“কুকুরের লেজ তো সোজা হবে না, তাই…” নিজের দরকারি জিনিস না পেয়ে খাবার ন’ষ্ট রাজবীরের, হঠাৎ কেন বিপাকে নন্দিনী? পাল্টা ‘দোগলা’ কটা’ক্ষে ফের প্রকাশ্যে রাজনন্দিনীর তিক্ততা? এবার কী সত্যিই ভাঙনের মুখে বিগ বসের টক-মিষ্টি জুটি?

বিগ বস বাংলার ঘরে ফের বদলে গেল রাজবীর দে ও নন্দিনী দত্তের সম্পর্কের সমীকরণ। অষ্টমীর বিশেষ পর্বে একাধিক নতুন ঘটনা ঘিরে সরগরম হয়ে উঠল বিগ বসের বাড়ি। সদ্য ওয়াইল্ড কার্ডে ঘরে প্রবেশ করেছেন সৌরভ দাস ও রণিতা দাস। তাঁদের হাতেই এবার কয়েকজন প্রতিযোগীকে নমিনেট করার ক্ষমতা তুলে দেন বিগ বস
সৌরভ ও রণিতা প্রথমেই জিতু কমল, সৃজলা গুহ, ভরত কল, তনুশ্রী, সোনামণি সাহা এবং মনামী ঘোষের নাম বলেন। পরে অবশ্য মনামীকে নিজেকে বাঁচানোর জন্য একজনকে নমিনেট করার সুযোগ দেওয়া হয়। আর সেখানেই নিজের বদলে নন্দিনীর নাম নেন মনামী, ফলে নমিনেশন তালিকায় চলে আসেন নন্দিনী।

এদিকে নমিনেশন পর্বের পাশাপাশি রাজবীরের জিনিস খুঁজে না পাওয়াকে কেন্দ্র করেও বিগ বসের ঘরে উত্তেজনা ছড়ায়। নিজের জিনিস না পেয়ে প্রচণ্ড রেগে যান রাজবীর। রাগের মাথায় নিজের খাবারও নষ্ট করতে শুরু করেন তিনি। সেই সময় রাজবীরকে বলতে শোনা যায়, ‘কুকুরের লেজ তো সোজা হবে না। তাই আমার খাবার আমি নষ্ট করেছি।’ পরে জানা যায়, রাজবীরের সেই জিনিসটি নন্দিনীই মজা করে সরিয়ে রেখেছিলেন। তবে নন্দিনী নিজের ভুল স্বীকার করে বিষয়টি পরিষ্কার করার আগেই রাজবীর রাগের বশে খাবার নষ্ট করে ফেলেন। এরপর এই ঘটনাকে কেন্দ্র করে দুজনের মধ্যে শুরু হয় তুমুল কথা কাটাকাটি।

ঝামেলা বাড়তেই রাজবীরের উপর আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন নন্দিনী। এক পর্যায়ে রাজবীরকে ‘দোগলা’ বলেও কটাক্ষ করতে শোনা যায় তাঁকে। দুজনের মধ্যে চলতে থাকা এই বচসা দেখে ফের প্রশ্ন উঠতে শুরু করে তাঁদের সম্পর্ক নিয়ে। কারণ একসময় রাজবীর এবং নন্দিনীর ঘনিষ্ঠতা বিগ বসের অন্যতম চর্চিত বিষয় হয়ে উঠেছিল। তাঁদের সম্পর্ক নিয়ে ঘরের সদস্যদের পাশাপাশি দর্শকদের মধ্যেও তৈরি হয়েছিল নানা আলোচনা। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই সম্পর্কেই বারবার দেখা যাচ্ছে অশান্তি এবং মতবিরোধ। যদিও এই ঝামেলাও দীর্ঘস্থায়ী হয়নি এবং কিছুক্ষণ পরেই ফের দুজনের মধ্যে মিটমাট হয়ে যায়।

আরও পড়ুন: ‘১ টাকার কার্ডে লেখা…ঢুকতে দিতেই হবে!’ স্বেচ্ছাসেবকদের ধাক্কা দিয়ে প্রবেশপথের দড়ি ছিঁড়ে হুড়োহুড়ি, চোরবাগান কাণ্ডে এবার দর্শনার্থীদের ভূমিকা নিয়েই সরব ঊষসী চক্রবর্তী! ম’র্মান্তিক দুর্ঘ’টনার দায় কি শুধুই পুজো কমিটির, নাকি বিশৃঙ্খলা সৃষ্টিকারীরাও সমান দায়ী? জনসাধারণকে কাঠগড়ায় দাঁড় করিয়ে কী বললেন অভিনেত্রী?

অন্যদিকে এই পর্বেই আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নজর কেড়েছে বিগ বসের ঘরে। নতুন ওয়াইল্ড কার্ড রণিতা দাস প্রবেশ করতেই তাঁকে অনুষ্কার সঙ্গে তুলনা করতে শুরু করেছেন ঘরের সদস্যরা। অর্থাৎ নতুন প্রতিযোগীর আগমনও শুরু থেকেই বাড়িয়ে দিয়েছে ঘরের উত্তেজনা। এর পাশাপাশি নমিনেশন নিয়েও প্রতিযোগীদের মধ্যে তৈরি হয়েছে নতুন সমীকরণ। মনামী নিজের জায়গা বাঁচাতে নন্দিনীকে নমিনেট করায় রাজবীর এবং নন্দিনীর সম্পর্কের দিকেও নজর রয়েছে দর্শকদের। একদিকে ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন, অন্যদিকে খেলার স্বার্থে নমিনেশন, সব মিলিয়ে বদলাচ্ছে সমীকরণ। ফলে আগামী পর্বে রাজবীর এবং নন্দিনীর সম্পর্ক কোন দিকে যায়, তা নিয়েই তৈরি হয়েছে নতুন কৌতূহল।

এদিকে আগের দিনের ঘটনার রেশও এদিনের পর্বে দেখা গিয়েছে। পিরামিড টাস্কে মনামীকে বারবার বল দিয়ে আঘাত করার ঘটনায় জীতু কমলকে কড়া বার্তা দেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কোনও মহিলাকে আঘাত বা আক্রমণ করা যাবে না, তা স্পষ্ট করে বুঝিয়ে দেন তিনি। শুধু তাই নয়, ক্যাপ্টেনের বিছানায় জীতুর জল ঢেলে দেওয়ার ঘটনাও মেনে নেননি সৌরভ। অর্থাৎ একদিকে রাজবীর ও নন্দিনীর মধ্যে ফের ঝামেলা এবং পরে মিটমাট, অন্যদিকে নমিনেশন ঘিরে নতুন সমীকরণ। তার সঙ্গেই জিতুকে সৌরভের কড়া সতর্কবার্তা, সব মিলিয়ে অষ্টমীর পর্বে একাধিক ঘটনা দর্শকদের নজর কেড়েছে। এখন দেখার, সাময়িক মিটমাটের পর রাজবীর ও নন্দিনীর সম্পর্ক ফের আগের জায়গায় ফিরবে, নাকি তাঁদের সমীকরণে আরও বদল আসবে।

You cannot copy content of this page