“স্বপ্ন দেখে মন…” হাসিমুখে শিশুকে আগলে গায়িকা, দাম্পত্য বিতর্কে আইনি লড়াইয়ের মাঝেই মাতৃত্বের আভাস? একরত্তিকে কোলে নিয়ে সাদাকালো ছবি পোস্ট, ‘সিঙ্গেল মাদার’ হওয়ার ইঙ্গিতে কি সিলমোহর দিলেন দেবলীনা?

বহু ঝড়ঝাপটার পরেও নিজের লড়াই থামাননি দেবলীনা নন্দী (Debolina Nandy)। দাম্পত্য জীবনের টানাপড়েন, থানায় অভিযোগ দায়ের, আইনি প্রক্রিয়ার মাঝেও তিনি ধীরে ধীরে আলাদা ঠিকানা গড়ে নিয়েছেন। স্বামী প্রবাহ নন্দীর বিরুদ্ধে নি’র্যাতনের অভিযোগ তুলে আইপিসির ৪৯৮এ ধারায় মামলা করার পর থেকেই তাঁর ব্যক্তিগত জীবন আবারও জনসমক্ষে চলে আসে। যদিও এখনও আনুষ্ঠানিক বিচ্ছেদের মামলা করেননি, তবু আলাদা থাকার সিদ্ধান্তে অনড় তিনি। এমনকি ভরণপোষণের আবেদনও করেছেন।

কিন্তু আইনি লড়াইয়ের বাইরে, এবার নতুন এক ইঙ্গিত ঘিরেই শুরু হয়েছে আলোচনা। সম্প্রতি সমাজ মাধ্যমে একটি সাদাকালো ছবি পোস্ট করেছেন দেবলীনা। কোলে একটি ছোট্ট শিশুকে নিয়ে তাঁর হাসিমাখা মুখ যেন আলাদা করে নজর কেড়েছে। ছবির শিশুটি তাঁর নিজের নয়, তবু সেই ফ্রেমে গায়িকার অভিব্যক্তি অনেকের মনেই প্রশ্ন তুলেছে। ক্যাপশনে লিখেছেন, “স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, স্বপ্ন দেখে মন…” এই কয়েকটি শব্দই যেন জল্পনাকে আরও উস্কে দিয়েছে।

অনেকে বলছেন, সিঙ্গেল মাদার হওয়ার ইচ্ছেতেই কি তবে সিলমোহর দিলেন তিনি? প্রসঙ্গত, হাসপাতালে ভর্তি থাকার সময় একাধিকবার তিনি জানিয়েছিলেন, জীবনে একটি সুস্থ সংসার আর সন্তানের স্বপ্ন ছিল তাঁর। কিন্তু দাম্পত্যের বাস্তবতা সেই স্বপ্নকে ভেঙে দিয়েছে। শারীরিক ও মানসিক অস্থিরতার সময় অতিরিক্ত ঘুমের ওষুধ খাওয়ার ঘটনাও বেশ চর্চায় আসে। পরে ঘনিষ্ঠ মহলে তিনি স্বীকার করেছিলেন, ব্যক্তিগত সম্পর্কের টানাপড়েনই তাঁকে ভেঙে দিয়েছিল।

সেই প্রেক্ষাপটে তাঁর সাম্প্রতিক পোস্টকে অনেকে দেখছেন এক নতুন মানসিক অবস্থানের প্রকাশ হিসেবে। এদিকে আলাদা ফ্ল্যাটে গৃহপ্রবেশের পর থেকে নিজের জীবন নতুন করে সাজাতে শুরু করেছেন দেবলীনা। নিয়মিত স্টেজ শো করছেন, শুটে অংশ নিচ্ছেন, এমনকি প্লেব্যাকের সুযোগও পেয়েছেন। সেই ছবিতে আবার অভিনয়ের প্রস্তাব পাওয়াও তাঁর কেরিয়ারের বড় সাফল্য বলে মনে করছেন অনেকে। সামাজিক মাধ্যমে তাঁর প্রোফাইলে এখন আর অতীত সম্পর্কের কোনও ছাপ নেই।

আরও পড়ুনঃ “সিপিএম আমলে প্রাথমিক স্তর থেকেই ইংরেজি তুলে দিয়েছিলো…ইংরেজির না পারার ভয়ে পড়াশোনা থেকে দূরে ছিলাম” মন্তব্য রাজ চক্রবর্তীর! অভিজ্ঞতা ও শিক্ষানীতি নিয়ে, বিতর্ক উস্কে দিলেন পরিচালক! ইংরেজি বাতিলের কারণে কি সত্যিই এক প্রজন্মই বঞ্চিত হয়েছে সুযোগ থেকে?

নিজের পরিচয় তিনি গড়ে তুলছেন স্বাধীন শিল্পী হিসেবে। তাই সাদাকালো সেই ছবিটি শুধুই কি একটি মুহূর্তের স্মৃতি, নাকি ভবিষ্যতের ইঙ্গিত তা স্পষ্ট নয়। তবে শুভাকাঙ্ক্ষীদের মন্তব্যে স্পষ্ট সমর্থন তাঁর সিদ্ধান্তে। অনেকেই তাঁকে মাতৃত্বের পথে এগোনোর সাহস জোগাচ্ছেন। কেউ কেউ আবার জীবনে নতুন সঙ্গী বেছে নেওয়ার কথাও বলছেন। দেবলীনা নিজে এই বিষয়ে সরাসরি কিছু না বললেও, তাঁর হাসি আর ক্যাপশনের স্বপ্নের কথা মিলিয়ে নতুন করে চর্চায় উঠে এসেছেন গায়িকা।

You cannot copy content of this page