মানুষের জীবন বড়ই অনিশ্চিত। আজ যে আছে, কাল হয়তো নেই! তেমনই অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) মৃ’ত্যু সম্প্রতি টলিউডে এক বড় ধাক্কা সৃষ্টি করেছে। গত ২৯ মার্চ ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন তালসারি সমুদ্রে এক ম’র্মান্তিক দুর্ঘ’টনা ঘটে, যেখানে রাহুলের মৃ’ত্যু হয়। ঘটনার সময় শ্বেতা মিশ্র (Sweta Mishra) তার পাশে ছিলেন এবং রাহুলের সঙ্গে তাকেও জরুরী ভিত্তিতে উদ্ধার করা হয়। তবে, শ্বেতা ওই দুর্ঘ’টনায় যে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন, তা তার একটি ভাইরাল ভিডিওতে স্পষ্টভাবে দেখা গিয়েছিল।
ঘটনার পর শ্বেতা মিশ্র ফোনে যোগাযোগের বাইরে চলে গিয়েছিলেন। কোনভাবেই তাঁর কাছ থেকে কিছু শোনা যায়নি। যদিও অনেকেরই বিশ্বাস, অভিনেত্রী মুখ খুললে সত্যিটা বেরিয়ে আসবে। কারণ তিনিই সেই সময়ে কী ঘটেছিল সেটা স্বচক্ষে দেখেছেন। এতদিন চুপ থাকলেও, শ্বেতা মিশ্র এই দুর্ঘ’টনার পরে তার পরিস্থিতি নিয়ে প্রথমবার মুখ খুলেছেন। শ্বেতা মিশ্র ইনস্টাগ্রামে আর্টিস্টস ফোরামের কর্মবিরতির বিবৃতিটি শেয়ার করেন। পরবর্তী সময়ে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে জানা যায় যে, শ্বেতার কাছে তার ফোনটি নেই।
পরিবার পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘ’টনায় তিনি মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত। ডাক্তার তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন। শ্বেতা এমন একজন, যিনি সবসময় সত্যের পক্ষে ছিলেন, তাই তার পরিবারের পক্ষ থেকে আশা করা হচ্ছে, সুস্থ হয়ে উঠলেই তিনি নিজের বক্তব্য জানাবেন। এদিন শ্বেতা মিশ্রের পরিবার থেকে একটি আবেদনও করা হয়েছে। তারা সকলের কাছে অনুরোধ করেছেন যে, তদন্ত চলাকালীন শ্বেতাকে শান্তিপূর্ণভাবে সুস্থ হতে দেওয়া হোক। তার পাশে থাকুন, যাতে শ্বেতা সুস্থ হয়ে ফিরে এসে সত্য এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।
তাদের মতে, শ্বেতার উপর অত্যধিক চাপ সৃষ্টি করলে তিনি মানসিকভাবে আরও দুর্বল হতে পারেন। সুতরাং, তারা চেয়েছেন, সকলেই তাকে সময় দিয়ে সুস্থ হতে সহায়তা করুন, যাতে পরে তিনি মিডিয়া এবং আইনজীবীদের সঙ্গে কথা বলতে পারেন। প্রসঙ্গত, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃ’ত্যুর পর ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ের সদস্যরা বেশ কয়েকটি প্রশ্নের মুখোমুখি হয়েছেন। এমনকি টলিউডের কিছু অভিনেতা-কর্মীরা রাহুলের মৃ’ত্যু নিয়ে মুখ খুলতে চাননি। রাহুলের শেষকৃত্য এবং প্রতিবাদ মিছিলে ধারাবাহিকে রাহুলের সহকর্মী বা অভিনেত্রীদের উপস্থিতি ছিল না।
আরও পড়ুনঃ “মা বিয়ের কনে, তাঁর কপালের চন্দন আমি পরিয়ে দিয়েছিলাম…আমরা ছিলাম দুই সখী” মহানায়িকা সুচিত্রা সেনের জন্মদিনে, মুনমুন সেনের আবেগঘন স্মৃতিচারণ! মা-মেয়ের অমলিন সম্পর্কের গল্পে, উঠে এল নানান অজানা তথ্য!
তবে, অভিনেতা সিদ্ধার্থ সেন এই বিষয়ে নিজের মতামত জানিয়েছেন। তিনি বলেছেন, “রাহুলের মৃ’ত্যু আমাদের সবার কাছে শক ছিল। অনেকেই শ্বেতাকে আগে উদ্ধার করা হয়েছে বলে মনে করছেন, কিন্তু আমি জানি, দু’জনকেই একসঙ্গে উদ্ধার করা হয়েছিল। রাহুলের মৃ’ত্যু আমাদের সবার মধ্যে অস্বস্তি তৈরি করেছে।” এছাড়া, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের প্রযোজনা সংস্থার কাছে দুর্ঘ’টনার তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছে আর্টিস্টস ফোরাম। তাদের চিঠির জবাব সন্তোষজনক না হওয়ায়, তারা কলকাতার রিজেন্ট পার্ক, তালসারি থানায় এফআইয়ার দায়ের করেছে। আর্টিস্টস ফোরাম আগামী ৭ এপ্রিল থেকে কর্মবিরতিরও ডাক দিয়েছে।






