“শূন্যতাটা প্রতিদিন আরও বড় হয়ে যাচ্ছে…তোমাকে ছাড়া জীবন কল্পনা করা যায়?” প্রয়াত মা, নন্দিতা সেনগুপ্তর জন্মদিনে মনখোলা স্বীকারোক্তি ঋতুপর্ণা সেনগুপ্তর! ভাগ করলেন অমূল্য স্মৃতি, ভালোবাসায় ভরালেন অনুরাগীরা!

মা আর মেয়ের সম্পর্ক এমনই এক বন্ধন, যা শারীরিক উপস্থিতির সীমা পেরিয়েও বেঁচে থাকে আজীবন। মানুষ চলে যায়, কিন্তু তার ছায়া থেকে অভ্যাস, শেখানো কথা আর নিঃশব্দ সঙ্গ থেকে যায় চিরন্তন হয়ে। সেই অনুভূতিই যেন বারবার ফিরে পাচ্ছেন টলিউড অভিনেত্রী ‘ঋতুপর্ণা সেনগুপ্ত’ (Rituparna Sengupta)। মাকে হারানোর পর সময় যত এগিয়েছে, ততই যেন তিনি বুঝেছেন যে শূন্যতা শব্দটা কতটা গভীর হতে পারে!

প্রসঙ্গত, গত বছরের ২৩ নভেম্বর ৭৬ বছর বয়সে প্র’য়াত হন তাঁর মা নন্দিতা সেনগুপ্ত। দীর্ঘদিন কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি, নিয়মিত ডায়ালাইসিস চলছিল। শারীরিক অবস্থার অবনতি হতে হতে শেষ পর্যন্ত ভেন্টিলেশনে রাখতে হয়েছিল তাঁকে। রক্তচাপের ওঠানামা আর একাধিক শারীরিক জটিলতা মিলিয়ে পরিস্থিতি আর সামাল দেওয়া যায়নি। অভিনেত্রীর জন্য এই সময়টা ছিল অত্যন্ত কঠিন। বিশেষ করে কাজের ব্যস্ততার মধ্যেও মায়ের পাশে ঠিকমতো থাকতে না পারার গ্লানি তাঁকে ভুগিয়েছে।

মায়ের চলে যাওয়ার পর থেকেই নানান উপলক্ষে তাঁকে স্মরণ করতে দেখা গেছে ঋতুপর্ণাকে। পুরস্কার নিতে গিয়ে, নতুন ছবির ঘোষণা করতে গিয়ে কিংবা ব্যক্তিগত কোনও বিশেষ দিনে মায়ের কথা উঠে এসেছে তাঁর মুখে। আজ ২২ ফেব্রুয়ারি, মায়ের জন্মদিনে পুরনো এক কেক কাটার মুহূর্তের ছবি ভাগ করে নিয়ে তিনি নিজের মনের কথা জানিয়েছেন। সেখানে ছিল না বড় কোনও বার্তা, ছিল না আড়ম্বর, ছিল শুধু মেয়ের মাকে ভীষণভাবে মনে পড়ার স্বীকারোক্তি!

তিনি জানিয়েছেন, মায়ের আশীর্বাদকে নিজের জীবনের শক্তি হিসেবে ধরে রেখেছেন এবং প্রতিদিনের ফাঁকা জায়গাটা আরও স্পষ্ট হয়ে উঠছে। এই ব্যক্তিগত শোকের মধ্যেই কাজের জগতে ফিরতে হয়েছিল তাঁকে। মায়ের মৃ’ত্যুর পরই তিনি অভিনয়ের সুযোগ পান ‘পুরাতন’ ছবিতে। ছবিটিতে তাঁর সঙ্গে কাজ করেছেন শর্মিলা ঠাকুর। ঋতুপর্ণা তখন জানিয়েছিলেন, এই ছবিতে কাজ করতে গিয়ে শর্মিলা ঠাকুরের মধ্যে তিনি যেন মায়েরই স্নেহময় উপস্থিতির আভাস পেয়েছেন।

আরও পড়ুনঃ “এত বড়লোক হয়েও এত হালকা নেকলেস? কম করে ১২-১৩ গ্রাম দিতে পারতে!” বোন অনন্যার বিয়েতে সোনা উপহার ঘিরে সমাজ মাধ্যমে তীব্র কটাক্ষের মুখে অলোকানন্দা গুহ! ‘ভালোবাসা কি গ্রাম দিয়ে মাপবেন? আগে মেন্টালিটি চেঞ্জ করুন’ পাল্টা জবাবে বি’স্ফোরক অভিনেত্রী!

কাজের ফাঁকে ফাঁকে সেই অনুভূতি তাঁকে মানসিকভাবে ভরসা জুগিয়েছে। তবে, অভিনেত্রী ব্যক্তিগত শোককে কখনও নাটকীয় করে তোলেননি বরং সহজভাবে নিজের অভাববোধের কথা বলেছেন। আর সেখানেই হয়তো তাঁর কথাগুলো এত মানুষের মনে গিয়ে পৌঁছেছে। কারণ মা হারানোর যন্ত্রণা আলাদা হলেও, সেই অভাবের ভাষা সবার কাছেই খুব চেনা। আজ তাঁর পোস্টে বহু মানুষ শ্রদ্ধা আর ভালোবাসা জানিয়েছেন। কেউ জন্মদিনের শুভেচ্ছা পাঠিয়েছেন, কেউ আবার নিজের মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

You cannot copy content of this page