বাংলা সিরিয়ালে এখন পুরনোদের নতুন চমক। সম্প্রতি দেখা যাচ্ছে আবার বাংলা টেলিভিশনের সব পুরনো জনপ্রিয় জুটিগুলি ফিরে আসছে। যেমন কিছুদিন আগেই স্টার জলসার ‘দেশের মাটির’ জনপ্রিয় জুটি রাহুল এবং রুকমা জি বাংলার ‘লালকুঠি’তে মুখ্য চরিত্রে ফিরে এসেছিল। আবার উল্টোদিকে জি বাংলার জনপ্রিয় জুটি শ্যামা এবং নিখিল অর্থাৎ অভিনেতা নীল ভট্টাচার্য এবং অভিনেত্রী তিয়াসা লেপচা স্টার জলসার নতুন ধারাবাহিক ‘বাংলা মিডিয়ামে’র মাধ্যমে ফিরতে চলেছে।

তাই এবার রাজা-মাম্পি এবং শ্যামা-নিখিলের মতোই আরো একটি জনপ্রিয় পুরনো জুটির ফেরার খবর নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়। প্রসঙ্গত এই জুটিগুলোর মত এককালে বাংলা টেলিভিশনের পর্দায় তুমুল আলোড়ন ফেলেছিল অভিনেত্রী অনামিকা চক্রবর্তী এবং অভিনেতা শন ব্যানার্জীর জুটি।

বেশ জনপ্রিয় ছিলেন দুজনেই স্টার জলসায়। ধারাবাহিক ‘এখানে আকাশ নীলে’ হিয়া এবং উজানের জুটি রূপে দুজনকে দর্শক ভীষণ পছন্দ করেছিল আর ভালোবেসে নাম দিয়েছিল “হিয়ান”।
প্রসঙ্গত এই ধারাবাহিক শেষ হওয়ার পরে শনকে আবার মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘মন ফাগুনে’। অভিনেত্রী সৃজলা গুহার বিপরীতে অভিনয় করেছিলেন শন ব্যানার্জি। তবে অভিনেত্রী অনামিকা চক্রবর্তীকে আর মুখ্য চরিত্র দেখা যায়নি। সম্প্রতি তাকে জি বাংলার ধারাবাহিক ‘উড়ন তুবড়ি’ তে একটি নেতিবাচক চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। চরিত্রটির নাম ‘নিশা’।

এবার ভক্তদের এক মহল দাবি করছে পুরনো জনপ্রিয় জুটিগুলি যদি আবার ফিরে আসতে পারে তাহলে হিয়ান জুটি কেন নয়? প্রযোজনা সংস্থার কাছে তারা এবার এই নতুন দাবি রেখেছে।
পুরনো জুটি গুলো ফেরার হিরিকে অনেকেই চাইছেন যে অন্য হিট জুটির মতো এই জুটি অর্থাৎ শন এবং অনামিকার জুটিকেও আবার টিভির পর্দায় যেন ফেরানো হয়। সম্প্রতি ফেসবুকে একটি ফ্যান পেজ থেকে অ্যাক্রপলিস ইন্টারটেইনমেন্ট এবং সুরিন্দর ফিল্মসকে মেনশন করে এই আবদার করা হয়েছে। এবার দেখার দর্শকদের এই অনুরোধ কি পূরণ করে আবার এই জুটিকে ফিরিয়ে আনে অ্যাক্রপলিস এন্টারটেইনমেন্ট?






“বিয়ে মানেই তো সিঁদুর-ফিদুর লেবড়ে-লুবড়ে…” বৈবাহিক সম্পর্কের ব্যাখ্যা দিতেই মন্তব্যে বিতর্ক উস্কে দিলেন কৌশিক সেন! ‘জীবনের ব্যাপ্তি শুধু লিভ ইন করলেই?’ ‘সত্যি কী ভাষা আপনার, ছিঃ!’ ‘পাবলিক ফিগার বলেই কি যা খুশি বলবেন?’ যারা শাঁখা-সিঁদুর পরে তাদের অপমানে, অভিনেতাকে ধুয়ে দিলেন ক্ষু’ব্ধ নেটিজেনরা!