শুভশ্রী গাঙ্গুলী এবং রাজ চক্রবর্তীর ছেলে ইউভান সোশ্যাল মিডিয়ায় কিন্তু বেশ জনপ্রিয়। ইতিমধ্যেই তার নামে বেশ কতগুলো ফ্যান ক্লাব খুলে গেছে সোশ্যাল মিডিয়াতে। ঝাঁকড়া ঝাঁকড়া চুলে সে যখন খিলখিলিয়ে হাসে তাকে বড্ড মিষ্টি লাগে। দেখতে দেখতে এক বছর পার করে ফেলেছে ইউভান। এখন সে হামাগুড়ি দিতে,হাঁটতে শিখেছে।
তবে আজ সকালেই শুভশ্রী একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে ইউভানের প্রথম ভালোবাসা কে খুঁজে পেয়েছেন। ইউভান কে দেখা গেল ফুটবলের সঙ্গে খেলতে। রংবেরঙের ফুটবলে সে লাথি মারছে আর দৌড়ে বেড়াচ্ছে। শুভশ্রী সেই ভিডিও পোস্ট করে লিখলেন, ফুটবল হল ইউভানের প্রথম ভালোবাসা।
সেইসঙ্গে হ্যাশট্যাগে লিখেছেন, মাই ফুটবলার, মাই মাঙ্কি! সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা মাত্রই ভাইরাল হয়ে গেছে। ছোট্ট ইউভানকে রবিবারের সকাল বেলায় ঘাসের মধ্যে ফুটবল খেলতে দেখে সকলেই বেজায় খুশি।যেভাবে সে দৌড়ে বেড়াচ্ছে তাতে বোঝাই যাচ্ছে শুভশ্রী এবং রাজ ইউভানকে খুব ভালোভাবেই মানুষ করছেন। প্রকৃতির মধ্যে তারা ছেলেকে ছেড়ে দিয়েছেন যাতে সে নিজে নিজেই চলা শিখতে পারে। আপনিও দেখুন তাদের সেই মিষ্টি ভিডিও:
View this post on Instagram






“বিদেশের জীবন বাইরে থেকে যতটা ঝকঝকে লাগে, বাস্তবে ততটা সহজ নয়” “সফল হওয়াটাই সব নয়, যে মানুষগুলো তোমার জন্য জীবন কাটিয়ে দিল তাদের দিকেও তাকাতে হবে” কলকাতা বৃদ্ধাশ্রমে রূপান্তরিত হচ্ছে! নিজের উন্নতিতে যেন বাবা-মায়ের একাকীত্ব লুকিয়ে না থাকে, নতুন প্রজন্মকে কী বার্তা মমতা শঙ্করের?