বর্তমানে করোনার কারণে আমরা সকলেই প্রায় গৃহবন্দী।তাই বিনোদনের ঠিকানা বলতে আমাদের কাছে একমাত্র রয়েছে সন্ধ্যাবেলার সিরিয়াল গুলো।সন্ধ্যে ছটা বাজতে না বাজতেই আমরা টিফিনের প্লেট হাতে নিয়ে বসে পড়ি টিভির সামনে এবং গোগ্রাসে গিলতে থাকে একের পর এক ধারাবাহিক। কোন ধারাবাহিকের কনটেন্ট মজাদার আবার কোন ধারাবাহিকের কনটেন্ট অত্যন্ত সিরিয়াস। সম্প্রতি টিআরপি রেটিং চার্টে বেশ ভাল ফলাফল করেছিল জি বাংলার ধারাবাহিক সর্বজয়া।
দেবশ্রী রায়ের কামব্যাক সিরিয়াল সর্বজয়া। এক পরিবারের গৃহবধূ হয়ে বাকি পরিবারের শয়তান সদস্যদের কিভাবে শায়েস্তা করতে হয় তা বর্তমানে দেখা যাচ্ছে সর্বজয়া তে। মানুষ প্রথমে এই সিরিয়ালকে প্রচন্ড পরিমানে ভালোবাসা দিয়েছেন তবে একদল নেটিজেন বলছেন যত দিন যাচ্ছে তত সর্বজয়া যেন ভালগার হয়ে যাচ্ছে। সর্বজয়ার জায়ের চরিত্রে অভিনয় করছেন মৌমিতা গুপ্ত।মৌমিতা গুপ্তর চড়া দাগের খলনায়িকা ভূমিকায় অভিনয় সাধারণ মানুষ আর ভালো চোখে দেখছেন না।
আজ সকালবেলা জিবাংলার তরফ থেকে সর্বজয়ার আগামী এপিসোডের এক টুকরো ঝলক প্রকাশ করা হয়। সেখানেই দেখা যাচ্ছে সর্বজয়ার জা সর্বজয়ার স্বামী সঞ্জয় কে সর্বজয়ার নামে যাচ্ছেতাই বলেই চলেছে। সেই সময় গোটা ঘটনার প্রতিবাদ করে সর্বজয়ার বড় জায়ের ছেলের বউ দর্শনা। আর এই টুকরো ঝলক দেখে ক্ষিপ্ত হয়ে উঠেছেন কয়েকজন নেটিজেন। তারা বলছেন যে এই সিরিয়ালটি এতটাই নেগেটিভিটি ছড়াচ্ছে এবং পরিবার মূলক এত হিংসা এখানে দেখানো হচ্ছে যা সাধারণ মানুষের পক্ষে ভালো নয়।সেজন্যে এই সিরিয়াল যত তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হবে ততই ভালো।







“বিয়ে মানেই তো সিঁদুর-ফিদুর লেবড়ে-লুবড়ে…” বৈবাহিক সম্পর্কের ব্যাখ্যা দিতেই মন্তব্যে বিতর্ক উস্কে দিলেন কৌশিক সেন! ‘জীবনের ব্যাপ্তি শুধু লিভ ইন করলেই?’ ‘সত্যি কী ভাষা আপনার, ছিঃ!’ ‘পাবলিক ফিগার বলেই কি যা খুশি বলবেন?’ যারা শাঁখা-সিঁদুর পরে তাদের অপমানে, অভিনেতাকে ধুয়ে দিলেন ক্ষু’ব্ধ নেটিজেনরা!