“এতটা আশা করিনি, একদম মানতে পারছি না!” সুস্মিতাকে ভুলে হিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা! সরল বলেই কি ওঁকে অবহেলা? সাহেবের বাড়তি যত্নে চটলেন অনুরাগীরা! ভাইরাল ভিডিয়ো ঘিরে তুমুল বিতর্ক নেটপাড়ায়! তবে কি বাস্তবেও ভাঙছে ‘কথা’ জুটি?

স্টার জলসার ‘কথা’ (Kothha) ধারাবাহিকের পর থেকে ‘সাহেব ভট্টাচার্য’ (Saheb Bhattacharya) আর ‘সুস্মিতা দে’-র (Susmita Dey) জুটিকে ঘিরে দর্শকদের এক আলাদা আবেগ তৈরি হয়েছে। পর্দার রসায়ন অনেক সময়ই বাস্তবের অনুভূতির সঙ্গে মিশে যায়, আর এই জুটির ক্ষেত্রেও যেন তাই হয়েছে। ধারাবাহিক শেষ হলেও তাঁদের নিয়ে অনুরাগীদের উন্মাদনা কমেনি। তাই যখন সাহেবকে অন্য কারও সঙ্গে ঘনিষ্ঠভাবে মঞ্চে দেখা গেল, অনেকেই সেটা সহজভাবে নিতে পারলেন না!

ঘটনা কী? সম্প্রতি স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডের একটি বিহাইন্ড-দ্য-সিন ভিডিয়ো সমাজ মাধ্যমে দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে। সেখানে এরিয়াল পারফরম্যান্সের প্রস্তুতিতে একটি প্রপের উপর পাশাপাশি বসেছিলেন সাহেব ও ‘হিয়া মুখোপাধ্যায়’ (Hiya Mukherjee)। প্রপটি উপরে উঠতেই হিয়াকে খানিকটা বিচলিত হতে দেখা যায়, আর তাঁকে সামলাতে এগিয়ে আসেন সাহেব। মুহূর্তটি খুব স্বাভাবিক হলেও, কিছু দর্শকের চোখে তা অন্যরকম লেগেছে!

তাঁদের মতে, সাহেবের এই যত্ন যেন সীমা ছাড়িয়ে গেছে। এছাড়াও সুস্মিতাকে নাকি এবার ভুলে যাবেন সাহেব, এই প্রতিক্রিয়াও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। অনেকে মন্তব্য করেছেন, সুস্মিতা খুব সরল মনের মানুষ বলেই হয়তো তাঁকে অবহেলা করা হচ্ছে। এমন কথাও শোনা গেছে যে, সুস্মিতাও নাকি অন্যজনকে বেশি যত্ন দিচ্ছেন! আবার কেউ কেউ সরাসরি সাহেবের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের বক্তব্য, পর্দার জনপ্রিয় জুটির প্রতি দায়বদ্ধতা থাকা উচিত।

যদিও বিষয়টি নিছক একটি পারফরম্যান্সের মুহূর্ত, তবু আবেগপ্রবণ ভক্তদের কাছে তা বেশ সংবেদনশীল হয়ে উঠেছে। অন্যদিকে, সাহেবের নতুন ধারাবাহিক ‘গঙ্গা’র প্রোমো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সেখানে তিনি এক দোর্দণ্ডপ্রতাপ পুলিশ অফিসারের চরিত্রে। তাঁর বিপরীতে রয়েছেন হিয়া, যাঁকে দেখা যাবে প্রাণোচ্ছ্বল এক তরুণীর ভূমিকায়। গল্পের কেন্দ্রে থাকবে তাঁদের ভিন্ন জগতের দুই মানুষের অপ্রত্যাশিত সংযোগ। ফলে পেশাগতভাবে সাহেব ও হিয়ার একসঙ্গে কাজ করাটা খুবই স্বাভাবিক বিষয়।

আরও পড়ুনঃ “সবাই জানবেন, এমন বিষয় লুকিয়ে রাখা যায় না!” আর লুকোচুরি নয়, বিয়ের পিঁড়িতে প্রতীক-সোনামণি! সব পরিকল্পনা চূড়ান্ত, প্রস্তুতি প্রায় শেষ? স্টুডিয়োপাড়ায় তুঙ্গে জল্পনা, বিয়ের দিনক্ষণ কি ঠিক হয়ে গেছে?

কিন্তু দর্শকের একাংশ এখনও ‘কথা’র জুটির স্মৃতি থেকে বেরোতে পারেননি। অন্দরমহলের গুঞ্জন, সাহেব ও সুস্মিতার বন্ধুত্ব নাকি সময়ের সঙ্গে আরও গভীর হয়েছে। বিভিন্ন মহলে এমন গুঞ্জন রয়েছে যে সম্পর্ক এখন আর শুধু সহকর্মীতেই সীমাবদ্ধ নেই। পরিবারেও নাকি পরিচয় পর্ব সেরে ফেলেছেন তাঁরা। সত্য-মিথ্যা যা-ই হোক, ভক্তদের আবেগ যে এখনও প্রবল, তা এই সাম্প্রতিক বিতর্কেই স্পষ্ট। পর্দার সম্পর্ক কখন যে বাস্তবের প্রত্যাশা তৈরি করে দেয়, সেটা বোঝা দায়। আর সেই প্রত্যাশা ভাঙলেই ক্ষোভও ততটাই তীব্র হয়ে ওঠে।

You cannot copy content of this page