বাংলা ওটিটি জন্য নতুন কিছু করার ইচ্ছে থেকেই যেন এই যাত্রা শুরু করেছেন অভিনেতা ‘বিক্রম চট্টোপাধ্যায়’ (Bikram Chatterjee)। এতদিন অভিনয়ে দর্শকদের মন জয় করার পর এবার প্রযোজনার দায়িত্বও নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি। তাঁর প্রথম প্রযোজিত সিরিজ ‘তারকাটা’ ইতিমধ্যেই কৌতূহল তৈরি করেছে সর্বত্র। শুধু ক্যামেরার সামনে নয়, পর্দার আড়ালেও নিজের ছাপ রাখতে চাইছেন বিক্রম, আর এই নতুন পদক্ষেপের বড় বিপদের সম্মুখীন হলেন তিনি!
এই মুহূর্তে সিরিজের শুটিং চলছে পুরোদমে। তবে, কাজের মাঝেই ঘটে গেল একটি অপ্রত্যাশিত ঘটনা। একটি অ্যাকশন দৃশ্যের শুট করতে গিয়ে গোড়ালিতে বড় চোট পেয়েছেন বিক্রম! চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অন্তত বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে তাঁকে। আপাতত বাড়িতেই সময় কাটছে, যদিও কাজের চাপ মাথায় রেখেই দ্রুত সুস্থ হয়ে ফেরার চেষ্টা করছেন তিনি। চিকিৎসক বললেও, তিনি অতদিন বাড়িতে বসে থাকতে রাজি নন।
পেশার প্রতি দায়বদ্ধতা তাঁর কথাতেই স্পষ্ট। ডাক্তার প্রায় দুই সপ্তাহের বিশ্রাম নিতে বলেছে, সাথে অনেকটা সময় কাজ ব্যাহত হবে। তাঁর এতে অসুবিধা খুব একটা না হলেও, বাকি কলাকুশলী বা টেকনিশিয়ানদের সমস্যা হতেই পারে বলেই মনে করছেন অভিনেতা-প্রযোজক। তাঁর মতে, চিকিৎসকেরা সাধারণত একটু বাড়তি সতর্কতার জন্যই বেশি বিশ্রামের কথা বলেন। তাই তিনি আশাবাদী, কয়েক দিনের মধ্যেই আবার স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারবেন।
তবে সামনে যে অ্যাকশন দৃশ্যের শুট বাকি রয়েছে, সেটাই এখন তাঁর মূল চিন্তার বিষয়। প্রসঙ্গত, ‘তারকাটা’ সিরিজটি শুধুমাত্র গল্প বা নির্মাণের দিক থেকেই নয়, কাস্টিংয়ের কারণেও আলাদা করে নজর কাড়ছে। এই সিরিজে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে অভিনয় করতে দেখা যাবে, যা নিঃসন্দেহে বড় চমক। অন্যদিকে, খলনায়কের চরিত্রে রয়েছেন ময়াং চ্যাং, যিনি ‘ইন্ডিয়ান আইডল’-এর মাধ্যমে পরিচিতি পেয়েছিলেন।
আরও পড়ুনঃ “আমাকে দরজা বন্ধ করে ফাঁসানোর চেষ্টা করেছে…গায়ে হাতও দিয়েছে সঙ্গে অকথ্য ভাষায় গা’লাগাল, সহ্য করব কেন?” ‘এরাও মানুষ’ বিতর্ক বাড়তেই মুখ খুললেন জিতু! সত্যিই কি দুর্ব্যবহার নাকি ষ’ড়যন্ত্রের শি’কার অভিনেতা? জানালেন, পুরো ঘটনা কীভাবে ঘটেছে!
এই ভিন্নধর্মী চরিত্রদের ভিড়ে সিরিজটির প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। সব মিলিয়ে, প্রথম প্রযোজনাতেই বিক্রম যে আলাদা কিছু করার চেষ্টা করছেন, তা স্পষ্ট। সিরিজটি মুক্তি পাবে ‘জি ফাইভ’এ, ফলে বৃহত্তর দর্শকের কাছে পৌঁছনোর সুযোগও রয়েছে। তবে, আপাতত ভক্তদের একটাই আশা যে বিক্রম দ্রুত সুস্থ হয়ে আবার শুটিং ফ্লোরে ফিরুন, আর তাঁর এই নতুন উদ্যোগ সফল হোক। আমরাও অভিনেতার দ্রুত সুস্থতার জন্য কামনা করছি।






