দুর্ঘ’টনার কবলে পড়ে গুরুতর আ’হত রোহন ভট্টাচার্য! হাসপাতালের বিছানায় শুয়েই রাহুলের জন্য চাইলেন ন্যায় বিচার! শুটিং নিরাপত্তা নিয়ে উত্তপ্ত টলিউড, কী ঘটেছে অভিনেতার সঙ্গে?

আজ মঙ্গলবার, অর্থাৎ ৭ এপ্রিল থেকে টলিউডের অভিনেতা ও কলাকুশলীরা কর্মবিরতি শুরু করেছে। তার আগে একই দিনে টেকনিশিয়ান স্টুডিওতে বড় বৈঠক ডাকা হয়েছে। কিন্তু সেই মিটিংয়ে হাজির হতে পারছেন না ‘হোক কলরব’ খ্যাত রোহন ভট্টাচার্য। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি। সেই অবস্থান থেকেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে রোহন লিখেছেন, “জাস্টিস ফর রাহুল দা।” ভিডিওতে তাকে হাসপাতালের পোশাকে দেখা যাচ্ছে। অভিনেতা নিজেই জানান, একটি ছোট দুর্ঘটনার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে।

রোহন ভিডিওতে বিস্তারিত বলেন, সম্প্রতি তিনি কিছু পথ কুকুরের সাহায্য করতে গিয়েছিলেন। সেখানে যাওয়ার সময় কিছু কুকুরের সঙ্গে হঠাৎ এক ধরনের ধাক্কাধাক্কি হয়ে যায়। সেই কারণে আহত হয়েছেন। তবে তিনি জানান, এখন ভালো আছেন এবং চিকিৎসকেরা আজই ছাড়া দিতে চলেছেন। রোহন মনে করিয়ে দেন, ২০১২ সালে শুটিং করার সময়ও তিনি দুর্ঘটনার কবলে পড়েছিলেন। সেই সময় ‘দার্জিলিং মেল’ ট্রেন তাকে ধাক্কা মারে। সেই শুটিংয়ের কোনও অনুমতি ছিল না বলেও ভিডিওতে উল্লেখ করেন তিনি।

শুটিং সেটে নিরাপত্তার অভাব নিয়ে তিনি বলেন, “অনুমতি ছাড়া শুটিং চলছিল। সেই সময় ট্রেনে ধাক্কা লাগেছিল। পরিচালকরা, যাদের সঙ্গে ছোটবেলায় কাজ করেছি, তারা সব সময় বলে আসতেন যে কিছু সুপারস্টার হয়েছেন দোতলা থেকে ঝাঁপ মেরে, হারনেস ছাড়াই কাজ করে। আমরা সবাই ভেবেছিলাম, আমরা ওরা যেমন করেছি, আমরা ওরকম করব।” তিনি আরও যোগ করেন, “কিন্তু এটা ঠিক নয়। প্রথমে জীবনই জরুরি। মাথায় কাচের বোতল ভেঙেছে, দোতলা থেকে ঝাঁপ দেওয়া হয়েছে, এগুলো অতিরঞ্জিত।”

গত ২৯ মার্চ তালসারির শুটিংয়ের সময় ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় জলথলিতে পড়ে মারা যান। সেই সময় অভিনেত্রী শ্বেতা মিশ্রও ডুবে গিয়েছিলেন, কিন্তু কলাকুশলীদের তৎপরতায় তাকে বাঁচানো সম্ভব হয়। এরপর থেকেই টলিউডে আউটডোর শুটিংয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতিতে টেকনিশিয়ান স্টুডিওতে ফেডারেশন ও ইম্পা বৈঠক ডেকেছে।

আরও পড়ুনঃ “তিস্তার জলে দেড় ঘণ্টা গলা অবধি ডুবে, সাংঘাতিক স্রোতে একটা পাথর আঁকড়ে ছিলাম…আমায় হার্নেসে ঝুলিয়ে সবাই চলে গেল” আউটডোর শুটিংয়ে প্রাণসংক’ট! অভিনেত্রী রূপালি রায় ভট্টাচার্য শোনালেন গায়ে কাঁটা দেওয়ার মতো অভিজ্ঞতা! কীভাবে বেঁচে ফিরেছিলেন তিনি?

বৈঠকে চ্যানেল কর্তৃপক্ষ ও প্রযোজকদের সঙ্গে বসে আউটডোর শুটিংয়ে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যদি এই বৈঠকে সিদ্ধান্তে পৌঁছানো না যায়, তবে কর্মবিরতি চলতে থাকবে। রোহন ভট্টাচার্যের ভিডিও বার্তা ও শুটিং সংক্রান্ত নিরাপত্তার ইস্যু একসাথে আলোচনার বিষয় হয়ে উঠেছে। টলিউডের কলাকুশলীরা এ বার মনে করছেন, নিরাপত্তা নিশ্চিত না হলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব নয়।

You cannot copy content of this page