ফ্যাশন শব্দটির অনেক ধরনের মর্মার্থ রয়েছে। অনেকের কাছে স্টাইল স্টেটমেন্টটাই ফ্যাশন আবার অনেকেই বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন পোশাক নিয়ে।কিন্তু বলিউডের মডেল এবং বিতর্কিত বিগবসের প্রতিযোগী উরফি জাভেদ যেভাবে এক্সপেরিমেন্ট করেন তাতে ফ্যাশন শব্দটা মাঝে মাঝে মরে যায়, এরকমটাই মত ফ্যাশন বিশেষজ্ঞদের।
আগে থেকে এরকম অদ্ভুত পোশাক পরতেন না কিন্তু যবে থেকে তিনি লোক সমাজে পরিচিত হয়েছেন তবে থেকেই তাকে দেখা যায় বিভিন্ন রকম অদ্ভুত পোশাকে এবং সেগুলোর ডিজাইন তিনি নিজেই করেন।এই পোশাকগুলো পরে তিনি কোথায় যান সেটা জানা যায় না তবে কিছু সময় জিমের বাইরে দেখা যায়।আবার এয়ারপোর্টে দেখা যায় কিছু সময়।এর আগে কাঁচের তৈরি কুড়ি কেজির পোশাক পরে শরীরের বিভিন্ন অংশে ক্ষত সৃষ্টি করেছিলেন উরফি এবং তাকে জিজ্ঞাসা করাতে তিনি বলেন যে দর্শকদের জন্যই তো এসব করছেন। এছাড়াও বস্তা সেফটিপিন কটন ক্যান্ডি সবকিছু দিয়েই পোশাক পরা হয়ে গেছে তার। নিজের ছবি প্রিন্ট করলে সেই পোস্টকার্ড ফটো দিয়ে পোশাক বানিয়ে ছিলেন তিনি।
View this post on Instagram
আর এবার তাকে দেখা গেল চন্দ্রমল্লিকা ফুল পরে থাকতে। চন্দ্রমল্লিকা ফুল দিয়ে তৈরি বিকিনি পরে তিনি ঘোরাঘুরি করছেন ক্যামেরার সামনে। সেই ছবি এখন ভাইরাল এবং যথারীতি দর্শকরা ট্রোলিং শুরু করে দিয়েছেন। সত্যি বলতেই তিনি নিজেও সেটাই চান যাতে সব সময় তিনি চর্চায় থাকতে পারেন।






“আমি তো সিঙ্গেল, আমার তো বর নেই!” অবিবাহিত হয়েও সিঁথিভরা সিঁদুর, হাতে মোটা শাঁখা-পলা! লক্ষ্মীপুজোয় প্রসেনজিতের বোন পল্লবী চট্টোপাধ্যায়ের এমন সাজ ঘিরে তুমুল চর্চা, স্বামী না থাকলেও কেন বিবাহিত নারীর মতো সেজে থাকেন অভিনেত্রী? নিজেই করলেন ফাঁস, এই বিশেষ পছন্দের নেপথ্যে রয়েছে কোন কারণ?