শুধু মুক্তি পেয়েছে বাংলা সিনেমা বাবা বেবি ও। সিনেমার অভিনেতা-অভিনেত্রী যিশু সেনগুপ্ত এবং শোলাংকি রায় দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। এবারে বিখ্যাত টলি অভিনেতার মেয়ে মা বাবার মুখ উজ্জ্বল করল। যিশুর মেয়ে জারা সোনা জিতে ফিরলো বাড়ি। বক্তৃতা প্রতিযোগিতায় সোনা জিতলো জারা।
জারা যিশুর ছোট মেয়ে। তার স্কুলে বাংলা ভাষায় বক্তৃতা প্রতিযোগিতা আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সোনা জিতেছে সে।মেয়েরই সাফল্যে গর্বিত যিশুর স্ত্রী নীলাঞ্জনা। মেয়ের এই সাফল্যের খবর নীলাঞ্জনা নিজেই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। জারার জন্য শ্রীজাত আবার কবিতা লিখেছেন যা নীলাঞ্জনার বেশ পছন্দ হয়েছে। জারা খুব কম বয়সেই ছোট এক চরিত্রে অভিনয় নামে তার বাবার অভিনীত সিনেমা উমায়। তাতে সারা অর্থাৎ যিশুর বড়ো মেয়েও ছিল।
বাবা বেবি ও সিনেমা প্রসঙ্গে এক সাক্ষাৎকারে যিশু জানিয়েছিলেন মেঘরোদ্দুরের সঙ্গে বাবা হিসাবে তাঁর নিজের চরিত্রের অনেক মিল খুঁজে পেয়েছেন তিনি। বাচ্চাদের কিভাবে ধরতে হয়, কিভাবে বেবিফুড বানাতে হয়, কিভাবে গরম জলে বোতল ধুতে হয় এইসব এখন তাঁর মুখস্ত। এদিকে নায়কের দুই মেয়ে অভিনয় করলেও পড়াশোনার চাপে এখন তারা সেদিকে বিশেষ সময় দিতে পারে না।
View this post on Instagram






“রামচন্দ্রকে আমি একদম পছন্দ করি না!” “লোকের কথায় নিজের স্ত্রীকে অগ্নিপরীক্ষা দিতে বাধ্য করেছিলেন! বলতে পারতেন না, আমার স্ত্রী, তাতে তোমাদের কী?” সীতাকে সবচেয়ে বড় অপমান করেছেন রাবণ না রাম? সতীত্বের প্রমাণ চেয়ে চরম সিদ্ধান্ত, প্রশ্ন তুলে ‘আদর্শ পুরুষ’ রামকে কাঠগড়ায় দাঁড় করালেন মানসী সিনহা! অভিনেত্রীর যুক্তিতে সহমত দর্শক?