বাংলা সিরিয়ালে সহজে জনপ্রিয়তা পেতে কয়েকটি বিষয়কে কেন্দ্র করে গল্প তৈরি করা হয়। তার মধ্যে বিয়ে হল অন্যতম। যুগ যুগ ধরে এটাই নিয়ম চলে আসছে বাংলা টেলিভিশনে।
গল্প যেভাবেই শুরু হোক না কেন শেষ করতে হবে নায়ক নায়িকার বিয়ে দিয়ে এটাই ছিল শুরুর দিকে ট্রেন্ড। ধীরে ধীরে পরিস্থিতি পাল্টেছে এবং সময় পাল্টেছে। বিভিন্ন অভ্যন্তরীণ বিষয়ে স্থান পেয়েছে বাংলা সিরিয়ালগুলির গল্পে। বিয়ের ক্ষেত্রেও বৈচিত্র এসেছে বৈকি।
তবে টিআরপি ধরে রাখতে এবং সহজে দর্শকদের আকর্ষণ করতে এই মুহূর্তে বাংলা টেলিভিশনের মূলমন্ত্র এবং মূল অস্ত্র হয়ে উঠেছে বিয়ে এটা সহজেই বলা যায়। এই মুহূর্তে গোটা বাংলা জুড়ে বিয়ের মরশুম কারণ শীতকাল শুরু হয়ে গেছে। তার প্রভাব বাংলা টেলিভিশনে পড়েছে। কারণ সব সিরিয়ালে প্রায় বিয়ের একটা করে এপিসোড থাকছেই।
জি বাংলা স্টার জলসা এই দুইমোহন প্রতিদ্বন্দ্বী চ্যানেলের ক্ষেত্রে একেবারে প্রযোজ্য এই বিষয়টি। জি বাংলার পর পর সিরিয়ালগুলিতে এখন বিয়ে চলছে। যেমন খেলনা বাড়ি, জগদ্ধাত্রী, নিম ফুলের মধু, সোহাগ জল। গত সপ্তাহে টিআরপিতে দাবাং পুলিশ অফিসারের বিয়ে দেখিয়ে সবার সেরা হয়ে গেছে জি বাংলার জগদ্ধাত্রী। তবে জলসার ধুলোকনা কিছু কম যায় না। সেখানেও পরকীয়া থেকে শুরু করে একাধিক বিয়ে সব দেখানো হয়েছে। এই নিয়ে একটা সময় জি বাংলার ভক্তরা কটাক্ষ করে গেছে স্টার জলসার ভক্তদের। কিন্তু এই সপ্তাহে বিয়ে দেখিয়ে জগদ্ধাত্রী সেরা হওয়ার পরেই রাগে জলসার ভক্তরা ফুঁসতে থাকে। একজন আবার এই নিয়ে লম্বা লিখে ফেললো।
ওই জনৈক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন “খেলনা বাড়ি, জগদ্ধাত্রী, নিম ফুলের মধু, সোহাগ জল!
সবকয়টারই জমজমাট বিয়ের TRP আসলো আজকে শুধু স্টার জলসা বিয়ে দেখালেই যত দোষ নন্দ ঘোষ”।






“তুমি কিন্তু থামোনি, এই বয়সেও সুন্দর চালিয়ে যাচ্ছ!” স্বামীর উদ্দেশ্যে অভিনেত্রীর পরোক্ষ খোঁচা! ৩১ বছরের দাম্পত্য জীবন, কৌশিক সেনের পাশে বেমানান লাগে রেশমিকে! কী উত্তর দিলেন তিনি?