‘গত দোলে পেটে এসেছিল, এই দোলে এক মুখ আবির’ মেয়ে কৃষভিকে ঘিরে আবেগঘন বার্তা কাঞ্চন-শ্রীময়ীর! আড়ম্বর নয়, পরিবারই প্রাধান্য! রাধামাধবের পুজো আর সন্তানের হাসিতে দোল কাটালেন তারকা দম্পতি!

দোলের রঙে ভেসেছে চারদিক, আর সেই রঙিন আবহেই ছোট্ট ‘কৃষভি’কে (Krishvi) নিয়ে নিজেদের মতো করে দিনটা কাটালেন ‘কাঞ্চন মল্লিক’ (Kanchan Mullick) এবং ‘শ্রীময়ী চট্টোরাজ’ (Sreemoyee Chattoraj)। গতকাল সমাজ মাধ্যমে শ্রীময়ী যে ভিডিয়োটি ভাগ করে নিয়েছেন, সেখানে দেখা যাচ্ছে এক শান্ত এবং ঘরোয়া উদযাপন। খুব বেশি হইচই নয় বরং সাদামাটা পোশাকে, মুখে হালকা আবির মেখে তিনজনের একসঙ্গে কাটানো কিছু মুহূর্ত। কৃষভির পরনে ছিল সাদা রঙের মিষ্টি ফ্রক, মাথায় বাঁধা ঝুঁটি।

সব মিলিয়ে একেবারে রঙের উৎসবের আনন্দে আত্মহারা খুদেও। ভিডিয়োর এক জায়গায় শ্রীময়ী পুরনো দিনের কথা মনে করে বলেন, দুই বছর আগের দোল তাঁর জীবনে আলাদা ছিল। তখনই তিনি জানতে পেরেছিলেন, তাঁদের জীবনে নতুন অতিথি আসছে। আর এই বছর সেই সন্তানই রঙে রঙিন হয়ে উঠেছে। কথাগুলো বলার সময় তাঁর গলায় ছিল মৃদু হাসি, খুব সাধারণ অথচ গভীর এক অনুভূতির ছাপ। বড় আয়োজন নয়, বরং ছোট ছোট স্মৃতিই যেন তাঁদের কাছে বেশি মূল্যবান।

প্রসঙ্গত, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আইনি বিয়ে সেরে সকলকে চমকে দিয়েছিলেন কাঞ্চন ও শ্রীময়ী। ভালোবাসার সপ্তাহে সামাজিক ভাবে আবার বিয়ে করেন তাঁরা। বয়সের ব্যবধান বা সন্তানের জন্মের সময় নিয়েও নানান কটু মন্তব্যের মুখে পড়তে হয়েছে এই দম্পতিকে। তবু, সেইসব কটাক্ষকে নিজেদের জীবনে প্রভাব ফেলতে দেননি তাঁরা। এবারের দোলের ভিডিও যেন সেই স্বাভাবিক, নির্ভার জীবনেরই নতুন ঝলক।

তবে, রঙ খেলা নিয়ে তাঁদের নিজস্ব অবস্থানও স্পষ্ট করেছেন শ্রীময়ী। তিনি জানিয়েছেন, তাঁরা খুব একটা রং খেলেন না। বরং এদিন বাড়িতে থেকে রাধামাধবের পুজো অর্চনা করাতেই বেশি মন দেন। পাশাপাশি শুভেচ্ছা বার্তা জানিয়ে সকলকে অনুরোধ করেছেন, উৎসবের আনন্দে যেন অবলা পশু বা ছোট শিশুদের গায়ে ইচ্ছাকৃতভাবে ক্ষতিকারক রঙ না লাগানো হয়। যদিও কৃষভির মুখে একটু আবির দেখা গিয়েছে, সে প্রসঙ্গে শ্রীময়ীর বক্তব্য, তিনি নিজে রঙ দেননি।

আরও পড়ুনঃ “বিজ্ঞান শিখে ভগবানে বিশ্বাস রাখবো কেন?” চিরন্তন বিজ্ঞান বনাম বিশ্বাসের বিতর্কে স্পষ্ট অবস্থান অরুন ব্যানার্জির! বিজ্ঞানমনস্ক মানুষ হয়েও কি ঈশ্বরে আস্থা রাখা যায়? যুক্তি, ব্যক্তিগত অনুভূতি ও সামাজিক দায়বদ্ধতার ভারসাম্য নিয়ে খোলামেলা বার্তা অভিনেতার!

ছোট্ট মেয়েই নাকি টিপ ঘেঁটে মুখে মেখে ফেলেছে। ভিডিয়োর শেষে দু’জনেই সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। শ্রীময়ীর কথায়, ‘সবার মন যেন রঙিন থাকে যেন, উৎসব ভালো কাটুক।’ পোস্টের ক্যাপশনেও ছিল সরল শুভেচ্ছাবার্তা। তাঁদের উদযাপনে ছিল না কোনও আড়ম্বর, বরং ছিল একান্ত পারিবারিক উষ্ণতা। সাদা পোশাকে রঙের ছোঁয়া আর সন্তানের সঙ্গে কাটানো সময়, এই ছিল তাঁদের দোলের ছবি। আপনাদের কেমন কাটছে রঙের উৎসব? কমেন্টে জানান আমাদের।

You cannot copy content of this page