“একা থাকা আমার স্বভাবের সঙ্গে যায় না…” ব্যক্তিগত জীবনে তিনবার সংসারে ভাঙনের পরও, মানুষ আর সম্পর্কই বড় বললেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়! মন খারাপ হলে, কীভাবে সুখ খোঁজেন অভিনেত্রী?

কিছুদিন আগেই শারীরিক গঠন নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। অন্যান্যরা যেখানে চুপ থাকেন, তিনি সরব হয়েছিলেন নিজের জন্য। টলিউডে কাজের ক্ষেত্রে যেমন, ঠিক তেমনই ব্যক্তিগত জীবন নিয়ে সবথেকে বেশি চর্চায় থাকেন সবসময় অভিনেত্রী ‘শ্রাবন্তী চট্টোপাধ্যায়’ (Srabanti Chatterjee)। একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রের পাশাপাশি, জীবনে তিনবার বিয়ে করার অভিজ্ঞতা যেন তাঁর ব্যক্তিগত অধ্যায়কে অনেকটাই আলোচনার বিষয়বস্তু করে তুলেছে। ২০১৯ সালে পাঞ্জাবি রীতিতে তৃতীয়বার বিয়ে করেছিলেন রোশন সিংকে (Roshan Singh), বর্তমানে যদিও আইনিভাবে আলাদা থাকছেন।

তবে, আগে তাঁর জীবনে আরও দুটি সম্পর্ক ছিল, যা সময়ের সঙ্গে ভেঙেও যায়। এরও আগে তিনি বিয়ে করেছিলেন পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে। দীর্ঘদিন একসঙ্গে থাকার পর ২০১৬ সালে সেই সম্পর্কের ইতি টানেন দু’জনে। এই দাম্পত্যেই অভিনেত্রীর একটি ছেলেও রয়েছে, যাকে সবাই ঝিনুক নামেই চেনে। পরে অভিনেত্রী দ্বিতীয়বার বিয়ে করেন মডেল কৃষাণ ভিরাজকে। তবে সেই সম্পর্ক খুব বেশিদিন টেকেনি, বিয়ের অল্প সময়ের মধ্যেই দু’জনের আলাদা হয়ে যাওয়া তখন টলিউডে বড় চর্চার বিষয় হয়ে উঠেছিল।

প্রসঙ্গত, এই সমস্ত ব্যক্তিগত অধ্যায়ের মাঝেও অভিনয়ের জগতে তাঁর পথচলা থেমে থাকেনি। খুব অল্প বয়সেই শুরু করেছিলেন অভিনয়। তাঁর প্রথম কাজ ছিল ‘মায়ার বাধন’ ছবিতে। সেই শুরু থেকেই ধীরে ধীরে নিজেকে গড়ে তুলেছেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে আলাদা পরিচিতি তৈরি করেছেন আর আজ তিনি টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। ব্যক্তিগত জীবনের নানা উত্থান-পতনের মধ্যেও শ্রাবন্তী নিজের স্বভাবের কিছু পছন্দ, সম্প্রতি খোলাখুলি ভাগ করে নিয়েছেন।

তিনি জানিয়েছেন, একা থাকতে তাঁর ভালো লাগে না। বরং নিজের মানুষদের সঙ্গেই সময় কাটাতে তিনি বেশি স্বচ্ছন্দ বোধ করেন। কাছের মানুষদের সঙ্গে আড্ডা, গল্প কিংবা একসঙ্গে সময় কাটানোর মতো ছোট ছোট মুহূর্তই তাঁর কাছে বেশি মূল্যবান। অভিনেত্রীর আরও একটি বড় ভালো লাগার জায়গা হল ভ্রমণ। কাজের ফাঁক পেলেই তিনি পাহাড় বা সমুদ্রের দিকে বেরিয়ে পড়তে চান। তাঁর মতে, দামি উপহার বা গয়নার চেয়ে প্রিয়জনদের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার আনন্দ অনেক বেশি।

আরও পড়ুনঃ “জন্মদিনেও এত সাজেনি” অনন্যাকে নিয়ে আবেগঘন পোস্ট সুকান্তর, মালদার পৈতৃক বাড়ি জুড়ে আলো ও আলপনা! সাবেকি রীতি মেনেই ঘুরবেন সাত পাক? ৯ মার্চ সামাজিক বিয়েতে কী কী চমক অপেক্ষা করছে?

তাই সুযোগ পেলেই তিনি কাছের মানুষদের নিয়ে নতুন জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন, আর সেই মুহূর্তগুলোই তাঁর কাছে সবচেয়ে স্মরণীয় হয়ে থাকে। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও যে নিজের মতো করেই জীবনকে উপভোগ করতে চান শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সম্পর্কের ওঠাপড়া, কাজের চাপ কিংবা জনসমালোচনার মাঝেও তিনি নিজের পছন্দ-অপছন্দ নিয়ে স্পষ্ট। আর সেই কারণেই হয়তো তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের আগ্রহ এতটা বেশি, কারণ পর্দার বাইরেও তিনি নিজের ভাবনা খোলামেলা ভাবে জানাতে দ্বিধা করেন না।

You cannot copy content of this page