জি বাংলার ছোট্ট সঞ্চালক রোদ্দুর চট্টোপাধ্যায়, যিনি ডান্স বাংলা ডান্স (Dance Bangla Dance)–এর মঞ্চে হাসি-খুশি ছড়াতেন, হঠাৎই তার ভক্তদের চিন্তায় ফেলেছেন। মাত্র পাঁচ বছরের এই ছোট্ট ছেলেটি সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালের বেডে শুয়ে লড়াই করছেন। অসুস্থতার খবর পাওয়া মাত্রই নেটিজেনরা সাহায্যের হাত বাড়িয়েছেন, আর এবার হাসপাতালে রোদ্দুরকে দেখতে পৌঁছেছেন অভিনেতা অঙ্কুশ হাজরা।
গত ৮ মার্চ আচমকাই জানা যায় যে রোদ্দুর ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোদ্দুরের মা জানান, প্রথমে হালকা জ্বরের কারণে পরিবারের সবাই ভাবছিলেন এটা সিজনাল ভাইরাল জ্বর। কিন্তু জ্বর কমতে না দেখে রোদ্দুরের ব্লাড টেস্ট করানো হলে বোঝা যায়, তার ফুসফুসের কিছু অংশ সংক্রমিত হয়েছে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে বর্তমানে সে চিকিৎসার আওতায় রয়েছে।
সম্প্রতি সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, “আমি জি বাংলার তরফ থেকে প্রথম খবরটা জানতে পারি। এরপরেই ওর সঙ্গে ভিডিও কলে যোগাযোগ করি। ও যখন আমাকে দেখে বলে, অঙ্কুশ আঙ্কেল তুমি কবে আসবে, শুনে আর থাকতে পারিনি।” অঙ্কুশ আরও বলেন, “আমরা সবাই ওর পাশে থাকার চেষ্টা করছি। খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাতে বাড়ি ফিরে আসে, সেটাই চেষ্টা করছি আমরা।”
রোদ্দুরের বাবা-মায়ের তথ্য অনুযায়ী, তাকে বাইপাস লাগানোর জন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের বিল ইতিমধ্যেই অনেকটাই হয়েছে, তবে আরও ১৫ লক্ষ টাকার প্রয়োজন। পরিবারের আশা, জি বাংলার ডান্স বাংলা ডান্স টিম ইতিমধ্যেই তাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং সকলের সহায়তায় রোদ্দুর খুব দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরবে।
আরও পড়ুনঃ লেগেছে গেঁড়ো! মার্চে নয়, ফের পিছোচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শুটিং! হঠাৎ কেন পিছল শুটিং?
রোদ্দুরের বাবা জানান, তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে সন্তানের সুস্থতা নিশ্চিত করা। সামাজিক যোগাযোগমাধ্যমে সাহায্যের আবেদন করার পাশাপাশি, বন্ধু, সহকর্মী এবং সমর্থকরা সকলেই পাশে দাঁড়িয়েছেন। অঙ্কুশের উপস্থিতি রোদ্দুরকে অনেকটা হাসি ফিরিয়েছে এবং ছোট্ট ছেলেটির লড়াইয়ে নতুন আশা জাগিয়েছে। এই মুহূর্তে রোদ্দুরের পরিবার শুধু চাইছেন, তাদের ছোট্ট ছেলে নিরাপদে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক।






