্বশুরবাড়িতেই। সেখানে সে একেবারে স্বাভাবিকভাবে পুজো করছে। অর্থাৎ হাসপাতালে প্রতাপের সামনে যে রক্তাক্ত তিলোত্তমা হাজির হয়েছিল, সে যে অন্য কেউ নয়, সেটাও তার কথাবার্তা থেকেই পরিষ্কার। প্রতাপকে ভয় দেখিয়ে এবং তার অপরাধ স্বীকার করানোর জন্যই তিলোত্তমা এমন পরিকল্পনা করেছে বলে ইঙ্গিত মিলেছে প্রোমোতে। এবার আর কারও কাছে বিচার চেয়ে থেমে থাকতে নারাজ সে। নিজের বোনের সঙ্গে হওয়া অন্যায়ের বিচার নিজেই আদায় করে নিতে প্রস্তুত তমসা। ফলে প্রতাপ শেষ পর্যন্ত নিজের অপরাধ স্বীকার করবে কি না, সেটাই এখন বড় প্রশ্ন। আর যদি সে সত্যিই মুখ খোলে, তাহলে তার বয়ানের সূত্র ধরে আর কোন কোন মানুষ বিপাকে পড়বে, সেই দিকেও নজর থাকবে দর্শকদের।

প্রযোজক স্নেহাশিস চক্রবর্তীর প্রযোজনা সংস্থা ব্লুজের হাত ধরে তৈরি হয়েছে ‘তিলোত্তমা’। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন অভিনেত্রী সুস্মিতা দে। টলিপাড়ায় আগে থেকেই জল্পনা ছিল, এই চরিত্রের হাত ধরেই ছোটপর্দায় ফিরবেন অভিনেত্রী। দর্শক তাঁকে শেষবার ‘কথা’ ধারাবাহিকে দেখেছিলেন। কিছুটা বিরতির পর ফের ধারাবাহিকে ফিরেছেন তিনি। তাঁর বিপরীতে নায়কের চরিত্রে দেখা যাচ্ছে নবাগত সৌম্যদীপ দত্তকে। এর আগে একাধিক ধারাবাহিকে পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। তবে নায়ক হিসেবে ‘তিলোত্তমা’ই তাঁর প্রথম বড় কাজ। অভিনয়ের পাশাপাশি সৌম্যদীপ মডেলিংয়ের সঙ্গেও যুক্ত এবং সেখান থেকেই তাঁর পরিচিতি তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ ফাঁকা রাস্তায় বেপরোয়া লরির ধাক্কায় ভয়ংকর দুর্ঘ’টনার কবলে জয়জিৎ বন্দোপাধ্যায়! গাড়ির ডানদিকের অংশ চূড়ান্ত পর্যায়ে ক্ষতিগ্রস্ত! গাড়ির সামনের সিটে বসেছিলেন অভিনেতা, একটুর জন্য প্রাণে বাঁচলেও কেমন আছেন তিনি?

নতুন ধারাবাহিক হিসেবে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে ‘তিলোত্তমা’। প্রতাপ এবং তিলোত্তমার এই মুখোমুখি সংঘাত গল্পকে কোন দিকে নিয়ে যায়, সেটাই এখন দেখার। তিলোত্তমা কি সত্যিই প্রতাপের মুখ থেকে তার অপরাধের কথা স্বীকার করাতে পারবে, নাকি তার পরিকল্পনাই উল্টে যাবে, তা নিয়ে কৌতূহল বাড়ছে। পাশাপাশি প্রতাপের স্বীকারোক্তির সঙ্গে আর কারও নাম জড়িয়ে পড়বে কি না, সেই প্রশ্নও রয়েছে। প্রতিদিনের গল্পে নতুন মোড় আসার অপেক্ষায় রয়েছেন দর্শকরা। স্টার জলসার পর্দায় প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় সম্প্রচারিত হচ্ছে ‘তিলোত্তমা’। নতুন প্রোমো সামনে আসার পর এবার আগামী পর্বগুলিতে তমসা এবং তিলোত্তমার লড়াই কোন দিকে যায়, সেদিকেই নজর।

You cannot copy content of this page