“এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র আমি নই…আগে পরিবার, তারপর প্রতিবাদ” বিতর্ক, সমালোচনা ও ‘প্রলয় ২’-এর মুক্তি মাঝেই বিস্ফোরক সুরে মুখ খুললেন রাজ চক্রবর্তী! কাকে ইঙ্গিত করে এই বার্তা পরিচালকের?

বিনোদন জগতের চাকচিক্যের আড়ালে লুকিয়ে থাকে অসংখ্য অদেখা লড়াই। সাফল্যের গল্প যতটা সামনে আসে, ততটাই আড়ালে থেকে যায় অপমান, সমালোচনা আর মানসিক চাপের অধ্যায়। বিশেষ করে যখন কোনও নির্মাতা বা অভিনেতা সামাজিক ইস্যু নিয়ে সরব হন, তখন বিতর্ক যেন অবশ্যম্ভাবী। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের লড়াই, প্রতিবাদ আর ব্যক্তিগত জীবনের ঝড় নিয়ে খোলামেলা কথা বললেন পরিচালক রাজ চক্রবর্তী।

রাজের সিনেমা ও ওয়েব সিরিজে বারবার উঠে এসেছে প্রতিবাদী চরিত্র। একাধিক প্রতিবাদী চরিত্র তৈরি করে তিনি সাধারণ মানুষের ক্ষোভ, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মানসিকতাকে তুলে ধরেছেন। তাঁর কথায়, তিনি নিজেও অনেক সময় সেই চরিত্রগুলোর সঙ্গে নিজেকে মিলিয়ে নিতে চান। থিয়েটার জীবনের শুরু থেকেই মানুষকে অবজার্ভ করার অভ্যাস তাঁর, আর সেই অভিজ্ঞতা থেকেই গল্পে আসে নানা রঙের চরিত্র। “মানুষকে বুঝতে পারলেই তাকে পর্দায় ফুটিয়ে তোলা যায়”—এমনটাই মত তাঁর।

সাক্ষাৎকারে রাজ বলেন, “আমরা একদম জিরো থেকে শুরু করেছি… লড়াই করাটাই আমাদের কাজ।” তাঁর দাবি, জীবনে কোনও কিছুই সহজে আসেনি। বরং লড়াই করেই এগোতে হয়েছে। ২০২১ সালের কোভিড সময়কে তিনি জীবনের সবচেয়ে বড় ‘প্রলয়’ বলে উল্লেখ করেন। সেই সময় স্ত্রী গর্ভবতী, বাবা গুরুতর অসুস্থ হাসপাতালে ভর্তি, নিজেও কোভিডে আক্রান্ত—১৭ দিন পর হাসপাতাল থেকে বেরিয়েই বাবার মৃত্যুসংবাদ পান। “ওটাই ছিল আমার জীবনের সবথেকে টাফ সময়,” জানিয়েছেন তিনি। তবু তাঁর বিশ্বাস, জীবনে ঝড় আসবেই, কিন্তু আত্মবিশ্বাস থাকলে তা সামলানো সম্ভব।

রাজ স্পষ্ট জানান, সব অন্যায়ের প্রতিবাদ করতে ইচ্ছে করলেও দেশের আইন ও কাঠামো মেনে চলতেই হয়। “অনেক সময় রাগ হয়, অনেক কিছু করতে ইচ্ছে করে, কিন্তু সংযত থাকতে হয়”। তিনি আরও বলেন, “আমি যদি আমার পরিবারের পাশে না দাঁড়াতে পারি, তাহলে অন্যের পাশে দাঁড়ানোটা মিথ্যে।” তাঁর মতে, আগে পরিবারকে সুরক্ষিত রাখা জরুরি, তারপর সমাজ নিয়ে ভাবা। পাশাপাশি তাঁর নীতি—“উপকার না করতে পারি, অপকার করব না।” ইচ্ছে করেও কাউকে অপমান বা ক্ষতি না করার মানসিকতা তাঁর সচেতন চর্চা।

আরও পড়ুনঃ “নিজের মধ্যবিত্ত জীবনকে ঘেন্না করেছি, ওকে পচে যেতে দেখে ভিতরটা খালি হয়ে যাচ্ছে!” “কুসুম তোমার শূন্য থেকে ধার নেওয়ার প্রয়োজন কেন?” যুবনেতা প্রতীক উরের হঠাৎ পদত্যাগ নিয়ে, উষসীর পরোক্ষ খোঁচা!

সমালোচনা বা রাজনৈতিক মন্তব্য প্রসঙ্গে তিনি স্পষ্ট বার্তা দেন—“এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র আমি নই।” কে কী বলল তা নিয়ে মাথাব্যথা নেই, নিজের লড়াই তিনি নিজের মতোই লড়বো। প্রয়োজনে আইনি পথেই জবাব দেবেন বলেও জানান।” একইসঙ্গে সুখবরও দেন—তাঁর জনপ্রিয় ওয়েব সিরিজের নতুন সিজন ‘আবার প্রলয় ২’ মুক্তি পাচ্ছে ২৭ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে। তাঁর কথায়, আগের চেয়েও বড় ধামাকা নিয়ে ফিরছে এই সিরিজ। ব্যক্তিগত জীবনের ঝড়, সমালোচনা, বিতর্ক—সবকিছুর মাঝেও তাঁর বার্তা একটাই– লড়াই চলবে, আর সেই লড়াই থেকেই জন্ম নেবে নতুন প্রলয়।

You cannot copy content of this page