‘রোশনাই’ ছাড়ার পর লম্বা বিরতি! দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকার পর, আবার নায়িকা হয়ে ফিরছেন ‘গাঁটছড়া’র বনি অনুষ্কা গোস্বামী! কবে থেকে, কোথায় দেখা যাবে তাঁকে?

বাংলা টেলিভিশনের পর্দায় টমবয় চরিত্রে ‘গাঁটছড়া’ ধারাবাহিকের ‘বনি’ হয়ে প্রথম দর্শকের নজর কেড়েছিলেন ‘অনুষ্কা গোস্বামী’ (Anushka Goswami)। খুব অল্প সময়ের মধ্যেই তাঁর অভিনয় দক্ষতা এবং উপস্থিতি আলাদা করে পরিচিতি এনে দিয়েছিল তাঁকে। বর্তমানে সোনারপুরে থাকলেও, অভিনেত্রী কিন্তু গড়িয়ার মেয়ে। পড়াশোনা শেষ করে অভিনয়ে জগতে পা রাখলেও, শুরুটা যে এত সহজ হবে না, তা হয়তো তখন নিজেও ভাবেননি। ওই ধারাবাহিকের সাফল্যের পরেই একেবারে মুখ্য চরিত্রের সুযোগ পান তিনি।

স্টার জলসার ‘রোশনাই’ ধারাবাহিকে নাম ভূমিকায় নজর কাড়েন অনুষ্কাক। কিন্তু সেই কাজ বেশিদিন চালিয়ে যেতে পারেননি তিনি। মাঝপথেই ধারাবাহিক ছেড়ে দেওয়ায় নানা প্রশ্ন উঠতে শুরু করে যে কেন এমন সিদ্ধান্ত, তাঁকে কি বাদ দেওয়া হয়েছিল? সেই সময়েই স্পষ্ট হয়েছিল, বিষয়টি আসলে অন্য রকম। কাজ ছাড়ার কারণ ছিল শারীরিক অসুস্থতা! যা তাঁকে বাধ্য করেছিল অভিনয় থেকে সাময়িক বিরতি নিতে। যদিও সেই সময় অসুস্থতা নিয়ে প্রকাশ্যে বিশেষ কথা বলতে চাননি অনুষ্কা।

তিনি জানিয়েছিলেন, বিষয়টি একান্তই ব্যক্তিগত এবং তা নিয়ে আলোচনা করতে স্বচ্ছন্দ নন। তবে এটুকু স্পষ্ট করেছিলেন যে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং আবার কাজে ফিরতে চান। বাস্তবতা যদিও একটু অন্য রকম ছিল। দীর্ঘ সময় কেটে গেলেও, সেভাবে কোনও নতুন কাজের প্রস্তাব বা যোগাযোগ তখনও আসেনি। প্রসঙ্গত, এইসবের মাঝেই শোনা গিয়েছিল, স্টার জলসার কোনও ধারাবাহিকে নায়িকা হিসেবে আবারও ফিরতে পারেন অনুষ্কা। কিন্তু সেই জল্পনাও খুব দ্রুতই ভেঙে যায়।

অভিনেত্রী নিজেই জানিয়ে দেন, খবরটি ভিত্তিহীন। আজ সেই ঘটনার প্রায় এক বছর পেরিয়ে গিয়েছে, ধারাবাহিকটিও শেষ হয়েছে বেশ কিছু মাস আগে। আপাতত অনুষ্কা সুস্থ, নিজের মতো করে সময় কাটাচ্ছেন, আবার সুযোগ এলে ক্যামেরার সামনে ফেরার অপেক্ষায়। তবে এবার ভক্তদের আশা পূর্ণ হতে চলেছে! দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকার পর, আবার নায়িকা হয়ে ফিরছেন অভিনেত্রী? এদিন নিজের সমাজ মাধ্যমে সেই ঘোষণাই করেছেন তিনি। যেখানে একটি ভিডিওতে তাঁকে দেখা যাচ্ছে কখনও সরষের ক্ষেতে তো কখনও আবার নদীতে নৌকায় বসে নায়কের সঙ্গে প্রেম করতে ব্যস্ত।

আরও পড়ুনঃ “আমার দ্বারা কোনোদিনও সু’ইসা*ইড করা হবে না, কারণ…” পরিচালক হিসেবে পথচলার মাঝেই কেন এমন স্বীকারোক্তি মানসী সিনহার? এই কথার আড়ালে কীসের ইঙ্গিত দিলেন অভিনেত্রী-পরিচালক? c

শেষ দৃশ্যে দুজন দুজনকে আলতো হাতে গালে আবির লাগিয়ে দেয়। আসলে এটি কোনও ধারাবাহিক নয়, বরং একটি মিউজিক ভিডিওতে অভিনয় করছেন অনুষ্কা। সেখানে তার বিপরীতে রয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মুকুল কুমার জানা। মিউজিক ভিডিওটির নাম ‘ফাগুন হাওয়ায় হাওয়ায়’, মুক্তি পাচ্ছে ৬ ফেব্রুয়ারি। অভিনেত্রী সেই টিজার ভিডিওটির পোস্ট করে লেখেন, “আসছে বসন্তের গান…” ধারাবাহিক হোক কিংবা স্বল্প সময়ের ভিডিও, অভিনেত্রীকে দেখার অপেক্ষায় থাকা ভক্তরা খুব খুশি এই খবরে।

You cannot copy content of this page