অন্তঃসত্ত্বা স্ত্রীর আচমকা হানা! সহ অভিনেত্রীর সঙ্গে ‘গোপন’ সময় কাটাতে গিয়ে, হোটেলেই ধরা পড়লেন ছোটপর্দার নায়ক! পর্দায় আদর্শ স্বামী, বাস্তবে ভিন্ন রূপ! কেলেঙ্কারি ফাঁস হতেই, ফের সরগরম টলিপাড়া!

স্টুডিয়োপাড়ায় বিতর্ক নতুন কিছু নয়, তবে পরিচিত মুখদের ব্যক্তিগত জীবনের গোপন অধ্যায় প্রকাশ্যে এলে তা নিয়ে চর্চা যেন থামতেই চায় না। সম্প্রতি এমনই এক সাদামাঠা ভাবমূর্তির নায়ককে ঘিরে জোর গুঞ্জন ছড়িয়েছে। ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেতা দীর্ঘদিন ধরেই দর্শকের কাছে পারিবারিক মানুষ হিসেবেই পরিচিত। স্ত্রী ও সন্তানকে নিয়ে তাঁর সুখের সংসারের ছবিই এতদিন সামনে এসেছে। কিন্তু ইন্ডাস্ট্রির অন্দরে শোনা যাচ্ছে, এক সময় তাঁর ব্যক্তিগত জীবন মোটেও এতটা শান্ত ছিল না।

একসঙ্গে কাজ করতে গিয়েই সহ অভিনেত্রীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বাড়ে বলে দাবি অনেকের। প্রথমে বন্ধুত্ব, তারপর সেই সম্পর্ক অন্য দিকে মোড় নেয়। শুটিংয়ের ফাঁকে দীর্ঘ সময় কাটানো, আলাদা করে দেখা করা, এমন নানা খবর ভেসে বেড়াতে থাকে টেলিপাড়ায়। যদিও প্রকাশ্যে কখনও কিছু স্বীকার করেননি কেউই, তবু কানাঘুষো থামেনি। বিবাহিত নায়কের অন্য সম্পর্কে জড়ানোর খবর ছড়াতেই চমকে ওঠেন অনেকেই, কারণ তাঁর শান্ত স্বভাবই ছিল পরিচয়ের মূল ভিত্তি।

সবচেয়ে বড় চমক আসে তখন, যখন জানা যায় নায়কের স্ত্রী সেই সময় সন্তানসম্ভবা। সংসারের এমন গুরুত্বপূর্ণ সময়ে স্বামীর এই ঘনিষ্ঠতার খবর পৌঁছে যায় তাঁর কানে। শোনা যায়, সহ অভিনেত্রীর সঙ্গে নির্জনে সময় কাটাতে একটি হোটেলে গিয়েছিলেন নায়ক। আর সেই খবর পেয়ে নাকি সরাসরি সেখানে পৌঁছে যান তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং ব্যাপক অশান্তির সৃষ্টি হয়।

ঘটনার পর দীর্ঘ সময় ধরে টানাপোড়েন চলেছিল তাঁদের সম্পর্কে। পরিবার ও ঘনিষ্ঠ মহলের হস্তক্ষেপে ধীরে ধীরে পরিস্থিতি সামাল দেওয়া হয় বলেই শোনা যায়। সেই অধ্যায় এখন অতীত, অন্তত বাইরে থেকে তেমনটাই মনে হয়। বর্তমানে স্ত্রী সন্তানকে নিয়েই স্থির জীবনে ফিরেছেন এই নায়ক, কাজেও মন দিয়েছেন আগের মতোই।

আরও পড়ুনঃ “যাঁদের ভারতবর্ষে থাকার অধিকার নেই বলেছিলেন, তাঁদের দেশেই ‘জি’হাদি’ মানসিকতা নিয়ে ফিরতে চান?” বাংলাদেশেই শেষ জীবনের ইচ্ছে প্রকাশ, কবীর সুমনকে তুলোধোনা তসলিমা নাসরিনের! লেখিকার বি’স্ফোরক পোস্ট ঘিরে শুরু নতুন বিতর্ক!

তবে টেলিপাড়ায় এই গল্প এখনও ফিসফাস হয়ে ঘোরে। আলো ঝলমলে দুনিয়ার আড়ালে তারকাদের জীবন যে কতটা জটিল হতে পারে, এই ঘটনা যেন তারই আর এক উদাহরণ। পর্দায় নিখুঁত সংসারের ছবি ফুটিয়ে তুললেও বাস্তব জীবনের সমীকরণ অনেক সময়েই অন্যরকম হয়। আর সেই অদেখা দিকটাই বার বার কৌতূহল জাগায় দর্শক ও অনুরাগীদের মনে।

You cannot copy content of this page