বাংলা টেলিভিশনের দুই প্রথম সারির চ্যানেলে একের পর এক নতুন ধারাবাহিক আসার খবর সামনে আসছে। তার মধ্যে স্টার জলসায় এরমধ্যে তিন তিনটি নতুন ধারাবাহিকের প্রোমো সম্প্রচার করা হয়েছে। সেখানে সবার প্রথম এসেছিল ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকের প্রোমো, তারপরে এসেছে ‘পঞ্চমী’ ধারাবাহিকের প্রোমো এবং কয়েকদিন আগেই প্রকাশ করা হয়েছে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ ধারাবাহিকের প্রোমো।
তবে এর মধ্যে সবার প্রথম বাংলা মিডিয়াম ধারাবাহিকের প্রমো টিভির পর্দায় এলেও এখনো পর্যন্ত তার সম্প্রচারের সময় বা তারিখ জানা যায়নি। কিন্তু কয়েক দিনের মধ্যেই পঞ্চমী ধারাবাহিকের সম্প্রচারের তারিখ এবং সময় দিয়ে দেওয়া হয়েছে। প্রসঙ্গত ৫ই ডিসেম্বর থেকে সন্ধ্যা সাড়ে আটটা থেকে সম্প্রচার হবে এই ধারাবাহিক।

এবার খবর আসছে টিভির পর্দায় প্রথম ঝলক এলেও এই নতুন ধারাবাহিক টিভির পর্দায় সম্প্রচার হবে না। প্রসঙ্গত এটা প্রথমবার নয়, এর আগেও স্টার জলসার ‘রবির নতুন বৌঠান’ এবং জি বাংলার ‘তুমি যে আমার’ ধারাবাহিক দুটির টিজার সামনে এলেও তা টিভির পর্দায় সম্প্রচার হয়নি।

এবার সেই একই ঘটনা হতে চলেছে স্টার জলসার এই নতুন ধারাবাহিকের সাথে। প্রসঙ্গত কিছুদিন আগে স্টার জলসা চ্যানেলে ‘সুফিয়ার ভালোবাসা’ বলে একটি হিন্দি ধারাবাহিকের বাংলা ডাবিং এর প্রথম এক ঝলক সামনে এসেছিল। সেই ধারাবাহিক টিভির পর্দায় সম্প্রচার হওয়ার কথা ছিল। কিন্তু সম্প্রতি পাওয়া খবর অনুসারে এই ধারাবাহিক এখনই টিভির পর্দায় আসছে না। তার কারণ এরপর থেকে আর এর কোন রকম সম্প্রচার দেখা যাচ্ছে না কোথাও।
অনেকেই মনে করছে যে এক্ষুনি এই ধারাবাহিক টিভির পর্দায় সম্প্রচার হবে না। ‘রাধাকৃষ্ণ’ ধারাবাহিকটি হয়তো যখন সম্প্রচার হওয়া শেষ হবে তখন এই হিন্দি ধারাবাহিকের বাংলা ডাবিং টিভির পর্দায় সম্প্রচার হলেও হতে পারে।






“স্ত্রী হিসেবে ওর সঙ্গে থাকা যায় না” দেবশ্রী রায়কে নিয়ে বি’স্ফোরক মিঠুন চক্রবর্তী, দিলেন ‘খামখেয়ালী ও খিটকেল’ তকমা! প্রসেনজিতের সঙ্গে বিচ্ছেদের পর, দ্বিতীয়বার সংসার পাতেননি অভিনেত্রী! হঠাৎ তাঁকে নিয়েই বর্ষীয়ান অভিনেতার এমন মন্তব্যের নেপথ্যে কী কারণ?