হাঁটু কেটে র*ক্তার’ক্তি! শুটিং করতে গিয়েই বড় অঘটন, অল্পের জন্য এই যাত্রায় বেঁচে গিয়েছেন সৌমিতৃষা কুণ্ডু! পায়ে গুরুতর চোট, ব্যান্ডেজ বাঁধা! অনুরাগীদের বাড়ল উদ্বেগ, এখন কেমন আছেন প্রিয় অভিনেত্রী?

আবারও পর্দায় নতুন কাজ নিয়ে ফিরছেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। হইচইয়ের নতুন সিরিজ ‘মাঙ্গলিক’-এ একেবারে ভিন্ন লুকে দেখা যাবে তাঁকে। ইতিমধ্যেই এই সিরিজের শুটিং শেষ হয়ে গিয়েছে। আর কিছুদিনের মধ্যেই হইচইয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই কাজের ঘোষণা করা হবে। অভিনেত্রী নিজেও জানিয়েছেন, খুব শীঘ্রই এই সুখবর প্রকাশ্যে আনবেন তিনি। তবে নতুন কাজের এই ব্যস্ততার মধ্যেই ঘটে গেল অঘটন। শুটিং করতে গিয়ে পায়ে চোট পেয়েছেন সৌমিতৃষা। নিজের সমাজমাধ্যমের পাতায় সেই চোটের ছবিও ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।

সৌমিতৃষার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, তাঁর হাঁটুতে ব্যান্ডেজ বাঁধা রয়েছে। পড়ে গিয়েই এই চোট পেয়েছেন বলে ক্যাপশনে জানিয়েছেন অভিনেত্রী। হাঁটুর চোটের ছবি দেখে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁর অনুরাগীরা। শুটিংয়ের ব্যস্ততার মধ্যেই কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। তবে আপাতত পাওয়া খবর অনুযায়ী, চোট খুব একটা গুরুতর নয়। এখন মোটামুটি সুস্থই রয়েছেন সৌমিতৃষা। ফলে বড় কোনও সমস্যার আশঙ্কা নেই বলেই জানা যাচ্ছে। নতুন কাজের প্রস্তুতির মাঝেই এমন ঘটনা ঘটায় অনুরাগীরা অবশ্য অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করছেন।

এর আগে সমাজমাধ্যমে একাধিক ছবি ভাগ করে নিজের নতুন কাজের আভাস দিয়েছিলেন সৌমিতৃষা। সেই ছবিগুলির কোনওটিতে তাঁকে মন্দিরে পুজো দিতে দেখা গিয়েছিল। আবার একটি ছবিতে ছিল চিত্রনাট্যের পাতা। পাশাপাশি নিজের আগামী কাজের নতুন সাজের একটি ছবিও প্রকাশ করেছিলেন অভিনেত্রী। সেই ছবি দেখেই বোঝা গিয়েছিল, এবার একেবারে অন্যরকম চরিত্র ও সাজে দর্শকদের সামনে আসতে চলেছেন তিনি। নতুন সিরিজের নাম ‘মাঙ্গলিক’। ইতিমধ্যেই সিরিজটির শুটিং শেষ হয়েছে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। ফলে পায়ে চোট পেলেও পরপর নতুন কাজের খবর দিয়ে অনুরাগীদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছেন অভিনেত্রী।

প্রসঙ্গত, কিছুদিন আগেই হইচইয়ের পর্দায় সৌমিতৃষার অভিনীত মেগা সিরিজ ‘আতঙ্ক’ মুক্তি পেয়েছিল। ধারাবাহিকের আদলে তৈরি এই সিরিজে মোট ২৪টি পর্ব দেখানো হয়। তবে সেই গল্প এখনও সম্পূর্ণ হয়নি। তাই নতুন মরশুম নিয়ে ফের পর্দায় ফিরছেন সৌমিতৃষা। একের পর এক নতুন কাজের মাধ্যমে নিজেকে ভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করছেন অভিনেত্রী। ‘আতঙ্ক’-এর পর এবার ‘মাঙ্গলিক’-এ তাঁকে কীভাবে দেখা যাবে, তা নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। নতুন চরিত্রের পাশাপাশি তাঁর নতুন সাজও যে আলাদা হতে চলেছে, সমাজমাধ্যমে প্রকাশ করা ছবিতেই তার ইঙ্গিত মিলেছে।

আরও পড়ুনঃ ‘পাবলিসিটি-টাকার থেকে মানসিক শান্তি বেশি জরুরি, জেনে-শুনেই আর যাইনি কারণ…’, শুরু থেকেই তাঁর নাম নিয়ে ছিল জল্পনা, ‘বিগ বস বাংলা ৩’-এর সুযোগ পেয়েও কেন পিছিয়ে গেলেন দেবলীনা নন্দী? নিজেই জানালেন আসল কারণ?

এই মুহূর্তে সৌমিতৃষার পায়ের চোটই অনুরাগীদের আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে। শুটিংয়ের সময় পড়ে গিয়ে হাঁটুতে চোট পাওয়ার খবর প্রকাশ্যে আসতেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন অনুরাগীরা। যদিও অভিনেত্রীর চোট গুরুতর নয় বলেই জানা যাচ্ছে, তবুও বিশ্রাম নিয়ে দ্রুত স্বাভাবিক ছন্দে ফেরার অপেক্ষায় রয়েছেন তাঁর ভক্তরা। একই সঙ্গে ‘মাঙ্গলিক’ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষাও বাড়ছে। নতুন সিরিজে সৌমিতৃষার চরিত্র কেমন হবে এবং তাঁর নতুন লুক দর্শকদের কতটা চমকে দেবে, এখন সেদিকেই নজর। আপাতত অভিনেত্রীর সুস্থ হয়ে ওঠাই অনুরাগীদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

You cannot copy content of this page