টলিপাড়ার অভিনেত্রী এবং জিতু কমলের প্রাক্তন স্ত্রী নবনীতা দাস (Nabanita Das) আবারও শিরোনামে উঠে এসেছেন। বিচ্ছেদের পর নিজের জীবন নতুনভাবে সাজাচ্ছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত তাঁর বিভিন্ন পোস্ট নিয়ে আলোচনাও হয়। এবার মুম্বইয়ের একটি বিলাসবহুল হোটেলের ছবি ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। সাদা বিছানায় তাঁর শেয়ার করা একটি ছবি নেটপাড়ায় দ্রুত ভাইরাল হয়েছে। ছবিটি ঘিরে শুরু হয়েছে নানান জল্পনা ও কৌতূহল। নেটিজেনদের বড় প্রশ্ন, এমন সাহসী ছবি হঠাৎ কে তুলল? তবে কি নতুন সঙ্গী খুঁজে পেয়েছেন অভিনেত্রী?
ছবিতে নবনীতাকে একটি দুধ সাদা বিছানার ওপর শুয়ে থাকতে দেখা যায়। পুরো সেটআপটি একটি হোটেল রুমের ভেতরের বলে মনে হচ্ছে। বিছানার ওপর ম্যাগাজিন, খাবারের ট্রে এবং সাজানো কিছু ফুলও দেখা যায়। কোমরের নিচ পর্যন্ত সাদা চাদর দিয়ে ঢাকা রয়েছে তাঁর শরীর। চুল এলোমেলো এবং পোজ ঘিরে তৈরি হয়েছে একটি আর্টিস্টিক ভিজ্যুয়াল। আঙুলে আংটি এবং গলায় চেনও নজর কেড়েছে দর্শকদের। ছবির ভিজ্যুয়াল ঘিরে অনেকে এটিকে ফটোশুট বলেও মনে করছেন।
এই ছবির সঙ্গে একটি ক্যাপশনও দিয়েছেন নবনীতা দাস। সেখানে তিনি লিখেছেন, “একটু অগোছালো, আর একটু জাদুকরী…।” ক্যাপশনে হেডফোন ও শান্তির ইমোজিও ব্যবহার করেছেন তিনি। এই লাইন থেকে বোঝা যাচ্ছে এটি তাঁর নিজের শান্ত মুহূর্তের ছবি। নবনীতা যদিও বলেছেন এটি নিজের সঙ্গে কাটানো একটি বিশেষ সময়। তারপরেও ছবিটি ঘিরে নেটপাড়ায় নানান ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ প্রশংসা করছেন, কেউ আবার প্রশ্ন তুলছেন এই পোস্ট নিয়ে।
সবচেয়ে বড় কৌতূহল তৈরি হয়েছে ছবিটি কে তুলেছে তা নিয়ে। অনেকেই ভেবেছিলেন হয়তো কোনও ফটোগ্রাফার বা পরিচিত কেউ রয়েছেন। কিন্তু পরে নবনীতা নিজেই সেই প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি ছবির ক্রেডিটে লিখেছেন, “ছবি সৌজন্যে- আমি নিজেই।” এরপর থেকেই ধারণা করা হচ্ছে তিনি সেলফ টাইমার বা ট্রাইপড ব্যবহার করেছেন। তবে অনেকে আবার নতুন সম্পর্কের গুঞ্জনও তুলতে শুরু করেছেন। সব মিলিয়ে ছবিটি ঘিরে আলোচনা থামার নামই নিচ্ছে না।
আরও পড়ুনঃ “বাংলায় ‘চোখের বালি’ হলেও, কোনদিনও ‘বাহুবলী’র মতো ছবি বানানো সম্ভব নয়!” টলিউড কেন পারবে না দক্ষিণের মতো ব্লকবাস্টার দিতে? কেন ইন্ডাস্ট্রির উন্নতি দেখতে পাচ্ছেন না প্রসেনজিৎ চট্টোপাধ্যায়?
উল্লেখ্য, জিতু কমলের সঙ্গে বিচ্ছেদের পর নবনীতা এখন সিঙ্গল জীবন কাটাচ্ছেন। তবে দুইজনের মধ্যে এখনও সৌজন্যের সম্পর্ক রয়েছে বলে জানা যায়। সম্প্রতি জিতুর একটি ভিডিওতে নবনীতাকে কুলফি খেতে যাওয়াও দেখা গিয়েছিল। ব্যক্তিগত জীবন থেকে এখন অনেকটাই দূরে তিনি। বর্তমানে অভিনয়ের পাশাপাশি ব্যবসার দিকেও মন দিয়েছেন নবনীতা। সোশ্যাল মিডিয়ায় তাঁর উপস্থিতি নিয়েই বারবার আলোচনায় আসেন তিনি। সব মিলিয়ে তাঁর এই নতুন পোস্ট আবারও তাঁকে খবরের শিরোনামে নিয়ে এসেছে।
View this post on Instagram






‘অন্যায় দেখলে রুখে দাঁড়ায়, দরকারে গলা তোলে!’ ‘সকলে গিরগিটির মতো রং বদলে ফেলল…তোমরা কি ওঁকে ভয় পাচ্ছো?’ সামাজিক মাধ্যমে লাগাতার সমালোচনা ও কটাক্ষের মাঝেই, স্বামী ভরতের ‘বিগ বস’-এর ক্যাপ্টেন্সির প্রশংসা করেই কাদের বিঁধলেন গর্বিত স্ত্রী জয়শ্রী?