বনির আগেও এক প্রেমিক ছিল কৌশানির জীবনে! অভিনেতার সঙ্গে সম্পর্কে এসে শিখেছেন ভারসাম্যের পাঠ, অতীতের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী! ইন্ডাস্ট্রির ঝলকেই কি ভাঙে সেই সম্পর্ক?

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় মুখ কৌশানি মুখোপাধ্যায়। পর্দায় যেমন প্রাণবন্ত, ব্যক্তিগত জীবন নিয়েও তেমনই অকপট তিনি। দীর্ঘদিন ধরে বনি সেনগুপ্তর সঙ্গে তাঁর সম্পর্ক সকলেরই জানা। তবে বনির আগে কৌশানির জীবনে ছিল আর একটি গভীর প্রেম। এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই জানিয়েছেন, সেই সম্পর্ক ছিল অত্যন্ত সিরিয়াস। তখন তাঁর কেরিয়ারের একেবারে শুরু, নতুন কাজ, নতুন স্বপ্ন আর এক অনিশ্চিত ভবিষ্যৎকে ঘিরে উত্তেজনা। কিন্তু ইন্ডাস্ট্রির চাকচিক্য, নিজেকে প্রতিষ্ঠা করার তাগিদ আর দুজনের অল্প বয়সের আবেগ মিলে সেই সম্পর্ক আর টেকেনি। অতীতের অভিজ্ঞতাকে তিনি এখন শিক্ষা হিসেবেই দেখেন।

কৌশানি স্পষ্ট ভাষায় বলেন, সম্পর্ক ভাঙার সময়টা তাঁর কাছে খুব কঠিন ছিল না। বরং তিনি বুঝেছিলেন, কাজ আর ব্যক্তিগত জীবনকে আলাদা করে দেখা জরুরি। ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে মানসিক পরিপক্বতা দরকার, যা তখন তাঁদের দুজনের কারও মধ্যেই পুরোপুরি গড়ে ওঠেনি। নতুন জায়গা, নতুন মানুষের সঙ্গে মেশা, নিজের জায়গা বানানোর লড়াই সব মিলিয়ে সম্পর্কের ভিত নড়ে যায়। তবে তিনি এটাও মানেন, সেই অভিজ্ঞতা তাঁকে অনেক পরিণত করেছে। এখন তিনি জানেন কোথায় কাজকে গুরুত্ব দিতে হবে আর কোথায় সম্পর্ককে যত্নে রাখতে হবে।

বনির সঙ্গে তাঁর সম্পর্কের রসায়ন নিয়েও কৌশানি খোলামেলা। মজা করে তিনি বনিকে মাঝেমধ্যে বলতেন, এত ভালো ভালো কাজ করছ, আমাকে কোথাও সুপারিশ করো না কেন। কাজ চাইতে তাঁর কোনও দ্বিধা নেই বলেও জানিয়েছেন অভিনেত্রী। তাঁর মতে, একজন শিল্পীর কাছে কাজই সবচেয়ে বড় পরিচয়। তিনি যত বড়ই হোন না কেন, কাজ চাইতে লজ্জা পান না। কারণ সেটি পেশাগত অনুরোধ, ব্যক্তিগত সুবিধা নয়। এই সৎ স্বীকারোক্তিই কৌশানিকে অন্যদের থেকে আলাদা করে দেয়।

পর্দার প্রেম থেকেই বাস্তবের প্রেমের শুরু। ২০১৬ সালে মুক্তি পাওয়া পারব না আমি ছাড়তে তোকে ছবিতে প্রথমবার জুটি বাঁধেন বনি ও কৌশানি। ছবির শুটিং চলাকালীনই তাঁদের বন্ধুত্ব গাঢ় হয়। পরে এক সাক্ষাৎকারে বনি জানিয়েছিলেন, প্রথমে বুঝতে পারেননি কখন বন্ধুত্ব প্রেমে বদলে গেছে। যখন অনুভব করেন কৌশানিকে মিস করছেন, তখনই বুঝেছিলেন সম্পর্কটা অন্য মাত্রা পেয়েছে। শেষ পর্যন্ত রায়চকে শুটিং করতে গিয়েই প্রেম নিবেদন করেন তিনি, আর সেই প্রস্তাবে না বলতে পারেননি কৌশানি।

আরও পড়ুনঃ “বিয়ে তো না, যেন ড্যান্স শো দেখলাম!” “সাবেকি বিয়েতে বৌকে চ্যাংদোলা করে সাত পাকে ঘোরে জানতাম না, হিন্দি গানে ৬০-৭০ বার উদ্দাম নেত্য কি বাবা-মায়ের আমলেও ছিল?” বিয়ের পর ভাইরাল মন্তব্যে আ’গুনে ঘি! রণজয়-শ্যামৌপ্তির ‘সাবেকি’ বিয়ে ঘিরে নেটিজেনদের খোঁচা!

আজ এই জুটি শুধু পর্দাতেই নয়, বাস্তব জীবনেও সমান সফল। বহু বছর ধরে একসঙ্গে পথ চলছেন তাঁরা। একসঙ্গে প্রযোজনা সংস্থাও শুরু করেছেন, পাশাপাশি অভিনয়ও চালিয়ে যাচ্ছেন সমান তালে। সম্পর্ক নিয়ে কখনও আড়াল করেননি কিছুই। বরং ভালোবাসার মুহূর্তগুলো ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। অতীতের ভাঙন থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে যত্নে গড়ে তোলাই যেন তাঁদের সাফল্যের চাবিকাঠি। তাই টলিপাড়ায় বনি কৌশানি জুটি এখনও সমান চর্চিত, সমান প্রিয়।

You cannot copy content of this page