সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শমীক অধিকারীর বিরুদ্ধে এবার চাঞ্চল্যকর অভিযোগ তুললেন স্যান্ডি সাহা। তাঁর দাবি, শমীক নাকি স্যান্ডির প্রতি আগ্রহ দেখিয়েছিলেন এবং তাঁকে কাছে পাওয়ার জন্য কালাজাদুর আশ্রয় নেন। স্যান্ডির বক্তব্য, এই ঘটনার কিছু প্রমাণও তাঁর হাতে রয়েছে বলে তিনি দাবি করেছেন।
স্যান্ডি জানান, শমীকের সঙ্গে তাঁর আগে নিয়মিত যোগাযোগ ছিল। এমনকি স্যান্ডির জন্মদিনের পার্টিতেও শমীক হাজির ছিলেন। শমীক একাধিকবার নাকি তাঁকে জানিয়েছিলেন যে স্যান্ডিকে তাঁর ভালো লাগে। এক অনুষ্ঠানে সবার সামনে শমীক তাঁকে চুমু খেয়েছিলেন বলেও জানান স্যান্ডি। যদিও সেই ঘটনা দুজনের সম্মতিতেই হয়েছিল বলে তিনি স্পষ্ট করেন।
এরপর স্যান্ডির অভিযোগ, শহরের এক রেস্তরাঁয় শমীকের সঙ্গে খেতে গিয়ে একটি অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি। সেদিন তাঁদের সঙ্গে আরও কয়েকজন ইনফ্লুয়েন্সার বন্ধু ছিলেন। সেই সময় শমীক তাঁকে একটি মিষ্টি খেতে দেন। স্যান্ডির দাবি, ওই সময় তিনি শমীকের ব্যাগে একটি ভুডু ডলও দেখতে পান, যা তাঁকে আতঙ্কিত করে তোলে।
স্যান্ডি আরও জানান, ওই মিষ্টি খাওয়ার পর থেকেই তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। শারীরিক ও মানসিকভাবে খুব খারাপ অবস্থায় চলে যান তিনি। চিকিৎসার পর ধীরে ধীরে সুস্থ হন। এই ঘটনার পর থেকেই শমীকের সঙ্গে তাঁর সম্পর্ক ও যোগাযোগ প্রায় বন্ধ হয়ে যায়।
আরও পড়ুনঃ “ও আমার সন্তানের মা বলেই সব অভিযোগ মাথা পেতে নিলাম, কাদা ছোড়াছুড়িতে…” প্রাক্তন স্ত্রীর শ্রেয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায়! জানালেন কোন তথ্য?
এদিকে, শমীক অধিকারী ইতিমধ্যেই বান্ধবীকে শারীরিক নির্যাতন ও যৌন হেনস্তার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। আদালত তাঁকে আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। নির্যাতিতা তরুণী গোপন জবানবন্দি দিতে রাজি হয়েছেন এবং সংবাদমাধ্যমে নিজের ভয়ংকর অভিজ্ঞতার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন, যা সকলকে নাড়িয়ে দিয়েছে।






