‘কমফোর্ট জোন ভাঙতে হবে!’ ধারাবাহিকের গণ্ডি পেরিয়ে ওটিটিতে প্রথম কাজ, সাহস যোগাতে সুস্মিতার সঙ্গে পাহাড়ে গিয়েছিলেন সাহেব? সুস্মিতার নতুন অধ্যায়ে সাহেবের ভূমিকা কতটা? জানলেন অভিনেত্রী নিজেই!

নতুন বছরে পা দিতেই আবারও আলোচনায় উঠে এসেছিলেন ‘কথা’ (Kothha) ধারাবাহিকের জনপ্রিয় জুটি ‘সাহেব ভট্টাচার্য’ (Saheb Bhattacharya) এবং ‘সুস্মিতা দে’ (Susmita Dey)। সম্পর্কের প্রকাশ্যে স্বীকৃতি না দিলেও, একসঙ্গে সময় মুহূর্ত থেকে শুরু করে বিভিন্ন পারিবারিক উদযাপনের উপস্থিতি আর সমাজ মাধ্যমে একে অপরকে বার্তা মিলিয়ে, সম্পর্ক নিয়ে জল্পনা যেন নতুন করে ডানা মেলেছে। গত কয়েক বছরে তাদের এই ঘনিষ্ঠতা যেন কৌতূহল আরও বাড়িয়েছে।

কাজেই, এখন আর বিষয়টি শুধুই গুঞ্জনের মধ্যে সীমাবদ্ধ নেই বলেই অনেকের ধারণা। এছাড়াও মাঝেমধ্যেই তাদের বিয়ে নিয়ে নানান কথাও শোনা যাচ্ছে। তবে, ব্যক্তিগত সম্পর্কের চেয়ে কাজের দিকেই বেশি মন দিতে চান সুস্মিতা। সম্প্রতি তাঁর প্রথম ওয়েব সিরিজ ‘কুহেলি’র শুটিং করতে সিকিমে গিয়েছিলেন তিনি। পাহাড়ের পরিবেশে কয়েক দিনের কাজ তাঁর কাছে এক অন্য রকম অভিজ্ঞতা হয়ে থেকেছে।

আর এখানেই প্রশ্ন উঠেছে, একাই কি গিয়েছিলেন? নাকি এখানেও সাহেব ছিলেন অবসরের সঙ্গী? এই প্রসঙ্গে প্রশ্ন উঠতেই সংবাদ মাধ্যমকে তিনি জানান, শুটিংয়ের জন্য তিনি একাই গিয়েছিলেন, সাহেব সেখানে যাননি। বরং নিজের স্বাচ্ছন্দ্যের গণ্ডি পেরোতে শেখার পিছনে সাহেবের উৎসাহই কাজ করেছে বলে তাঁর মত! নতুন জায়গায়, নতুন শিল্পীদের সঙ্গে কাজ করে নিজের মধ্যে পরিবর্তনও টের পেয়েছেন তিনি।

প্রসঙ্গত, কিছুদিন আগেই সিরাজউদ্দৌলা নাটকে সাহেব এবং সুস্মিতা জুটি বেঁধে তাক লাগিয়েছিলেন। এদিন তাই থিয়েটার, ধারাবাহিক আর ওয়েব সিরিজ, তিন মাধ্যমের অভিনয়ের ফারাক নিয়েও খোলামেলা মত প্রকাশ করেন সুস্মিতা। তাঁর মতে, থিয়েটার বা টেলিভিশনে সংলাপ বলার ধরন অনেক বেশি জোরালো ও উঁচু স্বরের হয়। কিন্তু ওয়েব সিরিজে অভিনয় অনেক সংযত, অনেক সূক্ষ্ম। ক্যামেরা মুখের কাছাকাছি থাকে, তাই ছোট্ট অভিব্যক্তিও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

এই নতুন ব্যাকরণ রপ্ত করতে গিয়ে অভিনেত্রী হিসেবে তিনি যেন নিজেকেই নতুন করে আবিষ্কার করেছেন। তবে, নতুন অভিনেতা অভিনেত্রীর সঙ্গে পাহাড়ে শুটিংয়ের অভিজ্ঞতা কেমন ছিল? কাজের ফাঁকে বন্ধুত্বও বেড়েছে। ছোটপর্দার সুবাদে আগে থেকেই শিঞ্জিনী চক্রবর্তীর সঙ্গে তাঁর আলাপ ছিল। এবার নতুন প্রজেক্টে যুক্ত হয়ে অঙ্গনা রায়ের সঙ্গেও সম্পর্ক তৈরি হয়েছে। সুস্মিতার কথায়, ‘একসঙ্গে কাজ করতে গিয়েই কখন যে সম্পর্ক তৈরি হয়ে যায়, তা আলাদা করে বোঝা যায় না।’

আরও পড়ুনঃ টিআরপি তালিকায় ঝড় তুলল স্টার জলসা! দর্শকের ভালোবাসায় আবারও সিংহাসনে ‘বিদ্যা ব্যানার্জি’! ‘পরশুরাম’-এর দাপট, ‘রাঙামতি’র চমকে কার্যত একক রাজত্ব কায়েম চ্যানেলের! তালিকা থেকে নিশ্চিহ্ন জি বাংলা?

উল্লেখ্য, অঙ্গনার সঙ্গে তাঁর বোঝাপড়া নাকি খুব সহজেই তৈরি হয়েছে। তাই ব্যক্তিগত জীবন আর পেশাগত পথচলা, দুটো নিয়েই এখন নতুন মোড়ে দাঁড়িয়ে সুস্মিতা। সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু না বললেও আচরণে স্বচ্ছতা রয়েছে। আর অভিনয়ের ক্ষেত্রে তিনি যে নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত, সেটাও স্পষ্ট। দর্শকদের কাছে তিনি পরিচিত মুখ হলেও, নিজের ভেতরে বদলের এই প্রক্রিয়াটাই হয়তো এখন তাঁর সবচেয়ে বড় অর্জন। তবে, ব্যক্তিগত থেকে পেশাগত সাফল্যকেই এগিয়ে রাখছেন তিনি।

You cannot copy content of this page