বাংলা বিনোদন জগতে যেন একের পর এক বিচ্ছেদের খবর ঘিরে তৈরি হচ্ছে জল্পনা। কোনও তারকা জুটির সম্পর্ক ভাঙার গুঞ্জন, আবার কারও ক্ষেত্রে বিয়ের পর থেকেই দূরত্বের খবর সব মিলিয়ে টলিপাড়ায় এখন সম্পর্কের সমীকরণ নিয়ে চর্চার শেষ নেই। সম্প্রতি অভিনেতা রনজয় বিষ্ণু এবং অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলির সম্পর্ক নিয়েও নেটপাড়ায় বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছে। সেই জল্পনা পুরোপুরি থামার আগেই এবার আলোচনায় উঠে এসেছে জনপ্রিয় অভিনেতা আদৃত রায় এবং অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর দাম্পত্য সম্পর্ক। সত্যিই কি তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে? নাকি নেহাতই অনুরাগীদের অনুমান? সেই প্রশ্নই এখন ঘুরছে সোশ্যাল মিডিয়ায়।
রনজয় বিষ্ণু এবং শ্যামৌপ্তি মুদলির সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই নানা জল্পনা চলছে। তাঁদের ব্যক্তিগত সম্পর্কের সমীকরণ নিয়ে নেটপাড়ায় বিভিন্ন আলোচনা হলেও, এই মুহূর্তে তাঁদের বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করে কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। ফলে তাঁদের সম্পর্ক নিয়ে ছড়িয়ে পড়া খবরকে আপাতত জল্পনা হিসেবেই দেখা হচ্ছে। আর এই পরিস্থিতির মধ্যেই এবার একই ধরনের গুঞ্জন তৈরি হয়েছে আদৃত রায় এবং কৌশাম্বী চক্রবর্তীকে ঘিরে। তাঁদের নিয়েও অনুরাগীদের একাংশের নজরে এসেছে বেশ কিছু পরিবর্তন, যা থেকেই শুরু হয়েছে নতুন করে চর্চা।
আদৃত রায় এবং কৌশাম্বী চক্রবর্তীর প্রেমের গল্প শুরু হয়েছিল জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’-এর সেট থেকে। একসঙ্গে কাজ করতে গিয়েই তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় বলে জানা যায়। এরপর দীর্ঘদিনের সম্পর্কের পর ২০২৪ সালের ৯ মে বিবাহবন্ধনে আবদ্ধ হন দু’জনে। হাওড়ার একটি ব্যাঙ্কোয়েটে ঘনিষ্ঠজন এবং ইন্ডাস্ট্রির পরিচিতদের উপস্থিতিতে বেশ জাঁকজমকপূর্ণভাবে তাঁদের বিয়ের অনুষ্ঠান হয়। বিয়ের পরও এই জুটিকে নিয়ে অনুরাগীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। তবে সম্প্রতি তাঁদের একসঙ্গে খুব একটা দেখা না যাওয়াতেই শুরু হয়েছে নতুন জল্পনা।
সূত্রের দাবি, রনজয় বিষ্ণুর বিয়ের অনুষ্ঠানে শেষবার আদৃত এবং কৌশাম্বীকে একসঙ্গে দেখা গিয়েছিল। এরপর থেকে প্রকাশ্যে তাঁদের একসঙ্গে দেখা যায়নি বলেই দাবি সূত্রের। এমনকি তাঁদের দু’জনকে নাকি আলাদা থাকতেও দেখা যাচ্ছে এমন দাবিও উঠেছে। যদিও এই তথ্যের কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ মেলেনি। অনুরাগীদের নজরে পড়েছে আরও কিছু বিষয়। আদৃতের জন্মদিনে কৌশাম্বী তাঁকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেও, কৌশাম্বীর জন্মদিনে আদৃতের পক্ষ থেকে প্রকাশ্যে কোনও শুভেচ্ছা পোস্ট দেখা যায়নি বলে দাবি ফ্যানদের। চলতি বছরের হোলিতেও তাঁদের একসঙ্গে কোনও ছবি প্রকাশ্যে আসেনি। বরং আদৃতকে অভিনেত্রী তন্বীর সঙ্গে হোলি খেলতে দেখা গিয়েছিল।
আরও পড়ুনঃ “পাক্কা কালো বিড়াল, শুভেন্দু অধিকারীর মুখ দেখলেই দিন খারাপ যায়… চাড্ডা নই যে চাড্ডি হয়ে যাব!” নির্বাচনী প্রচার থেকে ফলাফলের পরেও মুখে ছিল বড় বড় কথা! হঠাৎ ঘাসফুলে এলা’র্জি, মনে ধরেছে পদ্ম! মুখ্যমন্ত্রীর প্রশংসা থেকে মোদির সঙ্গে প্রাতরাশ বৈঠক! ‘লেজ নেড়ে ঘুরতে কেমন লাগছে?’, ‘এখন নাম নিলে দিন-রাত সবই ভালো কাটে’ পুরনো মন্তব্য টেনে ‘ভালো তৃণমূল’ সায়নীকে ধুয়ে দিল নেটপাড়া!
অন্যদিকে, কৌশাম্বীর সাম্প্রতিক একটি সোশ্যাল মিডিয়া পোস্টও নতুন করে জল্পনা বাড়িয়েছে। নিজের জন্মদিন উপলক্ষে মাকে স্মরণ করে একটি আবেগঘন লেখা পোস্ট করেছিলেন অভিনেত্রী। সেখানে কঠিন সময়ে মাকে পাশে না পাওয়ার কষ্টের কথা জানান তিনি। উল্লেখ্য, তাঁদের বিয়ের মাত্র এক মাসের মধ্যেই কৌশাম্বীর মা মারা যান। সেই ব্যক্তিগত শোকের কথা মাথায় রেখেই পোস্টটি করেছিলেন অভিনেত্রী। তবে এই পোস্টের সঙ্গে আদৃতের সঙ্গে তাঁর দাম্পত্য জীবনে কোনও সমস্যা রয়েছে কি না, তার সরাসরি কোনও সম্পর্ক রয়েছে এমন কথা অভিনেত্রী নিজে বলেননি। ফলে তাঁদের বিচ্ছেদ হতে চলেছে কি না, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। আপাতত প্রকাশ্যে থাকা কিছু ঘটনা, তাঁদের একসঙ্গে না দেখা যাওয়া এবং সোশ্যাল মিডিয়ার কিছু পরিবর্তন থেকেই তৈরি হয়েছে এই জল্পনা। আদৃত-কৌশাম্বী নিজেরা এ বিষয়ে কোনও স্পষ্ট বক্তব্য না দেওয়া পর্যন্ত পুরো বিষয়টিকেই গুঞ্জন হিসেবেই দেখা হচ্ছে।






