রবিবাসরীয় সকালেই দুঃসংবাদ! শারীরিক অবস্থার অবনতিতে আইসিইউতে ভর্তি বিক্রম চট্টোপাধ্যায়ের মা! চিন্তায় অভিনেতা, হঠাৎ কী হলো মায়ের?

টলিউড অভিনেতা বিক্রম চ্যাটার্জির পরিবারে এখন উদ্বেগের পরিবেশ। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতার মা। ঘনিষ্ঠ সূত্রের খবর, গত কয়েকদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন তিনি। পরে অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের পরামর্শে আইসিইউতে রাখা হয়েছিল তাঁকে। বেশ কিছু গুরুত্বপূর্ণ শারীরিক পরীক্ষাও করা হয়েছে বলে জানা গিয়েছে। এই খবর প্রকাশ্যে আসতেই অভিনেতার অনুরাগীদের মধ্যেও উদ্বেগ ছড়িয়ে পড়ে। তবে আপাতত আগের তুলনায় তিনি কিছুটা সুস্থ রয়েছেন বলেই খবর।

রবিবার হাসপাতাল থেকে ছুটি পাওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানা গিয়েছে। যদিও ঠিক কী শারীরিক সমস্যার কারণে তাঁকে ভর্তি করতে হয়েছে, তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। সংবাদমাধ্যমের তরফে যোগাযোগ করা হলে বিক্রম নিজেও এই খবরের সত্যতা স্বীকার করেছেন। তবে বর্তমানে পরিবারের পরিস্থিতি সামলাতেই তিনি অত্যন্ত ব্যস্ত। মায়ের শারীরিক অবস্থার পাশাপাশি হাসপাতালের নানা দায়িত্বও সামলাতে হচ্ছে অভিনেতাকে। তাই বিস্তারিতভাবে কিছু জানাতে চাননি তিনি। পরিবারের এই কঠিন সময়ের মধ্যেও আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণেই রয়েছেন তাঁর মা।

বড়পর্দার মাধ্যমে অভিনয়জগতে পা রাখলেও ছোটপর্দা থেকেই জনপ্রিয়তা পেয়েছিলেন বিক্রম চ্যাটার্জি। ‘ইচ্ছে নদী’, ‘সাতপাকে বাঁধা’র মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের ঘরের ছেলে হয়ে উঠেছিলেন তিনি। এরপর একের পর এক সিনেমায় অভিনয় করে নিজের আলাদা জায়গা তৈরি করেন অভিনেতা। ‘পারিয়া’, ‘রাস’, ‘শহরের উষ্ণতম দিনে’র মতো ছবিতে তাঁর অভিনয় বিশেষ প্রশংসা পেয়েছে। কখনও রোম্যান্টিক নায়ক, কখনও সাধারণ মধ্যবিত্ত ছেলের চরিত্র, আবার কখনও অ্যাকশন হিরোর ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। অভিনয়ের বৈচিত্র্য দিয়েই বারবার দর্শকদের নজর কেড়েছেন বিক্রম।

শুধু সিনেমা বা টেলিভিশন নয়, ওয়েব সিরিজের জগতেও নিজের দক্ষতা প্রমাণ করেছেন অভিনেতা। ‘তানসেনের তানপুরা’র মতো জনপ্রিয় সিরিজেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। আগামী দিনে আরও দুটি নতুন প্রজেক্ট নিয়ে দর্শকদের সামনে আসতে চলেছেন তিনি। এর মধ্যে রয়েছে ছবি ‘বাবা’ এবং নতুন সিরিজ ‘তারকাটা’। ‘তারকাটা’ সিরিজটি পরিচালনা করেছেন শমীক রায়চৌধুরী। এই সিরিজে একজন পুলিশ অফিসার ও ডিটেকটিভের ভূমিকায় অভিনয় করবেন বিক্রম। তাঁর সঙ্গে থাকছেন প্রিয়াঙ্কা সরকার, ময়াং চ্যাং, সত্যম ভট্টাচার্য-সহ আরও অনেকে।

আরও পড়ুন: পরমব্রত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের গ্রেফতারির দাবিতে ফের থানায় অভিযোগ দায়ের! এক অভিযোগের রেশ কাটতে না কাটতেই ফের বিপাকে, দুই টলি তারকা! এবার কারণ কী?

অন্যদিকে, ‘বাবা’ ছবিটিও মুক্তির অপেক্ষায় রয়েছে। ফাদার্স ডে উপলক্ষে আগামী ১৯ জুন ছবিটি মুক্তি পাবে বলে জানা গিয়েছে। জিৎ চক্রবর্তী পরিচালিত এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন বিক্রম চ্যাটার্জি। তাঁর সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অপরাজিতা আঢ্য, মমতা শঙ্কর এবং কিরণ মজুমদারকে। কাজের দিক থেকে ব্যস্ত সময়ের মধ্যেই এখন ব্যক্তিগত জীবনের কঠিন পরিস্থিতির মুখোমুখি অভিনেতা। অনুরাগীরাও তাঁর মায়ের দ্রুত সুস্থতা কামনা করছেন। হাসপাতাল থেকে ইতিবাচক খবর মিললেই স্বস্তি ফিরবে অভিনেতার পরিবারে।

You cannot copy content of this page