Leena Ganguly: হাতির পেটে মানুষ! কেনো এই ধরনের বিতর্কিত সংলাপ লেখেন লীনা গাঙ্গুলী? খুললেন মুখ

বাংলা টেলিভিশনের একজন জনপ্রিয় লেখিকার নাম হলো লীনা গাঙ্গুলী। যার লেখা বহু ধারাবাহিক দর্শকের কাছে জনপ্রিয়তা লাভ করেছে। তবে সম্প্রতি তার লেখা তিনটি ধারাবাহিক টিভির পর্দাতে চলছে। যেগুলি হলো গুড্ডি ,ধুলোকণা এবং এক্কা দোক্কা।

তিনটি ধারাবাহিকই টিভির পর্দায় জনপ্রিয়তা লাভ করলেও এর মধ্যে দুটি ধারাবাহিককে নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নানারকম কটাক্ষ এবং সমালোচনা ভেসে আসছে। আগে শুধু পরকীয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোল এর সম্মুখীন হতে হতো ধারাবাহিককে। এবার লেখিকার সংলাপ লেখা নিয়েও নানারকম কটাক্ষ ভেসে আসছে সোশ্যাল মিডিয়াতে।

প্রসঙ্গত কয়েকদিন আগে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গুড্ডিতে একটি দৃশ্য নেটিজেনদের নজর কেড়েছে। সেখানে নায়ককে বলতে শোনা যায় নায়িকাকে জঙ্গলে একা পেয়ে নাকি হাতি খেয়ে ফেলবে! নায়ক অনুজের মুখের সেই সংলাপ বিখ্যাত হয়ে যায় যখন সে গুড্ডিকে বলে, ‘তা যদি আজকে সত্যিই হাতির পেটে যেতে তাহলে কি হত?’ উত্তরে নায়িকা বলে, ‘কি আবার হত? ওরাও পেট ভরে কিছু খেতে পেত। ওরা তো কিছু খাবার জন্যই জঙ্গলের বাইরে আসে।’

আর এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার পরই ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের অদ্ভুত সব মন্তব্য করতে শোনা যায়। সেই সঙ্গে লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়কে নিয়েও নানারকম কটাক্ষ করতে শুরু করে। আবার নানারকম মিম বানানো শুরু হয়। তার কারণ তৃণভোজী প্রাণী মানুষ খাচ্ছে এমন শুনে অবাক হয়েছে মানুষ।

লীনা গাঙ্গুলীর লেখা সংলাপ নিয়ে নানারকম মন্তব্যের মধ্যে কেউ লিখেছেন, “তাহলে জানা গেল হাতিও আজকাল মানুষ খায়। যাই হোক এই সিরিয়াল না থাকলে আমরা জানতামই না। ভাগ্যিস সিরিয়ালটা এসেছিল আমাদের এই পৃথিবীতে, নাহলে আমরা আজও জানতেই পারতাম না। শতকোটি প্রণাম যিনি এই সিরিয়ালটা বানিয়েছেন।”

এই বিষয়ে সম্প্রতি জনপ্রিয় লেখিকা একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে বলেন, “কোনও ডায়লগের মাঝখান থেকে তুলে সেটা নিয়ে মিম তৈরি করলে কী আর বলব? গোটা দৃশ্য না দেখেই ট্রোল করা হচ্ছে।” এইভাবে ট্রোলারদের কটাক্ষের জবাব দেন তিনি। তবে অবশ্য এই প্রথম নয় এর আগে বহুবার সিরিয়ালের গল্পে নানা রকম জিনিস দেখানো নিয়ে তাকে ট্রোলড হতে হয়েছে লেখিকাকে।

You cannot copy content of this page