“আমার মা-বাবা আর সন্তানদের খি’স্তি করবেন…” ক্ষোভে ফেটে পড়লেন সুদীপ মুখোপাধ্যায়! লীনার ‘চিরসখা’র নায়ক বলে ধেয়ে আসছে নোং’রা কটাক্ষ! আক্র’মণকারীদের উদ্দেশে কী সতর্কবার্তা অভিনেতার?

বর্তমান সময়ে টলিউডে শোক আর প্রতিবাদ মিলিয়ে এক অদ্ভুত আবহাওয়া। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর থেকে পুরো ইন্ডাস্ট্রি শোকে ডুবে রয়েছে। এর মধ্যে ‘চিরসখা’ এবং ‘ভোলে বাবা পার করেগা’-র মতো জনপ্রিয় ধারাবাহিকগুলোও বন্ধ হয়ে গেছে। এই পরিস্থিতি কাজে লাগিয়ে কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় এইসব ধারাবাহিকের শিল্পী এবং তাঁদের পরিবারকে আক্রমণ করতে শুরু করেছে, যা দেখে ক্ষুব্ধ হয়েছেন অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় (Sudip Mukherjee)। তিনি ফেসবুক এবং ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন এদিন।

যেখানে তিনি বলছেন, আড়ালে থেকে কুৎসা না করে সাহস থাকলে সরাসরি সামনে এসে কথা বলুন! নিজের পরিবারের বিরুদ্ধে করা কুরুচিকর মন্তব্যের জবাবে সুদীপ ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, “আড়ালে লুকিয়ে থাকতে চাইলে কিছুই করবেন না। আসুন, সামনাসামনি বসে কথা বলি।” সুদীপ চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, “আপনারা যদি সত্যিই সাহসী হন, তাহলে সরাসরি এসে আমার সঙ্গে কথা বলুন। আমার মা-বাবা, সন্তানদের নিয়ে খিস্তি করবেন, তবে সেটা সামনাসামনি।”

তিনি আরও বলেন, এই ধরনের কুৎসিত মন্তব্যের পেছনে যে কোনও নির্দিষ্ট উদ্দেশ্য থাকতে পারে, তা তিনি স্পষ্টভাবে অনুভব করছেন। এর আগে রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর অভিনেতা সুদীপ এবং অপরাজিতারা শোক প্রকাশ করলেও কোনও ধরনের সমালোচনা করেননি। তবে, কয়েকদিন ধরে এই নিয়ে বেশ কিছু বিতর্কের সৃষ্টি হয়েছে। অনেক শিল্পী দাবি করছেন, কিছু মানুষ ইন্ডাস্ট্রির সদস্যদের বিরুদ্ধে অকারণে অভিযোগ তুলছেন। বেশ কয়েকজন শিল্পী তাদের কাজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

কিছুজন কাজ হারানোর আতঙ্কে ভুগছেন। এসবের মধ্যে সুদীপের ধৈর্যের বাঁধ ভেঙেছে। সুদীপের ক্ষোভ মূলত সোশ্যাল মিডিয়ায় কিছু লোকের একতরফা আক্রমণের বিরুদ্ধে। তার মতে, শিল্পী হিসেবে তাঁদেরও কিছু অধিকার আছে, কিন্তু সে জায়গা থেকে এই ধরনের আক্রমণ একেবারেই অগ্রহণযোগ্য। রাহুলের মৃত্যুর পর টলিউডে নানান আলোচনা শুরু হয়েছিল এবং অনেকেই সেটের নিরাপত্তা ও শিল্পীদের অবস্থার প্রতি সন্দেহ প্রকাশ করেছেন।

আরও পড়ুনঃ নারীর আত্মপরিচয়ের খোঁজে আন্দোলনের জন্ম দেবেন শ্রীতমা দে! সমাজের নিঃশব্দ যন্ত্র’ণার ছবি ভেদ করে প্রতিবাদের আওয়াজ হয়ে “রঞ্জন আসছে”!

এর মধ্যে অনেকেই তাঁদের ‘প্রিভিলেজড’ বলে আক্রমণ করছেন, যা সুদীপের কাছে অত্যন্ত অগ্রহণযোগ্য। এখন টলিউডে নিঃসন্দেহে অস্থির পরিস্থিতি চলছে। ‘চিরসখা’ ধারাবাহিকের সমাপ্তি সপ্তাহ চলছে এবং রবিবারই তার শেষ এপিসোড সম্প্রচারিত হবে। আগামী সোমবার থেকে টেলিভিশনের রাত ১০টার স্লটে মানালি-সব্যসাচীর ‘সংসার সংকীর্তণ’ নামক নতুন ধারাবাহিক আসছে। এই পরিস্থিতিতে সুদীপের এই ধরনের বক্তব্য ইন্ডাস্ট্রির মধ্যে নতুন বিতর্কের সৃষ্টি করতে করেছে।

You cannot copy content of this page