কিছুদিন যাবত ‘অহনা’র (Ahona Dutta) সমাজ মাধ্যমের পাতায় চোখ রাখলেই দেখা যাচ্ছিল কোনও একটা বিশেষ অনুষ্ঠানের জন্য তোড়জোড় শুরু করেছেন তিনি। সাজ-পোশাক থেকে শুরু করে সুন্দর কারুকার্য করে হাত ভর্তি মেহেন্দি, যেন এই বিষয়ে দিনের অপেক্ষাতেই ছিলেন তিনি। আর গতকাল জানা গেল আসল কারণ, দিদির (ননদ) বাড়িতে ঘটা করে সাধের অনুষ্ঠান (Baby Shower) পালন হলো অহনার। এদিন তাঁকে বেগুনি রঙের শাড়িতে, সোনার গহনা আর মাতৃত্বের দীপ্তিতে এতই সুন্দর লাগছিল যে চোখ ফেরানো দায়।
অনুষ্ঠানে মজার নিয়ম থেকে শুরু করে ফটোশুটের ছবিও ভাগ করে নিয়েছেন তিনি, কিন্তু কোথাও যেন তাল কেটে গেল! মাত্র কয়েকদিন আগেই এক সাক্ষাৎকারে অহনা দত্ত বলেছিলেন, তিনি ও তাঁর স্বামী দীপঙ্কর ‘সাধ’ নামক রীতি মানেন না। বরং এই প্রথাটিকে একেবারেই অপ্রাসঙ্গিক বলে উড়িয়ে দিয়েছিলেন অভিনেত্রী। আরও বলেছিলেন, অতীতে চিকিৎসা ব্যবস্থা বা আর্থিক অবস্থা এতটা উন্নত ছিল না, যার কারণে মায়েরা সন্তান প্রসবের সময় মারা যেত। তাই সাধ নামক অনুষ্ঠান পালন করা হতো, তার শেষ ইচ্ছে পূরণ করতে।
কিন্তু সেই অহনার সমাজ মাধ্যম ঘেঁটে দেখা গেল, গত কয়েক সপ্তাহ ধরে যেন কোনও উৎসবের তোড়জোড় চলছে। আর অবশেষে জানা গেল, যে প্রথাটিকে অহনা অপ্রাসঙ্গিক বলেছিলেন, সেই ‘সাধ’-ই পালন হল জাঁকজমক করে। না, নিজের শ্বশুরবাড়িতে নয়, বরং ননদের বাড়িতে হয়েছে এই সাধের অনুষ্ঠান। সমাজ মাধ্যমে সেই অনুষ্ঠানের ভিডিও পোস্ট করেছেন অহনা নিজেই! কখনও কোল জুড়ে বাচ্চার পুতুল, কখনও খাবারের থালা, কখনও আবার মেহেন্দির ডিজাইনের ফোকাস।
সমাজ মাধ্যমে অবশ্যই অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন অহনাকে। অন্তঃসত্ত্বা দীপ্তিতে ভরা মুখে অহনা নিঃসন্দেহে অপূর্ব দেখাচ্ছিলেন। কিন্তু সেই সঙ্গে অনেকে পুরনো মন্তব্য মনে করিয়ে কটাক্ষ করতেও ছাড়েননি। কেউ লিখেছেন, “যা বলেছিলেন কিছুদিন আগেই, এখন আর কী বলবেন?” তো কেউ আবার একেবারে সোজাসাপটা বলেছেন, “নিজে না পেলে প্রথা খারাপ লাগে, পেলেই সব ভালো!” অন্যজন বলেছেন, “সাধ হচ্ছিল না বলে মিডিয়ার সামনে ন্যাকা কান্না করছিল, বলছিল এসব মানে না!
দিব্যি খেতে বসেছে এখন। এদের জ্বালায় ফেসবুক ইনস্টাগ্রাম খোলা দায়। সারাদিন ন্যাকামো করে চলেছে, অতি অসভ্য একটা মেয়ে মানুষ।” আরেক ব্যক্তির মতে, “এর আগে খুব বলেছিল এসব মানে, না বাজে নিয়ম। তাহলে ঢং করে খেতে বসেছে কেন? সবই করবে শুধু ন্যাকামো!” এই ঘটনায় ফের একবার প্রশ্ন উঠেছে, ব্যক্তিগত মত প্রকাশের স্বাধীনতা আর ইমেজের মধ্যে ঠিক কতটা ভারসাম্য রাখতে পারে একজন তারকা?
আরও পড়ুনঃ “আমি সবাইকে প্রমাণ করে দেব, কুণাল বাবুর মধ্যে যে একজন অভিনেতা লুকিয়ে আছে।”— অরিন্দম শীলের হাত ধরে কুণাল ঘোষের অভিনয়ে অভিষেক! কুণাল ঘোষকে হিরো বানানোর শপথ নিলেন অরিন্দম, হাসছে ইন্ডাস্ট্রি!
অহনা দত্ত কি সত্যিই মত পাল্টেছেন, না কি সমাজ মাধ্যমের ট্রেন্ডের চাপে সিদ্ধান্ত বদলেছেন— তা নিয়ে নানা মহলে শুরু হয়েছে জল্পনা। একটা বিষয় নিশ্চিত, যে মাতৃত্ব হোক বা রীতি, অহনা এখন সংবাদ শিরোনামে। আর দর্শকের চোখে একজন সেলিব্রিটির প্রতিটি পদক্ষেপ কেবল ব্যক্তিগত নয়, হয়ে দাঁড়ায় এক সামাজিক বক্তব্য। ফলে ‘অপ্রাসঙ্গিক’ বলে উড়িয়ে দেওয়া সাধ অবশেষে যে অহনার জীবনেও বড় করে ফিরে এল, তা নিজেই প্রমাণ করলেন তিনি।
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।






“বাজি আমরা ফাটাব, বাজি ফাটালে দেখবেন অনেক অসুখ-বিসুখ চলে যায়”, “আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, কালীপুজোয় বাজি তো হবেই!” বাজি ফাটালে রোগ সারে, পাপিয়া অধিকারীর মন্তব্যে তোলপাড়! “শব্দবাজি পোড়ালে ঠিক কোন কোন অসুখ কমে তালিকাটা যদি দাও” বিজেপি বিধায়ক তথা অভিনেত্রীকে একহাত নিলেন শ্রীলেখা মিত্র!